মেঘনার তীরে প্রশান্তির ঠিকানা, সোনারগাঁয়ের দৃষ্টিনন্দন আমান মসজিদ

মেঘনার তীরে প্রশান্তির ঠিকানা, সোনারগাঁয়ের দৃষ্টিনন্দন আমান মসজিদ

মুহাম্মদ আল আমিন (এমএ): শিল্পকারখানার যান্ত্রিক কোলাহল আর মেঘনার শান্ত কলতানের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে এক শুভ্র স্থাপনা-আমান ইকোনমিক জোন মসজিদ। এখানে কংক্রিটের আধুনিকতা আর ইসলামি ভাবগাম্ভীর্য মিশে তৈরি হয়েছে সিজদার এক নিঃশব্দ সুর। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনামহি এলাকায় গড়ে ওঠা এই দৃষ্টিনন্দন ইবাদতখানাটি ইট-পাথরের নিছক কোনো ভবন নয়,এটি শত শত শ্রমিক, কর্মকর্তা ও স্থানীয় ধর্মপ্রাণ মানুষকে প্রতিদিন এক কাতারে দাঁড় করিয়ে দেওয়া এক পবিত্র আশ্রয়স্থল, যেখানে দুনিয়ার সব ভেদাভেদ ভুলে বান্দা সিজদায় অবনত হন রবের সামনে।

আমান ইকোনমিক জোনে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও আশপাশের বাসিন্দাদের পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের সুবিধার্থে ২০১৬ সালে শুরু হওয়া এই মসজিদের নির্মাণকাজ শেষ হয় ২০২১ সালে। প্রায় দুই একর জায়গাজুড়ে ও প্রায় চার কোটি টাকা ব্যয়ে গড়ে ওঠা এই মসজিদ কেবল একটি ইবাদতখানাই হয়ে থাকেনি-তা হয়ে উঠেছে গোটা এলাকার এক অনন্য আধ্যাত্মিক পরিচয়, আধুনিক স্থাপত্য ও ইসলামি ভাবগাম্ভীর্যের এক অপূর্ব মেলবন্ধন।

মসজিদ মুসলমানের কাছে নিছক একটি ভবন নয়, এটি সিজদার স্থান, আল্লাহর কাছে ফিরে আসার পথ, আত্মিক প্রশান্তির আশ্রয়। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন- নিশ্চয়ই আল্লাহর মসজিদগুলো আবাদ করে তারা, যারা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে। - সূরা আত-তাওবা, আয়াত ১৮

সরে জমিনে গিয়ে দেখা যায়, আমান মসজিদের প্রতিটি স্থাপত্য-সিদ্ধান্তে এই আধ্যাত্মিক মূল্যবোধকেই প্রধান স্তম্ভ করা হয়েছে। নকশাবিদ আর্কিটেক্টসের প্রধান স্থপতি বায়েজিদ মাহবুব খন্দকারের পরিকল্পনায় একটি সরল ও বিশুদ্ধ জ্যামিতিক ফর্মকে ভিত্তি করে গড়ে উঠেছে মসজিদের মূল কাঠামো। বাহ্যিক জাঁকজমকের বদলে গুরুত্ব পেয়েছে প্রশান্তি, প্রাকৃতিক আলো-বাতাস আর একাগ্রচিত্তে ইবাদতের উপযোগী এক নিবিড় পরিবেশ।

একতলার এই মূল প্রার্থনা হলে রাখা হয়নি প্রচলিত কোনো পিলার। ফলে বিশাল এক উন্মুক্ত পরিসরে হাজারো মুসল্লি কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে পারেন কাতারবদ্ধ হয়ে। মসজিদের মিনারটিও মূল ভবনের সঙ্গে সরাসরি যুক্ত নয়; খানিকটা দূরে একা দাঁড়িয়ে থাকা এই সুউচ্চ মিনার যেন দূর থেকেই মুসল্লিকে ডেকে নেয় আজানের সুরে।

