লন্ডনে শিক্ষক, দেশে বেতন, সোনারগাঁয়ে প্রধান শিক্ষকের অপসারণ ও অর্থ উদ্ধারের দাবি

লন্ডনে শিক্ষক, দেশে বেতন, সোনারগাঁয়ে প্রধান শিক্ষকের অপসারণ ও অর্থ উদ্ধারের দাবি

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নের পঞ্চবটি এলাকায় হাজী মতিউর রহমান উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসবির আহমেদ চার বছর ধরে লন্ডনে থেকে বেতন তোলার খবর প্রকাশের পর তোলপাড় শুরু হয়েছে। ঘটনার সুরাহা ও প্রশাসনিক সুশাসন ফেরাতে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগ।

আজ বুধবার (১৯ আগস্ট) মাধ্যমিক শিক্ষা কার্যালয় থেকে একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে প্রধান শিক্ষক তাসবির আহমেদ এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে থাকা তাঁর ভাই পারভেজ আহমেদকে আগামী তিন কর্মদিবসের মধ্যে জবাব চেয়ে কারণ দর্শানোর (শো-কজ) নোটিশ দেওয়া হয়েছে।

উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে প্রধান করে গঠিত তদন্ত কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটির সদস্যরা আজ সকালেই সরেজমিনে আষাঢ়িয়ারচরের ওই বিদ্যালয়ে গিয়ে শিক্ষক হাজিরা খাতা, বেতন মাস্টাররোল ও পরিচালনা পর্ষদের কার্যবিবরণী বই জব্দ করেছেন।

এদিকে খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী। আষাঢ়িয়ারচর এলাকার একাধিক অভিভাবক অভিযোগ করেন, প্রধান শিক্ষক অনুপস্থিত থাকার সুবিধা নিয়ে বিদ্যালয়ের অভ্যন্তরীণ তহবিল ও শিক্ষার্থীদের ফি আদায়ে অনিয়ম করা হচ্ছিল। চার বছর ধরে বিদ্যালয়ের উন্নয়ন ও একাডেমিক পরিবেশ ভেঙে পড়েছে। তারা দ্রুত পদপ্রার্থী নিয়োগ এবং আত্মসাৎ করা সরকারি অর্থ সরকারি কোষাাগারে ফেরতের দাবি জানান।

সোনারগাঁও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেন, সংবাদমাধ্যমে রিপোর্ট প্রকাশের পর আমরা জরুরি পদক্ষেপ নিয়েছি। ব্যাংকে চিঠি দিয়ে তাঁর বেতন হিসাব আপাতত স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কতদিন ধরে তিনি বিনা অনুমতিতে প্রবাসে আছেন এবং কার স্বাক্ষরে বেতন ছাড় হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, শিক্ষা খাতে কোনো ধরনের প্রশাসনিক অনিয়ম বরদাশত করা হবে না। প্রাথমিক সত্যতা পাওয়ার পর বেতন স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পাওয়ামাত্রই শিক্ষা বোর্ড ও মহাপরিচালক (ডিএসএইচই) বরারব স্থায়ী বরখাস্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ পাঠানো হবে।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

সোনারগাঁয়ে রিসোর্ট থেকে সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই গ্রেপ্তার

সোনারগাঁয়ে রিসোর্ট থেকে সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই গ্রেপ্তার

০৩ অক্টোবর, ২০২৬ - রাত ১১:২৫ মি.
ময়মনসিংহে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নারী-শিশুসহ, প্রাণ গেল ৭ জনের

ময়মনসিংহে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নারী-শিশুসহ, প্রাণ গেল ৭ জনের

০২ অক্টোবর, ২০২৬ - বিকেল ৩:২১ মি.
মেঘনায় ট্রলারডুবিতে নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার

মেঘনায় ট্রলারডুবিতে নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার

২৬ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ১১:২১ মি.
মেঘনায় ফের মৃত্যুর মিছিল, কয়েক দিনে ঝরল ৪ প্রাণ, নিখোঁজ আরও ৪

