পাঁচ বছর পর সোনারগাঁয়ের রিসোর্টকাণ্ডের বর্ণনা দিলেন মামুনুল হক

পাঁচ বছর পর সোনারগাঁয়ের রিসোর্টকাণ্ডের বর্ণনা দিলেন মামুনুল হক

সোনারগাঁও(নারায়ণগঞ্জ)প্রতিনিধি: ২০২১ সালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্ট ঘটনার প্রেক্ষাপট বর্ণনা করে তৎকালীন পরিস্থিতিতে প্রতিপক্ষ তার কাছেই আকুতি জানিয়েছিল বলে দাবি করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক।

আজ শনিবার (২৯ আগষ্ট) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁও অডিটরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।

৫ বছর আগের ওই ঘটনার সময় সাহসী ভূমিকা পালনকারী নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাতে এবং রিসোর্টকাণ্ড-পরবর্তী মামলায় কারাগারে মৃত্যুবরণকারী স্থানীয় খেলাফত মজলিস নেতা মাওলানা ইকবাল হোসাইনের স্মরণে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক বলেন, আল্লাহ তাআলা যখন কোনো ফয়সালা করেন, তখন তা বাস্তবায়নে কুদরতের পক্ষ থেকেই পথ তৈরি হয়ে যায়। কোনো পূর্বঘোষণা বা নেতৃত্ব ছাড়া যেভাবে হাজার হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে এসেছিল, তা প্রতিপক্ষের হিসাব-নিকাশের বাইরে ছিল।

তিনি আরও বলেন, সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত জনস্রোতকে প্রতিহত করার মতো কোনো পরিকল্পনা বা প্রস্তুতি তৎকালীন প্রশাসনের ছিল না। হঠাৎ তৈরি হওয়া এমন পরিস্থিতির মুখোমুখি হয়ে তারা কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ে।

তিনি দাবি করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত দায়িত্বশীলরাই তার কাছে আকুতি জানিয়েছিলেন। সে সময় তারা বলেছিল, হুজুর, আপনি ছাড়া এই বিক্ষুব্ধ জনতার হাত থেকে আমাদের বাঁচানোর আর কেউ নেই।

সোনারগাঁও উপজেলা খেলাফত মজলিস আয়োজিত এ স্মরণসভা ও মতবিনিময় অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

নবীজি ﷺ দুনিয়ায় এসেই প্রথম উচ্চারণ করেছিলেন আল্লাহু আকবারু কাবীরা

নবীজি ﷺ দুনিয়ায় এসেই প্রথম উচ্চারণ করেছিলেন আল্লাহু আকবারু কাবীরা

২৮ আগস্ট, ২০২৬ - রাত ১০:৫৩ মি.
আজ ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

আজ ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

২৬ আগস্ট, ২০২৬ - সকাল ১০:৩০ মি.
মহানবীর আদর্শে সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

মহানবীর আদর্শে সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

২৫ আগস্ট, ২০২৬ - রাত ১০:২২ মি.
সোনারগাঁয়ে ইতিহাসের নীরব সাক্ষী পাঁচ পীরের মাজার

সোনারগাঁয়ে ইতিহাসের নীরব সাক্ষী পাঁচ পীরের মাজার

২৫ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৬:০০ মি.
গোপালগঞ্জে ইমাম প্রশিক্ষণে শেখ হাসিনার প্রশংসা, জুলাই আন্দোলনকারীদের ফাঁসির হুমকির অভিযোগ

গোপালগঞ্জে ইমাম প্রশিক্ষণে শেখ হাসিনার প্রশংসা, জুলাই আন্দোলনকারীদের ফাঁসির হুমকির অভিযোগ

২৩ আগস্ট, ২০২৬ - রাত ১:০৯ মি.
মক্কায় বিশ্বজয় করে দেশে ফিরলেন ৪ হাফেজ, বিমানবন্দরে রাজকীয় সংবর্ধনা

মক্কায় বিশ্বজয় করে দেশে ফিরলেন ৪ হাফেজ, বিমানবন্দরে রাজকীয় সংবর্ধনা

২১ আগস্ট, ২০২৬ - রাত ১০:৩২ মি.
শিক্ষার মান বাড়াতে প্রযুক্তির ব্যবহারের বিকল্প নেই: ইফা মহা-পরিচালক

শিক্ষার মান বাড়াতে প্রযুক্তির ব্যবহারের বিকল্প নেই: ইফা মহা-পরিচালক

২১ আগস্ট, ২০২৬ - রাত ৮:৪৭ মি.
ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন শামীম কায়সার লিংকন

ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন শামীম কায়সার লিংকন

২১ আগস্ট, ২০২৬ - রাত ৮:১৮ মি.
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

২১ আগস্ট, ২০২৬ - রাত ৮:০২ মি.
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ

২১ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৬:০৭ মি.

সর্বাধিক পঠিত

গোপালগঞ্জে ইমাম প্রশিক্ষণে শেখ হাসিনার প্রশংসা, জুলাই আন্দোলনকারীদের ফাঁসির হুমকির অভিযোগ

৬১৫ বার পড়া হয়েছে

ইমাম-খতিব-মুয়াজ্জিনদের সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন

৫৭৬ বার পড়া হয়েছে

সৎ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্র, নারী সহকর্মীর নাম ব্যবহার করে ভুয়া অভিযোগ

৫৩৪ বার পড়া হয়েছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মহিবুল্লাহিল বাকী

৪৮২ বার পড়া হয়েছে

গাড়ি বিক্রির আড়ালে বিশ্বাস ইম্পোর্টসের প্রতারণা, মালিকানা নিয়ে জালিয়াতি

৩৮৮ বার পড়া হয়েছে

দুনিয়া হাতে থাকবে, অন্তরে নয়

৩৮০ বার পড়া হয়েছে

আল্লাহ তাআলা আসমান ও পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেছেন

৩৬৫ বার পড়া হয়েছে

১৯৯৩ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উদ্যোগে শুরু হওয়া ইফার মউশিক প্রকল্প রাজস্বকরণের দাবি

৩৬৩ বার পড়া হয়েছে

দৌলতদিয়ায় যাত্রীবাহী বাস পদ্মায়, ২ মরদেহ উদ্ধার, নিখোঁজদের সন্ধানে উত্তাল নদীতে তল্লাশি

৩৫৫ বার পড়া হয়েছে
১০

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন মুফতি মুহিব্বুল্লাহিল বাকী

৩৪০ বার পড়া হয়েছে