নারায়ণগঞ্জে টিভি সাংবাদিকদের পুনর্মিলনী ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে টিভি সাংবাদিকদের পুনর্মিলনী ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি: প্রতিদিনের সংবাদ সংগ্রহ ও ছুটে চলার ব্যস্ততা পেছনে ফেলে এক দিনের জন্য আনন্দ-উৎসবে মিলিত হলেন নারায়ণগঞ্জের টেলিভিশন সাংবাদিকরা। গতকাল রোববার নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় পুনর্মিলনী ও আনন্দ ভ্রমণ-২০২৬।

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বালুরচর এলাকার আনন্দ রিভারভিউ পার্ক অ্যান্ড রিসোর্টে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দিনব্যাপী চলে এই আয়োজন। ‘একসঙ্গে পথচলা, একসঙ্গে ভালো থাকা-এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

২০২১ সালে প্রতিষ্ঠিত সংগঠনটির বর্তমান সদস্যসংখ্যা ৩৭ জন। সংগঠনের সদস্যদের পাশাপাশি জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরাও এতে অংশ নেন। খেলাধুলা, আড্ডা ও নানা বিনোদনমূলক আয়োজনে মেতে ওঠেন উপস্থিত সবাই।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশা। নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আনিসুর রহমান জুয়েলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শওকত আলী সৈকতের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক আহমেদুর রহমান তনু, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন, সিনিয়র ইকোনমিক রিপোর্টার ফজলুল বারী এবং নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি বিল্লাল হোসেন রবিনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

অনুষ্ঠানে আব্দুস সালাম বলেন, টেলিভিশন সাংবাদিকদের সার্বক্ষণিক ব্যস্ততার কারণে বিনোদনের সুযোগ খুবই কম হয়। এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে বন্ধুত্ব, ভ্রাতৃত্ব ও ঐক্য আরও সুদৃঢ় করবে বলে তিনি মন্তব্য করেন।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আবুল কালাম বলেন, ভাইরাল হওয়ার প্রতিযোগিতায় না ছুটে সাংবাদিকদের সঠিক, নির্ভুল ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশনে আরও সতর্ক হতে হবে। তিনি বলেন, সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই করা অত্যন্ত জরুরি এবং দেশ ও সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে সাংবাদিকদের বস্তুনিষ্ঠতা ও পেশাদারত্ব বজায় রেখে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, সাংবাদিকতা পেশার মর্যাদা ও মান উন্নয়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং কেউ যেন এই গুরুত্বপূর্ণ পেশাকে কলুষিত করতে না পারে, সে বিষয়ে সাংবাদিক সমাজকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

দিনভর নানা আয়োজন, খেলাধুলায় বিজয়ীদের পুরস্কার প্রদান ও শুভেচ্ছা স্মারক বিতরণের মধ্য দিয়ে আনন্দমুখর পরিবেশে সমাপ্তি ঘটে এই পুনর্মিলনীর।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

সোনারগাঁয়ে মেঘনা নদীতে ডুবে জমজ দুই ভাইসহ ৩ স্কুলশিক্ষার্থীর মৃত্যু

সোনারগাঁয়ে মেঘনা নদীতে ডুবে জমজ দুই ভাইসহ ৩ স্কুলশিক্ষার্থীর মৃত্যু

২০ সেপ্টেম্বর, ২০২৬ - বিকেল ৫:২৬ মি.
সোনারগাঁয়ে আইয়ুব হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ২, আদালতে স্বীকারোক্তি

সোনারগাঁয়ে আইয়ুব হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ২, আদালতে স্বীকারোক্তি

১৮ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১১:২৩ মি.
গণতন্ত্রের জন্য এ দেশে জিয়া পরিবারই সবচেয়ে বেশি নির্যাতন সহ্য করেছে: আমান উল্লাহ আমান

গণতন্ত্রের জন্য এ দেশে জিয়া পরিবারই সবচেয়ে বেশি নির্যাতন সহ্য করেছে: আমান উল্লাহ আমান

১৮ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১১:১৫ মি.
লালমাইয়ে রেললাইনের পাশে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩

লালমাইয়ে রেললাইনের পাশে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩

১৮ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১১:০৪ মি.
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, জীবিত উদ্ধার ২

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, জীবিত উদ্ধার ২

১৮ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১০:৫০ মি.
সাতক্ষীরা ও বান্দরবানে পুকুরে ডুবে প্রাণ গেল তিন শিশুর

সাতক্ষীরা ও বান্দরবানে পুকুরে ডুবে প্রাণ গেল তিন শিশুর

১৮ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১০:৪৫ মি.
প্লাস্টিক বর্জ্যের অভিশাপ মুক্ত করতে চান শিক্ষার্থীরা, সোনারগাঁয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্লাস্টিক বর্জ্যের অভিশাপ মুক্ত করতে চান শিক্ষার্থীরা, সোনারগাঁয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৭ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ৮:০৭ মি.
সোনারগাঁয়ে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার, পরিচয় মিলল আইয়ুব আলী নামে

সোনারগাঁয়ে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার, পরিচয় মিলল আইয়ুব আলী নামে

১৬ সেপ্টেম্বর, ২০২৬ - দুপুর ১:২৯ মি.
সোনারগাঁয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত খামারকর্মী আটক

সোনারগাঁয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত খামারকর্মী আটক

১৪ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৮:১৪ মি.
সোনারগাঁয়ে জমি নিয়ে তুমুল সংঘর্ষ ও রাতের আঁধারে প্রাচীর ভাঙচুর, থমথমে পরিস্থিতি

সোনারগাঁয়ে জমি নিয়ে তুমুল সংঘর্ষ ও রাতের আঁধারে প্রাচীর ভাঙচুর, থমথমে পরিস্থিতি

১৪ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৮:০৮ মি.

সর্বাধিক পঠিত

১

সোনারগাঁয়ে ওয়াজ মাহফিল চলাকালে অতর্কিত হামলা, চাপাতির কোপে আহত -২

১,১০৪ বার পড়া হয়েছে
২

সোনারগাঁয়ে গৃহবধূ আনিকা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, জড়িতরা এখনো অধরা

৬৫৬ বার পড়া হয়েছে
৩

জাল সনদে ১৮ বছর চাকরি, কেয়ারটেকার সেলিমের বিদায়, এখন গ্রেপ্তারের দাবি

৬২৭ বার পড়া হয়েছে
৪

সংসদে প্রথমবার দাঁড়িয়েই সোনারগাঁয়ের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরলেন এমপি মান্নান

৫৩৮ বার পড়া হয়েছে
৫

কেরানীগঞ্জে মসজিদের ডাটাবেজ তৈরির তথ্য সংগ্রহ সম্পন্ন; প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্যদের জন্য দোয়া

৪৯১ বার পড়া হয়েছে
৬

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

৪৬৩ বার পড়া হয়েছে
৭

৪০০ বছরের ঐতিহ্য বহন করছে সোনারগাঁয়ের কাইকারটেক হাট

৪৩৫ বার পড়া হয়েছে
৮

ঈদের আনন্দ কেড়ে নিল ‘অজ্ঞান পার্টি, ইমামের সারা মাসের হাদিয়াসহ ৩ লাখ টাকার সম্পদ লুট

৪১৯ বার পড়া হয়েছে
৯

সন্তান বাঁচাতে গ্রাম ছাড়লেন প্রবাসী বাবা, সোনারগাঁয়ে মাদককারবারি পরিবারের শাস্তির দাবিতে ৫ গ্রামের বিক্ষোভ

৪১৭ বার পড়া হয়েছে
১০

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

৪০১ বার পড়া হয়েছে