চুরির অপবাদে গণপিটুনি, ১০ দিন মৃত্যুর সঙ্গে লড়ে প্রাণ গেল ফারুকের

চুরির অপবাদে গণপিটুনি, ১০ দিন মৃত্যুর সঙ্গে লড়ে প্রাণ গেল ফারুকের

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চোর সন্দেহে গণপিটুনির শিকার মো. ফারুক হোসেন (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনার ১০ দিন পর শনিবার রাতে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় দায়ের করা মারধরের মামলাটি হত্যা মামলায় রূপান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

গত ২৯ অক্টোবর উপজেলার কাঁচপুর ইউনিয়নের ললাটি এলাকায় এ গণপিটুনির ঘটনা ঘটে। নিহত ফারুক হোসেন ওই এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম সেরাজ উদ্দিন।

রোববার (৮ নভেম্বর) রাতে ময়নাতদন্ত শেষে ফারুকের মরদেহ গ্রামের বাড়ি ললাটিতে নিয়ে আসা হয়। এ সময় স্বজনদের আহাজারিতে এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

নিহতের মা ওহেদা বেগমের অভিযোগ, গত ২৯ অক্টোবর বিকেলে স্থানীয় আমিনুল ভেন্ডার, তাঁর ভাগিনা অমিত হাসানসহ কয়েকজন ফারুককে বাড়ি থেকে ডেকে ললাটি জনতা বাজার এলাকায় নিয়ে যান। সেখানে তাঁকে আটকে রেখে আমিনুল ভেন্ডারের বাড়ির বৈদ্যুতিক তার চুরির অভিযোগ তোলা হয়। একপর্যায়ে চুরির অপবাদ দিয়ে বাজারে প্রকাশ্যে তাঁকে এলোপাতাড়ি মারধর ও পিটিয়ে গুরুতর আহত করা হয়।

পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাঁকে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রায় ১০ দিন লাইফ সাপোর্টে থাকার পর শনিবার রাতে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় ফারুকের মা ওহেদা বেগম বাদী হয়ে আমিনুল ভেন্ডার, অমিত হাসানসহ কয়েকজনের নাম উল্লেখ করে সোনারগাঁও থানায় মামলা করেন। মামলাটি প্রাথমিকভাবে দণ্ডবিধির ৩২৬ ধারায় (গুরুতর জখম) দায়ের করা হয়েছিল। ওই মামলায় পুলিশ ইতোমধ্যে দুই আসামিকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে।

ছেলের মৃত্যুর পর ওহেদা বেগম বলেন, আমার ছেলেকে বাজারের মধ্যে প্রকাশ্যে বহু মানুষের সামনে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। ১০ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে সে মারা গেছে। আমি আমার ছেলে হত্যার সুষ্ঠু বিচার চাই এবং এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গণপিটুনির ঘটনায় আহত ফারুকের মা বাদী হয়ে থানায় মামলা করেছিলেন। ওই মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আইন নিজের হাতে তুলে নেওয়া ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

সোনারগাঁয়ে দুদিনে নাশকতার দুই মামলা, আসামি ১৬৭

সোনারগাঁয়ে দুদিনে নাশকতার দুই মামলা, আসামি ১৬৭

২২ নভেম্বর, ২০২৬ - সকাল ১০:২৫ মি.
রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক ঘেঁষে বর্জ্যের বিশাল স্তূপ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক ঘেঁষে বর্জ্যের বিশাল স্তূপ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

২২ নভেম্বর, ২০২৬ - সকাল ১০:১৯ মি.
রূপগঞ্জে বালু ভরাটে জলাবদ্ধতা, পানিবন্দি পাঁচ গ্রামের হাজারো মানুষ

রূপগঞ্জে বালু ভরাটে জলাবদ্ধতা, পানিবন্দি পাঁচ গ্রামের হাজারো মানুষ

২২ নভেম্বর, ২০২৬ - সকাল ১০:১৫ মি.
সাত দিন সাগরে জিম্মি রেখে নির্যাতন, কক্সবাজার সৈকতে ট্রলার থেকে উদ্ধার ২৮

