ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর বোর্ডে স্থান পেলেন প্রখ্যাত আলেম মুফতি শরীফ উল্লাহ

ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর বোর্ডে স্থান পেলেন প্রখ্যাত আলেম মুফতি শরীফ উল্লাহ

মুহাম্মদ আল আমিন (এম.এ): ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সর্বোচ্চ নীতি-নির্ধারণী পর্ষদ বোর্ড অব গভর্নরস পুনর্গঠন করেছে সরকার। দেশের অন্যতম প্রখ্যাত আলেম, ধর্মীয় গবেষক ও চিন্তাবিদ নতুন গভর্নর হিসেবে মনোনীত হয়েছেন নূরে মদীনা আল-আরাবিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, যাত্রাবাড়ীর বাইতুল মামুর জামে মসজিদের খতিব এবং সম্মিলিত ইমাম খতিব পরিষদের মহাসচিব মুফতি শরীফ উল্লাহ।

ইসলামিক ফাউন্ডেশন আইন, ১৯৭৫-এর ৬(১) ধারা অনুযায়ী ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে সম্প্রতি জারি করা এক প্রজ্ঞাপনে এই পুনর্গঠনের কথা জানানো হয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব মো: জেহাদুল বারী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে পরবর্তী তিন বছরের জন্য নতুন এই পরিচালনা পর্ষদ অনুমোদন দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রখ্যাত মুসলিম পণ্ডিত ও ধর্মীয় তাত্ত্বিক ক্যাটাগরিতে মুফতি শরীফ উল্লাহ ছাড়াও গভর্নর হিসেবে মনোনীত হয়েছেন-জামিয়া মাদানিয়া বারিধারার মুহতামিম ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী, চরমোনাই আহসানাবাদ রশিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সৈয়দ মো: মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) মহাসচিব মাওলানা মাহফুজুল হক এবং মারকাযুল হুদা আল-ইসলামী বাংলাদেশের মহাপরিচালক মুফতি আজাহারুল ইসলাম।

এছাড়া পদাধিকারবলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী (চেয়ারম্যান), বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান, ধর্ম সচিব, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সদস্য-সচিব) এই বোর্ডে অন্তর্ভুক্ত রয়েছেন। সরকার মনোনীত দুই সংসদ সদস্য হিসেবে রাখা হয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার ও সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে।

ইসলামিক ফাউন্ডেশনের সার্বিক নীতি নির্ধারণ, দ্বীনি শিক্ষা বিস্তার, ধর্মীয় গবেষণা ও বিভিন্ন সামাজিক-কল্যাণমূলক কার্যক্রম পরিচালনায় এই বোর্ড মূল চালিকাশক্তি হিসেবে কাজ করে। মুফতি শরীফ উল্লাহর মতো প্রজ্ঞাবান ও অভিজ্ঞ আলেমের অন্তর্ভূক্তি প্রতিষ্ঠানটির প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে এবং লক্ষ্য অর্জনে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন ধর্মীয় ও চিন্তাশীল মহল।

তাঁর এই দায়িত্ব প্রাপ্তির খবরে দেশের ইসলামি পণ্ডিত, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দনের জোয়ার বইছে। নতুন যাত্রায় মুফতি শরীফ উল্লাহকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তাঁর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেছেন শুভানুধ্যায়ীরা।

নতুন অনুভূতির কথা জানাতে গিয়ে মুফতি শরীফ উল্লাহ বলেন, ইসলামিক ফাউন্ডেশনের মতো একটি জাতীয় প্রতিষ্ঠানের মাধ্যমে দেশ, জাতি ও ইসলামের সেবায় ভূমিকা রাখা একটি বড় দায়িত্ব। পূর্ণ সততা, নিরপেক্ষতা ও নিষ্ঠার সঙ্গে যেন এই আমানত রক্ষা করতে পারি, সেজন্য সকলের কাছে দোয়া প্রার্থী।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর বোর্ডে স্থান পেলেন প্রখ্যাত পাঁচ বিশিষ্ট আলেম

ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর বোর্ডে স্থান পেলেন প্রখ্যাত পাঁচ বিশিষ্ট আলেম

০১ সেপ্টেম্বর, ২০২৬ - সন্ধ্যা ৭:১২ মি.
হাতে লেখা কোরআন শরিফের পাতায় ফুটে উঠেছে হামিদুজ্জামানের ৯ বছরের সাধনা

