মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ

নিজেস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন করে যুক্ত হচ্ছেন আরও চারজন। শুক্রবার সন্ধ্যায় রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণের পরপরই নতুন তিন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রীর শপথ অনুষ্ঠিত হবে।

শুক্রবার (২১ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

সরকার ও বিএনপির সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, শুক্রবার মন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ এবং বিএনপির বান্দরবান জেলা শাখার আহ্বায়ক সাচিং প্রু জেরী। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সম্ভাবনা রয়েছে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনের।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, সম্ভাব্য নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের কয়েকজনের সঙ্গে ইতোমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যোগাযোগ করা হয়েছে। তাদের শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

নতুন মন্ত্রীদের তালিকায় থাকা ড. আবদুল মঈন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং নরসিংদী-২ আসনের সংসদ সদস্য। গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী হিসেবে এ আসন থেকে নির্বাচিত হন।

আন্দালিব রহমান পার্থ বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান। বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে তার দল নির্বাচনে অংশ নেয়। তিনি ভোলা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

সাচিং প্রু জেরী বান্দরবান আসনের সংসদ সদস্য এবং বিএনপির বান্দরবান জেলা শাখার আহ্বায়ক। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী হিসেবে বান্দরবান আসন থেকে নির্বাচিত হন।

এদিকে প্রতিমন্ত্রী হিসেবে আলোচনায় থাকা মোহাম্মদ শামীম কায়সার লিংকন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য।

গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের সময় প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্য ছিলেন ৫০ জন। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।

এর বাইরে প্রধানমন্ত্রীর ১০ জন উপদেষ্টা রয়েছেন। তাদের মধ্যে পাঁচজন মন্ত্রী এবং পাঁচজন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন। তবে তারা মন্ত্রিসভার সদস্য নন।

নতুন করে তিনজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী শপথ নিলে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা দাঁড়াবে ৫৪ জনে। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া মন্ত্রীর সংখ্যা হবে ২৮ এবং প্রতিমন্ত্রীর সংখ্যা দাঁড়াবে ২৫ জনে।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

হজের যেকোনো একটি ফরজ বাদ পড়লে হজ বাতিল বলে গণ্য হবে, ক্ষতিপূরণে তা শুদ্ধ হবে না

হজের যেকোনো একটি ফরজ বাদ পড়লে হজ বাতিল বলে গণ্য হবে, ক্ষতিপূরণে তা শুদ্ধ হবে না

০৭ অক্টোবর, ২০২৬ - সকাল ৬:৪২ মি.
ডিএমপির ১১ পরিদর্শককে ঢাকার বাইরে বদলি

ডিএমপির ১১ পরিদর্শককে ঢাকার বাইরে বদলি

০৩ অক্টোবর, ২০২৬ - রাত ১১:৩২ মি.
জামায়াত মুখে সহযোগিতা দেখালেও সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে, রাশেদ খাঁন

জামায়াত মুখে সহযোগিতা দেখালেও সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে, রাশেদ খাঁন

০৩ অক্টোবর, ২০২৬ - সকাল ৯:১১ মি.
মডেল মসজিদে যুক্ত হলো খতিবের পদ, বাড়ল ইমাম-মুয়াজ্জিনের সম্মানী

মডেল মসজিদে যুক্ত হলো খতিবের পদ, বাড়ল ইমাম-মুয়াজ্জিনের সম্মানী

২৯ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:৩৬ মি.
দেওবন্দি ভাবধারাই উম্মাহর ভারসাম্য, আলেমদের হাত ধরে সুদৃঢ় হচ্ছে বাংলাদেশ-ভারত দ্বীনি সম্পর্ক

দেওবন্দি ভাবধারাই উম্মাহর ভারসাম্য, আলেমদের হাত ধরে সুদৃঢ় হচ্ছে বাংলাদেশ-ভারত দ্বীনি সম্পর্ক

২৯ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:০৪ মি.
রাজস্ব খাতের অর্থ ছাড়াই ইসলামিক ফাউন্ডেশনকে স্বাবলম্বী করা সম্ভব, মুফতি আজহারুল ইসলাম

রাজস্ব খাতের অর্থ ছাড়াই ইসলামিক ফাউন্ডেশনকে স্বাবলম্বী করা সম্ভব, মুফতি আজহারুল ইসলাম

২৮ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৮:৫৬ মি.
জান্নাতের প্রতিটি ভবন এক ইট স্বর্ণের, এক ইট রুপার, গাঁথুনি খাঁটি কস্তুরীর

জান্নাতের প্রতিটি ভবন এক ইট স্বর্ণের, এক ইট রুপার, গাঁথুনি খাঁটি কস্তুরীর

২০ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ২:০৬ মি.
ইফা মহাপরিচালক ও পাঁচ নবনিযুক্ত গভর্নরকে ইমাম খতিব পরিষদের সংবর্ধনা

ইফা মহাপরিচালক ও পাঁচ নবনিযুক্ত গভর্নরকে ইমাম খতিব পরিষদের সংবর্ধনা

১৭ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:০৭ মি.
বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামী বইমেলা শুরু, সরকারকে সময় দিতে বললেন ধর্মমন্ত্রী

বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামী বইমেলা শুরু, সরকারকে সময় দিতে বললেন ধর্মমন্ত্রী

১৩ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১২:৪০ মি.
অবৈধ সম্পদ, বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

অবৈধ সম্পদ, বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

১০ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:৪১ মি.

সর্বাধিক পঠিত

১

মেঘনার তীরে ভোরের হাঁকডাক, দেশি মাছের টানে ছুটে আসেন দূরদূরান্তের ক্রেতারা

৯৪৬ বার পড়া হয়েছে
২

গোপালগঞ্জে ইমাম প্রশিক্ষণে শেখ হাসিনার প্রশংসা, জুলাই আন্দোলনকারীদের ফাঁসির হুমকির অভিযোগ

৭৭১ বার পড়া হয়েছে
৩

ইমাম-খতিব-মুয়াজ্জিনদের সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন

৬৪৪ বার পড়া হয়েছে
৪

সৎ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্র, নারী সহকর্মীর নাম ব্যবহার করে ভুয়া অভিযোগ

৫৯৭ বার পড়া হয়েছে
৫

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মহিবুল্লাহিল বাকী

৫৪৭ বার পড়া হয়েছে
৬

গাড়ি বিক্রির আড়ালে বিশ্বাস ইম্পোর্টসের প্রতারণা, মালিকানা নিয়ে জালিয়াতি

৪৫১ বার পড়া হয়েছে
৭

দুনিয়া হাতে থাকবে, অন্তরে নয়

৪৪৭ বার পড়া হয়েছে
৮

আল্লাহ তাআলা আসমান ও পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেছেন

৪৩২ বার পড়া হয়েছে
৯

দৌলতদিয়ায় যাত্রীবাহী বাস পদ্মায়, ২ মরদেহ উদ্ধার, নিখোঁজদের সন্ধানে উত্তাল নদীতে তল্লাশি

৪২৫ বার পড়া হয়েছে
১০

১৯৯৩ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উদ্যোগে শুরু হওয়া ইফার মউশিক প্রকল্প রাজস্বকরণের দাবি

৪১৫ বার পড়া হয়েছে