মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই স্বয়ংক্রিয় জরিমানা, চাঁদাবাজি বন্ধের ঘোষণা

মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই স্বয়ংক্রিয় জরিমানা, চাঁদাবাজি বন্ধের ঘোষণা

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর অটো ফাইন সিস্টেম চালুর ফলে সড়কে ট্রাফিক অনিয়মের পাশাপাশি সব ধরনের চাঁদাবাজি বন্ধ করা সম্ভব হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্ট করে বলেন, মালিকপক্ষ, শ্রমিক সংগঠন কিংবা পুলিশ যে পক্ষই চাঁদাবাজি করুক না কেন, তা আর ক্যামেরার নজরদারির বাইরে থাকবে না।

আজ মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনাঘাটে হাইওয়ে পুলিশের ‘কমান্ড অ্যান্ড কন্ট্রোল মনিটরিং সেন্টার’-এ আয়োজিত এক অনুষ্ঠানে ল্যাপটপের বোতাম চেপে এই আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন তিনি।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রায় ২৫০ কিলোমিটার অংশকে স্বয়ংক্রিয় নজরদারির আওতায় আনতে ১ হাজার ৪৭০টির বেশি আধুনিক এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে।

সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো, নির্ধারিত লেন অমান্য করা, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং, উল্টো পথে গাড়ি চালানো এবং অবৈধ পার্কিংসহ নানা অপরাধ স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করবে প্রযুক্তিটি।

এআই ক্যামেরায় ট্রাফিক আইন ভঙ্গের ঘটনা ধরা পড়ামাত্রই বিআরটিএ (BRTA) সার্ভারের সহায়তায় সংশ্লিষ্ট যানবাহনের মালিকের নিবন্ধিত মোবাইল নম্বরে ই-প্রসিকিউশনের মেসেজ পৌঁছে যাবে। এরপর অনলাইনে বা মোবাইল পেমেন্টের মাধ্যমে সহজেই জরিমানার অর্থ পরিশোধ করতে পারবেন মালিক বা চালক।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বারবার ট্রাফিক আইন লঙ্ঘনের ক্ষেত্রে বিআরটিএর বিদ্যমান আইন অনুযায়ী সংশ্লিষ্ট যানবাহনের নিবন্ধন বাতিলের বিষয়টি বিবেচনায় নেওয়া হবে।

কড়া নজরদারিতে চাঁদাবাজি ও অরাজকতা প্রতিরোধ
উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালুকৃত এ ব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে। এতে কোনো ভুল-ত্রুটি দেখা দিলে তা সংশোধন করে পর্যায়ক্রমে দেশের সব মহাসড়কে এআইভিত্তিক অটো ফাইন ব্যবস্থা চালু করা হবে।

মহাসড়কের অনিয়ম প্রসঙ্গে মন্ত্রী কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, মালিকপক্ষ, শ্রমিক ফেডারেশন কিংবা পুলিশের পক্ষ থেকে-যেখান থেকেই চাঁদাবাজি হোক না কেন, তা এখন সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হবে। এই নজরদারির ফলে চাঁদাবাজির প্রবণতা শূন্যের কোঠায় নেমে আসবে।

মহাসড়কে অননুমোদিত নসিমন-করিমন ও থ্রি-হুইলার চলাচল প্রসঙ্গে তিনি জানান, মূল মহাসড়কে থ্রি-হুইলার উঠতে দেওয়া হবে না এবং এ বিষয়ে কঠোর আইন প্রয়োগ করা হবে। তবে স্থানীয় বাজার, ফিডার সড়ক কিংবা গ্যাস পাম্পে যাতায়াতের বিষয়টি বিবেচনায় রাখতে পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) নির্দেশ দেওয়া হয়েছে।

হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, নারায়ণগঞ্জের জেলা প্রশাসকসহ সশস্ত্র ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক নেতারা।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও নিরাপদ মহাসড়ক কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

৫০ লাখের মিশনে শ্যামপুরের ওসি, নারী-শিশু নির্যাতন আইনের অপব্যবহার ও সাংবাদিক লাঞ্ছনায় তোলপাড়

৫০ লাখের মিশনে শ্যামপুরের ওসি, নারী-শিশু নির্যাতন আইনের অপব্যবহার ও সাংবাদিক লাঞ্ছনায় তোলপাড়

০৩ অক্টোবর, ২০২৬ - সকাল ১১:১৫ মি.
জামায়াত মুখে সহযোগিতা দেখালেও সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে, রাশেদ খাঁন

জামায়াত মুখে সহযোগিতা দেখালেও সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে, রাশেদ খাঁন