মেঘনায় ফের মৃত্যুর মিছিল, কয়েক দিনে ঝরল ৪ প্রাণ, নিখোঁজ আরও ৪

২৫ সেপ্টেম্বর, ২০২৬ - সন্ধ্যা ৬:০৪ মি.
ট্রলারডুবিতে ১ জনের মৃত্যু, নিখোঁজ একই পরিবারের ৪

ট্রলারডুবিতে ১ জনের মৃত্যু, নিখোঁজ একই পরিবারের ৪

২৫ সেপ্টেম্বর, ২০২৬ - বিকেল ৫:৫৫ মি.
সোনারগাঁয়ে মেঘনা নদীতে ডুবে জমজ দুই ভাইসহ ৩ স্কুলশিক্ষার্থীর মৃত্যু

সোনারগাঁয়ে মেঘনা নদীতে ডুবে জমজ দুই ভাইসহ ৩ স্কুলশিক্ষার্থীর মৃত্যু

২০ সেপ্টেম্বর, ২০২৬ - বিকেল ৫:২৬ মি.
সোনারগাঁয়ে আইয়ুব হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ২, আদালতে স্বীকারোক্তি

সোনারগাঁয়ে আইয়ুব হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ২, আদালতে স্বীকারোক্তি

১৮ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১১:২৩ মি.
গণতন্ত্রের জন্য এ দেশে জিয়া পরিবারই সবচেয়ে বেশি নির্যাতন সহ্য করেছে: আমান উল্লাহ আমান

গণতন্ত্রের জন্য এ দেশে জিয়া পরিবারই সবচেয়ে বেশি নির্যাতন সহ্য করেছে: আমান উল্লাহ আমান

১৮ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১১:১৫ মি.
লালমাইয়ে রেললাইনের পাশে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩

লালমাইয়ে রেললাইনের পাশে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩

১৮ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১১:০৪ মি.
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, জীবিত উদ্ধার ২

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, জীবিত উদ্ধার ২

১৮ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১০:৫০ মি.

সর্বাধিক পঠিত

১

সোনারগাঁয়ে ওয়াজ মাহফিল চলাকালে অতর্কিত হামলা, চাপাতির কোপে আহত -২

১,১১৫ বার পড়া হয়েছে
২

সোনারগাঁয়ে গৃহবধূ আনিকা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, জড়িতরা এখনো অধরা

৬৭৫ বার পড়া হয়েছে
৩

জাল সনদে ১৮ বছর চাকরি, কেয়ারটেকার সেলিমের বিদায়, এখন গ্রেপ্তারের দাবি

৬৪৭ বার পড়া হয়েছে
৪

সংসদে প্রথমবার দাঁড়িয়েই সোনারগাঁয়ের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরলেন এমপি মান্নান

৫৪২ বার পড়া হয়েছে
৫

কেরানীগঞ্জে মসজিদের ডাটাবেজ তৈরির তথ্য সংগ্রহ সম্পন্ন; প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্যদের জন্য দোয়া

৫০২ বার পড়া হয়েছে
৬

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

৪৮৬ বার পড়া হয়েছে
৭

৪০০ বছরের ঐতিহ্য বহন করছে সোনারগাঁয়ের কাইকারটেক হাট

৪৫১ বার পড়া হয়েছে
৮

ঈদের আনন্দ কেড়ে নিল ‘অজ্ঞান পার্টি, ইমামের সারা মাসের হাদিয়াসহ ৩ লাখ টাকার সম্পদ লুট

৪২৮ বার পড়া হয়েছে
৯

সন্তান বাঁচাতে গ্রাম ছাড়লেন প্রবাসী বাবা, সোনারগাঁয়ে মাদককারবারি পরিবারের শাস্তির দাবিতে ৫ গ্রামের বিক্ষোভ

৪২৪ বার পড়া হয়েছে
১০

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

৪১২ বার পড়া হয়েছে