সোনারগাঁয়ে পুলিশের হয়রানি ও মিথ্যা মামলার বিরুদ্ধে ফুঁসে উঠেছে গ্রামবাসী

সোনারগাঁয়ে পুলিশের হয়রানি ও মিথ্যা মামলার বিরুদ্ধে ফুঁসে উঠেছে গ্রামবাসী

নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গ্রামবাসীদের ওপর হামলা এবং উল্টো নিরীহ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জৈনপুর এলাকাবাসীর উদ্যোগে সোনারগাঁ উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচি থেকে মেঘনা গ্রুপের ভারী যানবাহন চলাচল বন্ধ, স্থানীয়দের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং সোনারগাঁ থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন ও এসআই হারুনের দ্রুত অপসারণের জোর দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে ভুক্তভোগী মাহমুদা বেগম অভিযোগ করে বলেন, এলজিইডির আওতাভুক্ত জৈনপুর রোডটি হালকা যানবাহন চলাচলের জন্য তৈরি হলেও মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ দীর্ঘদিন ধরে তাদের ভারী যানবাহন চালিয়ে সড়কটি একদম ধ্বংস করে দিয়েছে। গত মে মাসে উপজেলা প্রশাসনের কাছে লিখিত আবেদন করেও কোনো সুরাহা মেলেনি। গত ২০ আগস্ট বাধ্য হয়ে গ্রামবাসী ভারী যানবাহনে বাধা দিলে কোম্পানির লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে নারীসহ অন্তত সাতজন আহত হন।

তিনি আরও বলেন, আমাদের ওপর হামলা চালানো হলেও সোনারগাঁ থানা পুলিশ গ্রামবাসীর লিখিত অভিযোগ গ্রহণ করেনি। উল্টো ঘটনার মাত্র তিন ঘণ্টার মাথায় কোনো রকম তদন্ত ছাড়াই কোম্পানির করা মিথ্যা মামলায় আহত ব্যক্তিসহ স্থানীয় সাংবাদিক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও দিনমজুরদের আসামি করে হয়রানি শুরু করেছে পুলিশ।

গ্রামবাসীর অভিযোগ, মামলার তদন্তের নামে সোনারগাঁ থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন ও এসআই হারুন পক্ষপাতমূলক আচরণ করছেন এবং সাধারণ মানুষকে ভয়ভীতি ও হয়রানি করছেন।

মানববন্ধন থেকে এলাকাবাসী অবিলম্বে এই ন্যাক্কারজনক হামলার সুষ্ঠু বিচার, নিরপরাধ মানুষদের মামলা থেকে অব্যাহতি, বিতর্কিত দুই পুলিশ কর্মকর্তার অপসারণ এবং ধ্বংসের হাত থেকে জৈনপুর সড়কটি রক্ষায় উপজেলা প্রশাসনের দ্রুত ও কার্যকরী পদক্ষেপের দাবি জানান।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়েতে ২৫০ মিটারজুড়ে ভয়াবহ ফাটল, সড়ক দেবে চরম ভোগান্তি

সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়েতে ২৫০ মিটারজুড়ে ভয়াবহ ফাটল, সড়ক দেবে চরম ভোগান্তি

০৭ অক্টোবর, ২০২৬ - সকাল ৭:৩২ মি.
সোনারগাঁয়ে রিসোর্ট থেকে সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই গ্রেপ্তার

সোনারগাঁয়ে রিসোর্ট থেকে সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই গ্রেপ্তার

০৩ অক্টোবর, ২০২৬ - রাত ১১:২৫ মি.
ময়মনসিংহে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নারী-শিশুসহ, প্রাণ গেল ৭ জনের

ময়মনসিংহে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নারী-শিশুসহ, প্রাণ গেল ৭ জনের

০২ অক্টোবর, ২০২৬ - বিকেল ৩:২১ মি.
মেঘনায় ট্রলারডুবিতে নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার

