আজ ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

আজ ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

বিশেষ প্রতিবেদন: আজ পবিত্র ১২ রবিউল আউয়াল, ঈদে মিলাদুন্নবী (সা.)। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শুভ জন্ম ও ওফাত দিবস উপলক্ষ্যে আজ সারা বিশ্বের মুসলিম উম্মাহর পাশাপাশি বাংলাদেশেও যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তি-শ্রদ্ধার সঙ্গে দিনটি পালিত হচ্ছে।

মহানবী হজরত মুহাম্মদ (সা.) পৃথিবীতে আগমন করেছিলেন তাওহিদের মহান বাণী নিয়ে। তিনি প্রচার করেছেন শান্তি, সাম্য ও মানবতার ধর্ম ইসলাম। তাঁর আবির্ভাব এবং ইসলামের শান্তির বাণী প্রচার সে সময় গোটা বিশ্বে এক অভূতপূর্ব আলোড়ন সৃষ্টি করেছিল, যা আজও মানবজাতিকে পথ দেখিয়ে চলেছে।

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায়, বিখ্যাত কুরাইশ বংশে ৫৭০ খ্রিষ্টাব্দের এই দিনে জন্মগ্রহণ করেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)। ইতিহাসের এক বিস্ময়কর সমাপতনে, ঠিক ৬৩২ খ্রিষ্টাব্দের একই দিনে তিনি ইন্তেকাল করেন যে কারণে দিনটি মুসলিম বিশ্বে বিশেষ তাৎপর্য বহন করে।

মহানবী (সা.)-এর পিতা ছিলেন আবদুল্লাহ এবং মাতা আমিনা। জন্মের পূর্বেই তিনি পিতৃহারা হন এবং মাত্র ছয় বছর বয়সে মাতৃহারা হন। শৈশবেই এই কঠিন বিয়োগ-ব্যথা সয়ে তিনি বেড়ে ওঠেন আল্লাহর অশেষ কুদরতে।

সমগ্র আরব উপদ্বীপ যখন পৌত্তলিকতা, অজ্ঞতা ও অনাচারের ঘোর অন্ধকারে নিমজ্জিত সেই আইয়ামে জাহেলিয়ার যুগে সর্বশক্তিমান আল্লাহ তাআলা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে সমগ্র বিশ্বজগতের জন্য রহমতস্বরূপ প্রেরণ করেন।

বিনয়, সহিষ্ণুতা, দয়া ও সহমর্মিতাসহ যাবতীয় মানবিক সদ্‌গুণের সর্বোচ্চ বিকাশ ঘটেছিল তাঁর চরিত্রে। শ্রেষ্ঠ মানবিক গুণাবলির অধিকারী হিসেবে তিনি ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে যুগে যুগে সর্বজনস্বীকৃত ও শ্রদ্ধেয়।

পবিত্র এই দিনে ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র কোরআন তিলাওয়াত, বেশি বেশি দরুদ পাঠ এবং দান-খয়রাতসহ বিভিন্ন নফল ইবাদতের মধ্য দিয়ে সময় অতিবাহিত করছেন। অনেকে এই উপলক্ষ্যে নফল রোজাও পালন করেন।

রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের বিভিন্ন মসজিদ ও ইসলামি প্রতিষ্ঠানে বাদ মাগরিব সিরাতুন্নবী মাহফিলের আয়োজন করা হয়েছে, যেখানে আলেম-ওলামারা মহানবী (সা.)-এর জীবন, আদর্শ ও শিক্ষা নিয়ে আলোচনা করবেন।

মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের মধ্য দিয়ে সমাজে শান্তি, সাম্য ও মানবিকতা প্রতিষ্ঠার প্রত্যয়ে দেশজুড়ে দিনটি উদযাপিত হচ্ছে।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

ভোলার লালমোহনে ভাড়া বাসা থেকে মাদরাসাশিক্ষকের নিথর দেহ উদ্ধার, পরিবারের দাবি ‘পরিকল্পিত হত্যা’

ভোলার লালমোহনে ভাড়া বাসা থেকে মাদরাসাশিক্ষকের নিথর দেহ উদ্ধার, পরিবারের দাবি ‘পরিকল্পিত হত্যা’

১০ অক্টোবর, ২০২৬ - সকাল ৮:০৭ মি.
হজের যেকোনো একটি ফরজ বাদ পড়লে হজ বাতিল বলে গণ্য হবে, ক্ষতিপূরণে তা শুদ্ধ হবে না