হাতে লেখা কোরআন শরিফের পাতায় ফুটে উঠেছে হামিদুজ্জামানের ৯ বছরের সাধনা

০১ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:১২ মি.
ইসলামিক ফাউন্ডেশনের সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা, আন্তর্জাতিক ক্বারীদের অংশগ্রহণে ক্বিরাআত মাহফিল অনুষ্ঠিত

ইসলামিক ফাউন্ডেশনের সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা, আন্তর্জাতিক ক্বারীদের অংশগ্রহণে ক্বিরাআত মাহফিল অনুষ্ঠিত

০১ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৮:১১ মি.
শাহজালালে থার্ড টার্মিনালের ফ্লাইওভার থেকে পিকআপ নিচে পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

শাহজালালে থার্ড টার্মিনালের ফ্লাইওভার থেকে পিকআপ নিচে পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

০১ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৭:১৬ মি.
রাজধানীর গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ আহত ৩

রাজধানীর গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ আহত ৩

৩১ আগস্ট, ২০২৬ - রাত ১১:৫৩ মি.
মেঘনার তীরে ভোরের হাঁকডাক, দেশি মাছের টানে ছুটে আসেন দূরদূরান্তের ক্রেতারা

মেঘনার তীরে ভোরের হাঁকডাক, দেশি মাছের টানে ছুটে আসেন দূরদূরান্তের ক্রেতারা

৩১ আগস্ট, ২০২৬ - সকাল ৯:৫১ মি.
সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর,আজই মন্ত্রিসভায় নবম পে-স্কেলের প্রস্তাব

সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর,আজই মন্ত্রিসভায় নবম পে-স্কেলের প্রস্তাব

৩১ আগস্ট, ২০২৬ - সকাল ৮:৫৭ মি.
পাঁচ বছর পর সোনারগাঁয়ের রিসোর্টকাণ্ডের বর্ণনা দিলেন মামুনুল হক

পাঁচ বছর পর সোনারগাঁয়ের রিসোর্টকাণ্ডের বর্ণনা দিলেন মামুনুল হক

২৯ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৬:০১ মি.
নবীজি ﷺ দুনিয়ায় এসেই প্রথম উচ্চারণ করেছিলেন আল্লাহু আকবারু কাবীরা

নবীজি ﷺ দুনিয়ায় এসেই প্রথম উচ্চারণ করেছিলেন আল্লাহু আকবারু কাবীরা

২৮ আগস্ট, ২০২৬ - রাত ১০:৫৩ মি.
আজ ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

আজ ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

২৬ আগস্ট, ২০২৬ - সকাল ১০:৩০ মি.

সর্বাধিক পঠিত

মেঘনার তীরে ভোরের হাঁকডাক, দেশি মাছের টানে ছুটে আসেন দূরদূরান্তের ক্রেতারা

৮৬৮ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে ইমাম প্রশিক্ষণে শেখ হাসিনার প্রশংসা, জুলাই আন্দোলনকারীদের ফাঁসির হুমকির অভিযোগ

৬৩৫ বার পড়া হয়েছে

ইমাম-খতিব-মুয়াজ্জিনদের সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন

৫৮১ বার পড়া হয়েছে

সৎ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্র, নারী সহকর্মীর নাম ব্যবহার করে ভুয়া অভিযোগ

৫৪১ বার পড়া হয়েছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মহিবুল্লাহিল বাকী

৪৮৭ বার পড়া হয়েছে

গাড়ি বিক্রির আড়ালে বিশ্বাস ইম্পোর্টসের প্রতারণা, মালিকানা নিয়ে জালিয়াতি

৩৯৭ বার পড়া হয়েছে

দুনিয়া হাতে থাকবে, অন্তরে নয়

৩৮২ বার পড়া হয়েছে

আল্লাহ তাআলা আসমান ও পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেছেন

৩৭২ বার পড়া হয়েছে

১৯৯৩ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উদ্যোগে শুরু হওয়া ইফার মউশিক প্রকল্প রাজস্বকরণের দাবি

৩৬৬ বার পড়া হয়েছে
১০

দৌলতদিয়ায় যাত্রীবাহী বাস পদ্মায়, ২ মরদেহ উদ্ধার, নিখোঁজদের সন্ধানে উত্তাল নদীতে তল্লাশি

৩৬০ বার পড়া হয়েছে