গণতন্ত্রের জন্য এ দেশে জিয়া পরিবারই সবচেয়ে বেশি নির্যাতন সহ্য করেছে: আমান উল্লাহ আমান

গণতন্ত্রের জন্য এ দেশে জিয়া পরিবারই সবচেয়ে বেশি নির্যাতন সহ্য করেছে: আমান উল্লাহ আমান

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, দেশের গণতন্ত্রের জন্য জিয়া পরিবারের মতো এত নির্যাতন আর কাউকে সইতে হয়নি। জাতির যেকোনো ক্রান্তিলগ্নে এই পরিবার সব সময় জনগণের পাশে থেকেছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ১৯৭১ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেওয়ার পর দেশের সর্বস্তরের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। একইভাবে ১৯৯০ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পতন ঘটে স্বৈরাচারী এরশাদ সরকারের।

আজ শুক্রবার বিকেলে কেরানীগঞ্জের হযরতপুরের আলিপুরে কোনাখোলা-হেমায়েতপুর আঞ্চলিক সড়কের সংস্কারকাজ এবং শহীদ কাজী নাজিম উদ্দিন সেতুর নামকরণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমান উল্লাহ আমান বলেন, ‘বিএনপি সব সময় জনগণের পাশে থেকে তাদের সেবা করে, তাদের জন্য কাজ করে। এ কারণেই বিএনপি বারবার জনগণের ভোটে ক্ষমতায় আসে। সর্বশেষ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে দলটি। এখন সারা দেশে উন্নয়নের যে ধারা শুরু হয়েছে, তা কোনোভাবেই থামবে না।’

কঠোর ভাষায় তিনি বলেন, ‘যারা জনগণের চোখের ভাষা বোঝে না, তারা শেষ পর্যন্ত দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। ৪০ বছরের স্মৃতিবিজড়িত বেগম খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ি থেকে যারা একদিন তাঁকে টেনেহিঁচড়ে বের করে দিয়েছিল, আজ তারাও দেশছাড়া। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের চোখের ভাষা বোঝেন। তিনিই জনগণের আস্থার প্রকৃত প্রতিফলন ঘটাবেন এবং সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধন রচনা করবেন।’

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি এলাকাবাসীকে কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডে না জড়ানোর আহ্বান জানান।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। আরও উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফখরুদ্দিন আহমেদ, উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, সিনিয়র যুগ্ম সম্পাদক মনিরুল হক মনির, হযরতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফজলুল করিম মোল্লা, স্বেচ্ছাসেবক দলের নেতা ওয়ালীউল্লাহ সেলিম ও মহসিন কবীর এবং কেরানীগঞ্জ মডেল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. সাইফুল ইসলাম প্রমুখ।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

সোনারগাঁয়ে আইয়ুব হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ২, আদালতে স্বীকারোক্তি

সোনারগাঁয়ে আইয়ুব হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ২, আদালতে স্বীকারোক্তি

১৮ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১১:২৩ মি.
লালমাইয়ে রেললাইনের পাশে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩

লালমাইয়ে রেললাইনের পাশে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩

১৮ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১১:০৪ মি.
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, জীবিত উদ্ধার ২

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, জীবিত উদ্ধার ২

১৮ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১০:৫০ মি.
সাতক্ষীরা ও বান্দরবানে পুকুরে ডুবে প্রাণ গেল তিন শিশুর

সাতক্ষীরা ও বান্দরবানে পুকুরে ডুবে প্রাণ গেল তিন শিশুর

১৮ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১০:৪৫ মি.
প্লাস্টিক বর্জ্যের অভিশাপ মুক্ত করতে চান শিক্ষার্থীরা, সোনারগাঁয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্লাস্টিক বর্জ্যের অভিশাপ মুক্ত করতে চান শিক্ষার্থীরা, সোনারগাঁয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৭ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ৮:০৭ মি.
সোনারগাঁয়ে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার, পরিচয় মিলল আইয়ুব আলী নামে

সোনারগাঁয়ে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার, পরিচয় মিলল আইয়ুব আলী নামে

১৬ সেপ্টেম্বর, ২০২৬ - দুপুর ১:২৯ মি.
সোনারগাঁয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত খামারকর্মী আটক

সোনারগাঁয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত খামারকর্মী আটক

১৪ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৮:১৪ মি.
সোনারগাঁয়ে জমি নিয়ে তুমুল সংঘর্ষ ও রাতের আঁধারে প্রাচীর ভাঙচুর, থমথমে পরিস্থিতি

সোনারগাঁয়ে জমি নিয়ে তুমুল সংঘর্ষ ও রাতের আঁধারে প্রাচীর ভাঙচুর, থমথমে পরিস্থিতি

১৪ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৮:০৮ মি.
জমি নিয়ে বিরোধে সোনারগাঁয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০

জমি নিয়ে বিরোধে সোনারগাঁয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০

১৩ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১:২০ মি.
আড়াইহাজারে মসজিদে পাওয়া গেল থানা থেকে লুট হওয়া পিস্তল ও গুলি, উদ্ধার করল পুলিশ

আড়াইহাজারে মসজিদে পাওয়া গেল থানা থেকে লুট হওয়া পিস্তল ও গুলি, উদ্ধার করল পুলিশ

১৩ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১:০৯ মি.

সর্বাধিক পঠিত

সোনারগাঁয়ে ওয়াজ মাহফিল চলাকালে অতর্কিত হামলা, চাপাতির কোপে আহত -২

১,০৯২ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ে গৃহবধূ আনিকা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, জড়িতরা এখনো অধরা

৬৪৮ বার পড়া হয়েছে

জাল সনদে ১৮ বছর চাকরি, কেয়ারটেকার সেলিমের বিদায়, এখন গ্রেপ্তারের দাবি

৬০৬ বার পড়া হয়েছে

সংসদে প্রথমবার দাঁড়িয়েই সোনারগাঁয়ের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরলেন এমপি মান্নান

৫৩১ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জে মসজিদের ডাটাবেজ তৈরির তথ্য সংগ্রহ সম্পন্ন; প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্যদের জন্য দোয়া

৪৮২ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

৪৪৯ বার পড়া হয়েছে

৪০০ বছরের ঐতিহ্য বহন করছে সোনারগাঁয়ের কাইকারটেক হাট

৪২৭ বার পড়া হয়েছে

ঈদের আনন্দ কেড়ে নিল ‘অজ্ঞান পার্টি, ইমামের সারা মাসের হাদিয়াসহ ৩ লাখ টাকার সম্পদ লুট

৪১৩ বার পড়া হয়েছে

সন্তান বাঁচাতে গ্রাম ছাড়লেন প্রবাসী বাবা, সোনারগাঁয়ে মাদককারবারি পরিবারের শাস্তির দাবিতে ৫ গ্রামের বিক্ষোভ

৪০৭ বার পড়া হয়েছে
১০

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

৩৯৭ বার পড়া হয়েছে