আমান মসজিদের অন্যতম দৃষ্টিনন্দন দিক প্রাকৃতিক আলোর সুনিপুণ ব্যবহার। সম্মুখভাগের ত্রিভুজাকার প্যাটার্নযুক্ত অসংখ্য ওপেনিং দিয়ে সূর্যের আলো বিচ্ছুরিত হয়ে প্রবেশ করে প্রার্থনাকক্ষে, দিনের প্রতিটি প্রহরে নতুন নতুন আলো-ছায়ার নকশা এঁকে দেয় মেঝে ও দেয়ালজুড়ে। ইসলামি স্থাপত্যে আলো বহু সময় আধ্যাত্মিকতার প্রতীকী ভাষা হিসেবে ব্যবহৃত হয়ে এসেছে। আল্লাহ তাআলা বলেন- আল্লাহ আসমানসমূহ ও জমিনের নূর। - সূরা আন-নূর, আয়াত ৩৫

দিনের বিভিন্ন প্রহরে আলোর এই খেলা শুধু একটি স্থাপত্যকৌশল নয়; সালাতরত মুমিনের অন্তরে তা জাগিয়ে তোলে এক রহস্যময়, বিনম্র প্রশান্তি-যেন সৃষ্টিকর্তার নূর নিয়ে ভাবার এক নীরব আমন্ত্রণ।

মসজিদ স্থাপত্যে গম্বুজের ব্যবহার বহু শতাব্দীর ঐতিহ্য। তবে আমান মসজিদে প্রচলিত গম্বুজের পরিবর্তে আনা হয়েছে এক নতুন ভাবনা-দুটি আড়াআড়ি খিলান বা আর্চের মাধ্যমে ধরে রাখা হয়েছে ছাদের বিশাল কাঠামো। দূর থেকে এই দুই খিলান অনেকটা অদৃশ্য গম্বুজের মতো অনুভূত হয়, আর ভেতরে তৈরি করে এক প্রশস্ত, পিলারহীন মুক্ত পরিসর-যেখানে আধুনিকতা আর ঐতিহ্য মিলেমিশে কথা বলে এক নতুন ভাষায়।

আমান অর্থনৈতিক অঞ্চলের কর্মব্যস্ত পরিবেশের ঠিক মাঝেই মসজিদটির চারপাশে রাখা হয়েছে একটি বৃত্তাকার অর্ধ-উন্মুক্ত প্রাঙ্গণ। চারপাশের ল্যান্ডস্কেপ ধীরে ধীরে ঢালু হয়ে ভবনটিকে প্রকৃতির সঙ্গে মিলিয়ে দিয়েছে, আর উঁচু প্রাচীর কারখানার যান্ত্রিক শব্দ থেকে সুরক্ষিত রেখেছে ইবাদতের নিভৃত পরিবেশ। ভবনের নিচের স্বচ্ছ কাচ ও নড়াচড়াযোগ্য দরজা দিয়ে অবাধে চলাচল করে বাতাস; কৃত্রিম ব্যবস্থার ওপর সম্পূর্ণ নির্ভর না করে প্রকৃতিকেই করে তোলা হয়েছে অভ্যন্তরীণ প্রশান্তির অংশ। বাইরে যতই কর্মব্যস্ততা থাকুক, মসজিদের চৌকাঠ পেরোলেই নেমে আসে এক অন্যরকম নিস্তব্ধতা।

আমান মসজিদের স্থাপত্যের সবচেয়ে বড় বৈশিষ্ট্য বোধহয় এর সরলতা। অতিরিক্ত অলংকরণ নয়, বরং জ্যামিতিক আকৃতি, আলো, বাতাস, ছায়া, ল্যান্ডস্কেপ ও নিস্তব্ধতার সমন্বয়ে গড়ে তোলা হয়েছে একটি আধ্যাত্মিক আবহ। এই স্বাতন্ত্র্যের স্বীকৃতিস্বরূপ মসজিদটি ৩১তম জে. কে সিমেন্ট আর্কিটেক্ট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডসে আন্তর্জাতিক প্রশংসা পুরস্কার লাভ করেছে, পাশাপাশি বিশ্বখ্যাত আবদুল্লাতিফ আল ফোজান পুরস্কারের চতুর্থ পর্বের সংক্ষিপ্ত তালিকাতেও স্থান করে নিয়েছে।

