দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

বিশেষ প্রতিবেদক: দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে বঙ্গভবনের দরবার হলে তাকে শপথবাক্য পাঠ করান ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণির সঞ্চালনায় আয়োজিত এই বর্ণাঢ্য শপথগ্রহণ অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন বিদায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।

বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান উপস্থিত ছিলেন। এ ছাড়া মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক, তিন বাহিনীর প্রধানসহ বেসামরিক ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে অংশ নেন।

সন্ধ্যা পৌনে ৬টায় নবনির্বাচিত রাষ্ট্রপতি বঙ্গভবনে প্রবেশ করেন। দরবার হলে তাঁর আগমন উপলক্ষে বেজে ওঠে জাতীয় সংগীত। এরপর পবিত্র কোরআন তিলওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। শপথগ্রহণ শেষে রাষ্ট্রপতি নির্ধারিত শপথ সনদে স্বাক্ষর করেন।

উল্লেখ্য, গত ২৪ জুলাই সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর সংবিধান অনুযায়ী তৎকালীন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে আয়োজিত নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

হজের যেকোনো একটি ফরজ বাদ পড়লে হজ বাতিল বলে গণ্য হবে, ক্ষতিপূরণে তা শুদ্ধ হবে না

হজের যেকোনো একটি ফরজ বাদ পড়লে হজ বাতিল বলে গণ্য হবে, ক্ষতিপূরণে তা শুদ্ধ হবে না

০৭ অক্টোবর, ২০২৬ - সকাল ৬:৪২ মি.
ডিএমপির ১১ পরিদর্শককে ঢাকার বাইরে বদলি

ডিএমপির ১১ পরিদর্শককে ঢাকার বাইরে বদলি

০৩ অক্টোবর, ২০২৬ - রাত ১১:৩২ মি.
জামায়াত মুখে সহযোগিতা দেখালেও সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে, রাশেদ খাঁন

জামায়াত মুখে সহযোগিতা দেখালেও সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে, রাশেদ খাঁন

০৩ অক্টোবর, ২০২৬ - সকাল ৯:১১ মি.
মডেল মসজিদে যুক্ত হলো খতিবের পদ, বাড়ল ইমাম-মুয়াজ্জিনের সম্মানী

মডেল মসজিদে যুক্ত হলো খতিবের পদ, বাড়ল ইমাম-মুয়াজ্জিনের সম্মানী

২৯ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:৩৬ মি.
দেওবন্দি ভাবধারাই উম্মাহর ভারসাম্য, আলেমদের হাত ধরে সুদৃঢ় হচ্ছে বাংলাদেশ-ভারত দ্বীনি সম্পর্ক

দেওবন্দি ভাবধারাই উম্মাহর ভারসাম্য, আলেমদের হাত ধরে সুদৃঢ় হচ্ছে বাংলাদেশ-ভারত দ্বীনি সম্পর্ক

২৯ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:০৪ মি.
রাজস্ব খাতের অর্থ ছাড়াই ইসলামিক ফাউন্ডেশনকে স্বাবলম্বী করা সম্ভব, মুফতি আজহারুল ইসলাম

রাজস্ব খাতের অর্থ ছাড়াই ইসলামিক ফাউন্ডেশনকে স্বাবলম্বী করা সম্ভব, মুফতি আজহারুল ইসলাম

২৮ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৮:৫৬ মি.
জান্নাতের প্রতিটি ভবন এক ইট স্বর্ণের, এক ইট রুপার, গাঁথুনি খাঁটি কস্তুরীর

জান্নাতের প্রতিটি ভবন এক ইট স্বর্ণের, এক ইট রুপার, গাঁথুনি খাঁটি কস্তুরীর

২০ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ২:০৬ মি.
ইফা মহাপরিচালক ও পাঁচ নবনিযুক্ত গভর্নরকে ইমাম খতিব পরিষদের সংবর্ধনা

ইফা মহাপরিচালক ও পাঁচ নবনিযুক্ত গভর্নরকে ইমাম খতিব পরিষদের সংবর্ধনা

১৭ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:০৭ মি.
বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামী বইমেলা শুরু, সরকারকে সময় দিতে বললেন ধর্মমন্ত্রী

বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামী বইমেলা শুরু, সরকারকে সময় দিতে বললেন ধর্মমন্ত্রী

১৩ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১২:৪০ মি.
অবৈধ সম্পদ, বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

অবৈধ সম্পদ, বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

১০ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:৪১ মি.

সর্বাধিক পঠিত

১

মেঘনার তীরে ভোরের হাঁকডাক, দেশি মাছের টানে ছুটে আসেন দূরদূরান্তের ক্রেতারা

৯৪৬ বার পড়া হয়েছে
২

গোপালগঞ্জে ইমাম প্রশিক্ষণে শেখ হাসিনার প্রশংসা, জুলাই আন্দোলনকারীদের ফাঁসির হুমকির অভিযোগ

৭৭১ বার পড়া হয়েছে
৩

ইমাম-খতিব-মুয়াজ্জিনদের সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন

৬৪৪ বার পড়া হয়েছে
৪

সৎ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্র, নারী সহকর্মীর নাম ব্যবহার করে ভুয়া অভিযোগ

৫৯৭ বার পড়া হয়েছে
৫

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মহিবুল্লাহিল বাকী

৫৪৭ বার পড়া হয়েছে
৬

গাড়ি বিক্রির আড়ালে বিশ্বাস ইম্পোর্টসের প্রতারণা, মালিকানা নিয়ে জালিয়াতি

৪৫১ বার পড়া হয়েছে
৭

দুনিয়া হাতে থাকবে, অন্তরে নয়

৪৪৭ বার পড়া হয়েছে
৮

আল্লাহ তাআলা আসমান ও পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেছেন

৪৩২ বার পড়া হয়েছে
৯

দৌলতদিয়ায় যাত্রীবাহী বাস পদ্মায়, ২ মরদেহ উদ্ধার, নিখোঁজদের সন্ধানে উত্তাল নদীতে তল্লাশি

৪২৫ বার পড়া হয়েছে
১০

১৯৯৩ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উদ্যোগে শুরু হওয়া ইফার মউশিক প্রকল্প রাজস্বকরণের দাবি

৪১৫ বার পড়া হয়েছে