হজের যেকোনো একটি ফরজ বাদ পড়লে হজ বাতিল বলে গণ্য হবে, ক্ষতিপূরণে তা শুদ্ধ হবে না

০৭ অক্টোবর, ২০২৬ - সকাল ৬:৪২ মি.
ডিএমপির ১১ পরিদর্শককে ঢাকার বাইরে বদলি

ডিএমপির ১১ পরিদর্শককে ঢাকার বাইরে বদলি

০৩ অক্টোবর, ২০২৬ - রাত ১১:৩২ মি.
জামায়াত মুখে সহযোগিতা দেখালেও সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে, রাশেদ খাঁন

জামায়াত মুখে সহযোগিতা দেখালেও সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে, রাশেদ খাঁন

০৩ অক্টোবর, ২০২৬ - সকাল ৯:১১ মি.
মডেল মসজিদে যুক্ত হলো খতিবের পদ, বাড়ল ইমাম-মুয়াজ্জিনের সম্মানী

মডেল মসজিদে যুক্ত হলো খতিবের পদ, বাড়ল ইমাম-মুয়াজ্জিনের সম্মানী

২৯ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:৩৬ মি.
দেওবন্দি ভাবধারাই উম্মাহর ভারসাম্য, আলেমদের হাত ধরে সুদৃঢ় হচ্ছে বাংলাদেশ-ভারত দ্বীনি সম্পর্ক

দেওবন্দি ভাবধারাই উম্মাহর ভারসাম্য, আলেমদের হাত ধরে সুদৃঢ় হচ্ছে বাংলাদেশ-ভারত দ্বীনি সম্পর্ক

২৯ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:০৪ মি.
রাজস্ব খাতের অর্থ ছাড়াই ইসলামিক ফাউন্ডেশনকে স্বাবলম্বী করা সম্ভব, মুফতি আজহারুল ইসলাম

রাজস্ব খাতের অর্থ ছাড়াই ইসলামিক ফাউন্ডেশনকে স্বাবলম্বী করা সম্ভব, মুফতি আজহারুল ইসলাম

২৮ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৮:৫৬ মি.
জান্নাতের প্রতিটি ভবন এক ইট স্বর্ণের, এক ইট রুপার, গাঁথুনি খাঁটি কস্তুরীর

জান্নাতের প্রতিটি ভবন এক ইট স্বর্ণের, এক ইট রুপার, গাঁথুনি খাঁটি কস্তুরীর

২০ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ২:০৬ মি.
ইফা মহাপরিচালক ও পাঁচ নবনিযুক্ত গভর্নরকে ইমাম খতিব পরিষদের সংবর্ধনা

ইফা মহাপরিচালক ও পাঁচ নবনিযুক্ত গভর্নরকে ইমাম খতিব পরিষদের সংবর্ধনা

১৭ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:০৭ মি.
বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামী বইমেলা শুরু, সরকারকে সময় দিতে বললেন ধর্মমন্ত্রী

বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামী বইমেলা শুরু, সরকারকে সময় দিতে বললেন ধর্মমন্ত্রী

১৩ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১২:৪০ মি.

সর্বাধিক পঠিত

১

মেঘনার তীরে ভোরের হাঁকডাক, দেশি মাছের টানে ছুটে আসেন দূরদূরান্তের ক্রেতারা

৯৫৩ বার পড়া হয়েছে
২

গোপালগঞ্জে ইমাম প্রশিক্ষণে শেখ হাসিনার প্রশংসা, জুলাই আন্দোলনকারীদের ফাঁসির হুমকির অভিযোগ

৭৭৭ বার পড়া হয়েছে
৩

ইমাম-খতিব-মুয়াজ্জিনদের সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন

৬৪৬ বার পড়া হয়েছে
৪

সৎ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্র, নারী সহকর্মীর নাম ব্যবহার করে ভুয়া অভিযোগ

৬০৪ বার পড়া হয়েছে
৫

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মহিবুল্লাহিল বাকী

৫৫৪ বার পড়া হয়েছে
৬

গাড়ি বিক্রির আড়ালে বিশ্বাস ইম্পোর্টসের প্রতারণা, মালিকানা নিয়ে জালিয়াতি

৪৫৯ বার পড়া হয়েছে
৭

দুনিয়া হাতে থাকবে, অন্তরে নয়

৪৫৪ বার পড়া হয়েছে
৮

আল্লাহ তাআলা আসমান ও পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেছেন

৪৩৮ বার পড়া হয়েছে
৯

দৌলতদিয়ায় যাত্রীবাহী বাস পদ্মায়, ২ মরদেহ উদ্ধার, নিখোঁজদের সন্ধানে উত্তাল নদীতে তল্লাশি

৪৩৩ বার পড়া হয়েছে
১০

১৯৯৩ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উদ্যোগে শুরু হওয়া ইফার মউশিক প্রকল্প রাজস্বকরণের দাবি

৪২১ বার পড়া হয়েছে