মসজিদের আসল সৌন্দর্য প্রকাশ পায় তখনই, যখন কর্মঘণ্টার ব্যস্ততা শেষে মালিক, কর্মকর্তা আর সাধারণ শ্রমিক-সবাই ভেদাভেদ ভুলে এক কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান, একসাথে অবনত হন সিজদায়। প্রতিদিনের আজানের ধ্বনি সবাইকে স্মরণ করিয়ে দেয়-জাগতিক সব কর্মব্যস্ততার ঊর্ধ্বে রয়েছে মহান আল্লাহর প্রতি বান্দার দায়িত্ব। আমান অর্থনৈতিক অঞ্চলের কর্মজীবী মানুষের জন্য এই মসজিদ তাই কেবল ইবাদতস্থল নয়, বরং ইসলামের সেই চিরন্তন সাম্যেরও এক জীবন্ত প্রতিচ্ছবি।

আমান মসজিদকে শুধু একটি দৃষ্টিনন্দন স্থাপনা হিসেবে দেখলে এর প্রকৃত সৌন্দর্যের একটি অংশই দেখা হবে। এর আসল সৌন্দর্য নিহিত সেই মুহূর্তে, যখন একজন মানুষ দিনের সব ব্যস্ততা পেছনে ফেলে অজু করে মসজিদে প্রবেশ করেন, কাতারে দাঁড়ান, আর ইমামের তাকবিরের সঙ্গে নিজেকে সঁপে দেন মহান আল্লাহর কাছে। স্থাপত্য মানুষকে আকৃষ্ট করতে পারে, আলো মনকে প্রশান্ত করতে পারে, প্রকৃতি হৃদয়কে কোমল করতে পারে—কিন্তু মসজিদের প্রকৃত প্রাণ হলো সালাত, জিকির, কোরআন তিলাওয়াত আর আল্লাহর স্মরণ।

এই দৃষ্টিকোণ থেকে সোনারগাঁয়ের আমান মসজিদ আধুনিক স্থাপত্যের পাশাপাশি ইসলামি আধ্যাত্মিকতারও এক সুন্দর দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়ে আছে, যেখানে ইবাদত, আলো, প্রকৃতি ও স্থাপত্য মিলেমিশে তৈরি করেছে প্রশান্তির এক অনন্য পরিসর। মহান আল্লাহর সেই চিরন্তন বাণীর প্রতিধ্বনি যেন প্রতিনিয়ত রূপ নেয় এই নীরব প্রাঙ্গণে-জেনে রেখো, আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্ত হয়।- সূরা আর-রাদ, আয়াত ২৮

আমান মসজিদের নীরব প্রাঙ্গণে দাঁড়ালে এই আয়াতের মর্ম যেন আরও গভীরভাবে অনুভব করা যায়। শুধু নামাজের স্থান হিসেবেই নয়, নান্দনিক স্থাপত্য ও চারপাশের প্রশান্ত পরিবেশের কারণে আমান মসজিদ ইতিমধ্যে সোনারগাঁয়ের এক উল্লেখযোগ্য পরিচিতি অর্জন করেছে-দুনিয়ার ব্যস্ততার বুকে আখিরাতের পথের একটি নীরব স্মারক হয়ে।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

মডেল মসজিদে যুক্ত হলো খতিবের পদ, বাড়ল ইমাম-মুয়াজ্জিনের সম্মানী

মডেল মসজিদে যুক্ত হলো খতিবের পদ, বাড়ল ইমাম-মুয়াজ্জিনের সম্মানী

২৯ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:৩৬ মি.
দেওবন্দি ভাবধারাই উম্মাহর ভারসাম্য, আলেমদের হাত ধরে সুদৃঢ় হচ্ছে বাংলাদেশ-ভারত দ্বীনি সম্পর্ক

দেওবন্দি ভাবধারাই উম্মাহর ভারসাম্য, আলেমদের হাত ধরে সুদৃঢ় হচ্ছে বাংলাদেশ-ভারত দ্বীনি সম্পর্ক

২৯ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:০৪ মি.
রাজস্ব খাতের অর্থ ছাড়াই ইসলামিক ফাউন্ডেশনকে স্বাবলম্বী করা সম্ভব, মুফতি আজহারুল ইসলাম

রাজস্ব খাতের অর্থ ছাড়াই ইসলামিক ফাউন্ডেশনকে স্বাবলম্বী করা সম্ভব, মুফতি আজহারুল ইসলাম