মেঘনায় ট্রলারডুবিতে নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার

২৬ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ১১:২১ মি.
মেঘনায় ফের মৃত্যুর মিছিল, কয়েক দিনে ঝরল ৪ প্রাণ, নিখোঁজ আরও ৪

মেঘনায় ফের মৃত্যুর মিছিল, কয়েক দিনে ঝরল ৪ প্রাণ, নিখোঁজ আরও ৪

২৫ সেপ্টেম্বর, ২০২৬ - সন্ধ্যা ৬:০৪ মি.
ট্রলারডুবিতে ১ জনের মৃত্যু, নিখোঁজ একই পরিবারের ৪

ট্রলারডুবিতে ১ জনের মৃত্যু, নিখোঁজ একই পরিবারের ৪

২৫ সেপ্টেম্বর, ২০২৬ - বিকেল ৫:৫৫ মি.
সোনারগাঁয়ে মেঘনা নদীতে ডুবে জমজ দুই ভাইসহ ৩ স্কুলশিক্ষার্থীর মৃত্যু

সোনারগাঁয়ে মেঘনা নদীতে ডুবে জমজ দুই ভাইসহ ৩ স্কুলশিক্ষার্থীর মৃত্যু

২০ সেপ্টেম্বর, ২০২৬ - বিকেল ৫:২৬ মি.
সোনারগাঁয়ে আইয়ুব হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ২, আদালতে স্বীকারোক্তি

সোনারগাঁয়ে আইয়ুব হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ২, আদালতে স্বীকারোক্তি

১৮ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১১:২৩ মি.
গণতন্ত্রের জন্য এ দেশে জিয়া পরিবারই সবচেয়ে বেশি নির্যাতন সহ্য করেছে: আমান উল্লাহ আমান

গণতন্ত্রের জন্য এ দেশে জিয়া পরিবারই সবচেয়ে বেশি নির্যাতন সহ্য করেছে: আমান উল্লাহ আমান

১৮ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১১:১৫ মি.
লালমাইয়ে রেললাইনের পাশে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩

লালমাইয়ে রেললাইনের পাশে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩

১৮ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১১:০৪ মি.

সর্বাধিক পঠিত

১

সোনারগাঁয়ে ওয়াজ মাহফিল চলাকালে অতর্কিত হামলা, চাপাতির কোপে আহত -২

১,১৩৪ বার পড়া হয়েছে
২

সোনারগাঁয়ে গৃহবধূ আনিকা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, জড়িতরা এখনো অধরা

৬৮৪ বার পড়া হয়েছে
৩

জাল সনদে ১৮ বছর চাকরি, কেয়ারটেকার সেলিমের বিদায়, এখন গ্রেপ্তারের দাবি

৬৫৩ বার পড়া হয়েছে
৪

সংসদে প্রথমবার দাঁড়িয়েই সোনারগাঁয়ের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরলেন এমপি মান্নান

৫৫০ বার পড়া হয়েছে
৫

কেরানীগঞ্জে মসজিদের ডাটাবেজ তৈরির তথ্য সংগ্রহ সম্পন্ন; প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্যদের জন্য দোয়া

৫১৩ বার পড়া হয়েছে
৬

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

৪৯৪ বার পড়া হয়েছে
৭

৪০০ বছরের ঐতিহ্য বহন করছে সোনারগাঁয়ের কাইকারটেক হাট

৪৬৪ বার পড়া হয়েছে
৮

ঈদের আনন্দ কেড়ে নিল ‘অজ্ঞান পার্টি, ইমামের সারা মাসের হাদিয়াসহ ৩ লাখ টাকার সম্পদ লুট

৪৩৩ বার পড়া হয়েছে
৯

সন্তান বাঁচাতে গ্রাম ছাড়লেন প্রবাসী বাবা, সোনারগাঁয়ে মাদককারবারি পরিবারের শাস্তির দাবিতে ৫ গ্রামের বিক্ষোভ

৪৩০ বার পড়া হয়েছে
১০

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

৪১৬ বার পড়া হয়েছে