০৩ অক্টোবর, ২০২৬ - সকাল ৯:১১ মি.
মডেল মসজিদে যুক্ত হলো খতিবের পদ, বাড়ল ইমাম-মুয়াজ্জিনের সম্মানী

মডেল মসজিদে যুক্ত হলো খতিবের পদ, বাড়ল ইমাম-মুয়াজ্জিনের সম্মানী

২৯ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:৩৬ মি.
দেওবন্দি ভাবধারাই উম্মাহর ভারসাম্য, আলেমদের হাত ধরে সুদৃঢ় হচ্ছে বাংলাদেশ-ভারত দ্বীনি সম্পর্ক

দেওবন্দি ভাবধারাই উম্মাহর ভারসাম্য, আলেমদের হাত ধরে সুদৃঢ় হচ্ছে বাংলাদেশ-ভারত দ্বীনি সম্পর্ক

২৯ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:০৪ মি.
রাজস্ব খাতের অর্থ ছাড়াই ইসলামিক ফাউন্ডেশনকে স্বাবলম্বী করা সম্ভব, মুফতি আজহারুল ইসলাম

রাজস্ব খাতের অর্থ ছাড়াই ইসলামিক ফাউন্ডেশনকে স্বাবলম্বী করা সম্ভব, মুফতি আজহারুল ইসলাম

২৮ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৮:৫৬ মি.
জান্নাতের প্রতিটি ভবন এক ইট স্বর্ণের, এক ইট রুপার, গাঁথুনি খাঁটি কস্তুরীর

জান্নাতের প্রতিটি ভবন এক ইট স্বর্ণের, এক ইট রুপার, গাঁথুনি খাঁটি কস্তুরীর

২০ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ২:০৬ মি.
ইফা মহাপরিচালক ও পাঁচ নবনিযুক্ত গভর্নরকে ইমাম খতিব পরিষদের সংবর্ধনা

ইফা মহাপরিচালক ও পাঁচ নবনিযুক্ত গভর্নরকে ইমাম খতিব পরিষদের সংবর্ধনা

১৭ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:০৭ মি.
বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামী বইমেলা শুরু, সরকারকে সময় দিতে বললেন ধর্মমন্ত্রী

বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামী বইমেলা শুরু, সরকারকে সময় দিতে বললেন ধর্মমন্ত্রী

১৩ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১২:৪০ মি.
অবৈধ সম্পদ, বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

অবৈধ সম্পদ, বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

১০ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:৪১ মি.
ভোলা-ঢাকা সরাসরি ফেরি চালু, ৪-৫ বছরের মধ্যে সেতু ও সড়ক নির্মাণের ঘোষণা নৌপরিবহন মন্ত্রীর

ভোলা-ঢাকা সরাসরি ফেরি চালু, ৪-৫ বছরের মধ্যে সেতু ও সড়ক নির্মাণের ঘোষণা নৌপরিবহন মন্ত্রীর

০৯ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৮:১৫ মি.

সর্বাধিক পঠিত

১

মেঘনার তীরে ভোরের হাঁকডাক, দেশি মাছের টানে ছুটে আসেন দূরদূরান্তের ক্রেতারা

৯৩৬ বার পড়া হয়েছে
২

গোপালগঞ্জে ইমাম প্রশিক্ষণে শেখ হাসিনার প্রশংসা, জুলাই আন্দোলনকারীদের ফাঁসির হুমকির অভিযোগ

৭৬১ বার পড়া হয়েছে
৩

ইমাম-খতিব-মুয়াজ্জিনদের সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন

৬৩৯ বার পড়া হয়েছে
৪

সৎ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্র, নারী সহকর্মীর নাম ব্যবহার করে ভুয়া অভিযোগ

৫৯২ বার পড়া হয়েছে
৫

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মহিবুল্লাহিল বাকী

৫৩৯ বার পড়া হয়েছে
৬

গাড়ি বিক্রির আড়ালে বিশ্বাস ইম্পোর্টসের প্রতারণা, মালিকানা নিয়ে জালিয়াতি

৪৪২ বার পড়া হয়েছে
৭

দুনিয়া হাতে থাকবে, অন্তরে নয়

৪৩৭ বার পড়া হয়েছে
৮

আল্লাহ তাআলা আসমান ও পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেছেন

৪২৭ বার পড়া হয়েছে
৯

দৌলতদিয়ায় যাত্রীবাহী বাস পদ্মায়, ২ মরদেহ উদ্ধার, নিখোঁজদের সন্ধানে উত্তাল নদীতে তল্লাশি

৪১৮ বার পড়া হয়েছে
১০

১৯৯৩ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উদ্যোগে শুরু হওয়া ইফার মউশিক প্রকল্প রাজস্বকরণের দাবি

৪১১ বার পড়া হয়েছে