সাত দিন সাগরে জিম্মি রেখে নির্যাতন, কক্সবাজার সৈকতে ট্রলার থেকে উদ্ধার ২৮

২১ নভেম্বর, ২০২৬ - বিকেল ৩:৩৮ মি.
লালমনিরহাটে গাড়ি থামিয়ে মউশিক শিক্ষকদের স্মারকলিপি নিলেন প্রধানমন্ত্রী

লালমনিরহাটে গাড়ি থামিয়ে মউশিক শিক্ষকদের স্মারকলিপি নিলেন প্রধানমন্ত্রী

২০ নভেম্বর, ২০২৬ - রাত ১১:০৪ মি.
সোনারগাঁয়ে যাত্রীবাহি বাসে আগুন

সোনারগাঁয়ে যাত্রীবাহি বাসে আগুন

১৯ নভেম্বর, ২০২৬ - সকাল ১১:০৩ মি.
সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়েতে মালবাহী ট্রাকে আগুন

সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়েতে মালবাহী ট্রাকে আগুন

১৯ নভেম্বর, ২০২৬ - সকাল ৯:৩৬ মি.
সোনারগাঁয়ে যুবদলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

সোনারগাঁয়ে যুবদলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

১৮ নভেম্বর, ২০২৬ - রাত ১০:৫৪ মি.
বহিষ্কৃত পনির ভূঁইয়ার ‘সভাপতি’ পরিচয় ব্যবহার নিয়ে সোনারগাঁও উপজেলা প্রেসক্লাবের সতর্কবার্তা

বহিষ্কৃত পনির ভূঁইয়ার ‘সভাপতি’ পরিচয় ব্যবহার নিয়ে সোনারগাঁও উপজেলা প্রেসক্লাবের সতর্কবার্তা

১৮ নভেম্বর, ২০২৬ - বিকেল ৪:০২ মি.
নারায়ণগঞ্জে হামলা-ভাঙচুরের ভিডিও ধারণ করায় পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জে হামলা-ভাঙচুরের ভিডিও ধারণ করায় পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যা

১৮ নভেম্বর, ২০২৬ - বিকেল ৩:৩৭ মি.

সর্বাধিক পঠিত

১

সোনারগাঁয়ে ওয়াজ মাহফিল চলাকালে অতর্কিত হামলা, চাপাতির কোপে আহত -২

১,২৩৮ বার পড়া হয়েছে
২

সোনারগাঁয়ে জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে অপপ্রচার, ছবি বিকৃতির অভিযোগে ডা. মামুনের তীব্র প্রতিবাদ

৮১৮ বার পড়া হয়েছে
৩

সোনারগাঁয়ে গৃহবধূ আনিকা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, জড়িতরা এখনো অধরা

৭৬৯ বার পড়া হয়েছে
৪

জাল সনদে ১৮ বছর চাকরি, কেয়ারটেকার সেলিমের বিদায়, এখন গ্রেপ্তারের দাবি

৭৪০ বার পড়া হয়েছে
৫

সংসদে প্রথমবার দাঁড়িয়েই সোনারগাঁয়ের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরলেন এমপি মান্নান

৬১৮ বার পড়া হয়েছে
৬

কেরানীগঞ্জে মসজিদের ডাটাবেজ তৈরির তথ্য সংগ্রহ সম্পন্ন; প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্যদের জন্য দোয়া

৫৮৫ বার পড়া হয়েছে
৭

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

৫৫৬ বার পড়া হয়েছে
৮

৪০০ বছরের ঐতিহ্য বহন করছে সোনারগাঁয়ের কাইকারটেক হাট

৫৩৭ বার পড়া হয়েছে
৯

সন্তান বাঁচাতে গ্রাম ছাড়লেন প্রবাসী বাবা, সোনারগাঁয়ে মাদককারবারি পরিবারের শাস্তির দাবিতে ৫ গ্রামের বিক্ষোভ

৫১৮ বার পড়া হয়েছে
১০

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

৪৮৮ বার পড়া হয়েছে