২৮ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৮:৫৬ মি.
জান্নাতের প্রতিটি ভবন এক ইট স্বর্ণের, এক ইট রুপার, গাঁথুনি খাঁটি কস্তুরীর

জান্নাতের প্রতিটি ভবন এক ইট স্বর্ণের, এক ইট রুপার, গাঁথুনি খাঁটি কস্তুরীর

২০ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ২:০৬ মি.
ইফা মহাপরিচালক ও পাঁচ নবনিযুক্ত গভর্নরকে ইমাম খতিব পরিষদের সংবর্ধনা

ইফা মহাপরিচালক ও পাঁচ নবনিযুক্ত গভর্নরকে ইমাম খতিব পরিষদের সংবর্ধনা

১৭ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:০৭ মি.
বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামী বইমেলা শুরু, সরকারকে সময় দিতে বললেন ধর্মমন্ত্রী

বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামী বইমেলা শুরু, সরকারকে সময় দিতে বললেন ধর্মমন্ত্রী

১৩ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১২:৪০ মি.
অবৈধ সম্পদ, বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

অবৈধ সম্পদ, বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

১০ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:৪১ মি.
ভোলা-ঢাকা সরাসরি ফেরি চালু, ৪-৫ বছরের মধ্যে সেতু ও সড়ক নির্মাণের ঘোষণা নৌপরিবহন মন্ত্রীর

ভোলা-ঢাকা সরাসরি ফেরি চালু, ৪-৫ বছরের মধ্যে সেতু ও সড়ক নির্মাণের ঘোষণা নৌপরিবহন মন্ত্রীর

০৯ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৮:১৫ মি.
রূপপুর প্রকল্পে গভীর রাতে ভয়াবহ আগুন, ৪৩ ঘণ্টার স্থবিরতায় বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ

রূপপুর প্রকল্পে গভীর রাতে ভয়াবহ আগুন, ৪৩ ঘণ্টার স্থবিরতায় বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ

০৯ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৮:০৯ মি.
দাওরায়ে হাদিস উত্তীর্ণদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগের আশ্বাস ধর্মপ্রতিমন্ত্রীর

দাওরায়ে হাদিস উত্তীর্ণদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগের আশ্বাস ধর্মপ্রতিমন্ত্রীর

০৬ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ১০:১২ মি.

সর্বাধিক পঠিত

১

মেঘনার তীরে ভোরের হাঁকডাক, দেশি মাছের টানে ছুটে আসেন দূরদূরান্তের ক্রেতারা

৯৩২ বার পড়া হয়েছে
২

গোপালগঞ্জে ইমাম প্রশিক্ষণে শেখ হাসিনার প্রশংসা, জুলাই আন্দোলনকারীদের ফাঁসির হুমকির অভিযোগ

৭৬০ বার পড়া হয়েছে
৩

ইমাম-খতিব-মুয়াজ্জিনদের সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন

৬৩৭ বার পড়া হয়েছে
৪

সৎ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্র, নারী সহকর্মীর নাম ব্যবহার করে ভুয়া অভিযোগ

৫৯০ বার পড়া হয়েছে
৫

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মহিবুল্লাহিল বাকী

৫৩৬ বার পড়া হয়েছে
৬

গাড়ি বিক্রির আড়ালে বিশ্বাস ইম্পোর্টসের প্রতারণা, মালিকানা নিয়ে জালিয়াতি

৪৪১ বার পড়া হয়েছে
৭

দুনিয়া হাতে থাকবে, অন্তরে নয়

৪৩৫ বার পড়া হয়েছে
৮

আল্লাহ তাআলা আসমান ও পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেছেন

৪২২ বার পড়া হয়েছে
৯

দৌলতদিয়ায় যাত্রীবাহী বাস পদ্মায়, ২ মরদেহ উদ্ধার, নিখোঁজদের সন্ধানে উত্তাল নদীতে তল্লাশি

৪১৩ বার পড়া হয়েছে
১০

১৯৯৩ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উদ্যোগে শুরু হওয়া ইফার মউশিক প্রকল্প রাজস্বকরণের দাবি

৪০৭ বার পড়া হয়েছে