ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর বোর্ডে স্থান পেলেন প্রখ্যাত পাঁচ বিশিষ্ট আলেম

ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর বোর্ডে স্থান পেলেন প্রখ্যাত পাঁচ বিশিষ্ট আলেম

মুহাম্মদ আল আমিন (এম.এ): ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সর্বোচ্চ নীতি-নির্ধারণী পর্ষদ বোর্ড অব গভর্নরস পুনর্গঠন করেছে সরকার। প্রখ্যাত মুসলিম পণ্ডিত ও ধর্মীয় তাত্ত্বিক কোটায় প্রতিষ্ঠানটির নতুন গভর্নর হিসেবে দেশের পাঁচজন বিশিষ্ট প্রজ্ঞাবান আলেম ও ধর্মীয় চিন্তাবিদকে মনোনীত করা হয়েছে। সম্প্রতি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংস্থা-১ শাখা থেকে জারি করা এক সরকারি প্রজ্ঞাপনে আগামী তিন বছরের জন্য এই পরিচালনা পর্ষদ অনুমোদনের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশে দ্বীনি শিক্ষার প্রসার, ইসলামি গবেষণা ও প্রকাশনা, প্রশিক্ষণ কার্যক্রম এবং ধর্মীয়-সামাজিক কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে মূল ভূমিকা পালন করে। এসব কার্যক্রমের সঠিক দিকনির্দেশনা ও নীতি-নির্ধারণে বোর্ড অব গভর্নরস প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করে থাকে।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রখ্যাত মুসলিম পণ্ডিত ও ধর্মীয় তাত্ত্বিক ক্যাটাগরিতে মনোনীত গভর্নরগণ হলেন:
১. মুফতি মনির হোসাইন কাসেমী (মুহতামিম, জামিয়া মাদানিয়া বারিধারা, ঢাকা ও যুগ্ম মহাসচিব, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ)
২. মাওলানা সৈয়দ মো: মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী (অধ্যক্ষ, চরমোনাই আহসানাবাদ রশিদিয়া কামিল মাদ্রাসা, বরিশাল)
৩. মাওলানা মাহফুজুল হক (মহাসচিব, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ)
৪. মুফতি আজাহারুল ইসলাম (মহাপরিচালক, মারকাযুল হুদা আল-ইসলামী বাংলাদেশ ও সহকারী মহাসচিব, হেফাজতে ইসলাম বাংলাদেশ)
৫. মুফতি শরীফ উল্লাহ (প্রিন্সিপাল, নূরে মদীনা আল-আরাবিয়া মাদ্রাসা, যাত্রাবাড়ী ও মহাসচিব, সম্মিলিত ইমাম খতিব পরিষদ)

এছাড়া পদাধিকারবলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী (চেয়ারম্যান), বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান, ধর্ম সচিব, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সদস্য-সচিব) এই বোর্ডে অন্তর্ভুক্ত রয়েছেন। সরকার মনোনীত দুই সংসদ সদস্য হিসেবে রাখা হয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার ও সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে।

ধর্মীয় শিক্ষা, গবেষণা ও সামাজিক সংগঠনে দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন এই প্রাজ্ঞ আলেমদের অন্তর্ভূক্তি ইসলামিক ফাউন্ডেশনের প্রাতিষ্ঠানিক সক্ষমতা, নীতি-নির্ধারণী মান ও গতিশীলতা আরও বৃদ্ধি করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট চিন্তাশীল ও ধর্মীয় মহল।

তাঁদের এই দায়িত্ব প্রাপ্তির খবরে দেশের বিশিষ্ট আলেম-ওলামা, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দনের জোয়ার বইছে। নতুন কর্মযাত্রায় মনোনীত সদস্যদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তাঁদের সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেছেন শুভানুধ্যায়ীরা।

নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মুফতি আজাহারুল ইসলাম ও মুফতি শরিফুল্লাহ বলেন, ইসলামিক ফাউন্ডেশনের মতো একটি গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠানের মাধ্যমে দেশ, জাতি ও ইসলামের সেবায় ভূমিকা রাখা এক বিশাল আমানত। পূর্ণ সততা, নিরপেক্ষতা ও নিষ্ঠার সঙ্গে যেন এই অর্পিত দায়িত্ব পালন করতে পারি এবং অর্পিত আমানতের যথাযথ হক আদায় করতে পারি সেজন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থী।

সংশ্লিষ্টদের মতে, নবগঠিত বোর্ডের সমন্বিত প্রজ্ঞা ও দীর্ঘ অভিজ্ঞতার প্রয়োগ ইসলামিক ফাউন্ডেশনের ধর্মীয় শিক্ষা, গবেষণা ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করতে কার্যকরী ভূমিকা রাখবে।
 

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর বোর্ডে স্থান পেলেন প্রখ্যাত আলেম মুফতি শরীফ উল্লাহ

ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর বোর্ডে স্থান পেলেন প্রখ্যাত আলেম মুফতি শরীফ উল্লাহ

০১ সেপ্টেম্বর, ২০২৬ - সন্ধ্যা ৬:৩১ মি.
হাতে লেখা কোরআন শরিফের পাতায় ফুটে উঠেছে হামিদুজ্জামানের ৯ বছরের সাধনা

হাতে লেখা কোরআন শরিফের পাতায় ফুটে উঠেছে হামিদুজ্জামানের ৯ বছরের সাধনা

০১ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:১২ মি.
ইসলামিক ফাউন্ডেশনের সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা, আন্তর্জাতিক ক্বারীদের অংশগ্রহণে ক্বিরাআত মাহফিল অনুষ্ঠিত

ইসলামিক ফাউন্ডেশনের সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা, আন্তর্জাতিক ক্বারীদের অংশগ্রহণে ক্বিরাআত মাহফিল অনুষ্ঠিত

০১ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৮:১১ মি.
শাহজালালে থার্ড টার্মিনালের ফ্লাইওভার থেকে পিকআপ নিচে পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

শাহজালালে থার্ড টার্মিনালের ফ্লাইওভার থেকে পিকআপ নিচে পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

০১ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৭:১৬ মি.
রাজধানীর গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ আহত ৩

রাজধানীর গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ আহত ৩

৩১ আগস্ট, ২০২৬ - রাত ১১:৫৩ মি.
মেঘনার তীরে ভোরের হাঁকডাক, দেশি মাছের টানে ছুটে আসেন দূরদূরান্তের ক্রেতারা

মেঘনার তীরে ভোরের হাঁকডাক, দেশি মাছের টানে ছুটে আসেন দূরদূরান্তের ক্রেতারা

৩১ আগস্ট, ২০২৬ - সকাল ৯:৫১ মি.
সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর,আজই মন্ত্রিসভায় নবম পে-স্কেলের প্রস্তাব

সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর,আজই মন্ত্রিসভায় নবম পে-স্কেলের প্রস্তাব

৩১ আগস্ট, ২০২৬ - সকাল ৮:৫৭ মি.
পাঁচ বছর পর সোনারগাঁয়ের রিসোর্টকাণ্ডের বর্ণনা দিলেন মামুনুল হক

পাঁচ বছর পর সোনারগাঁয়ের রিসোর্টকাণ্ডের বর্ণনা দিলেন মামুনুল হক

২৯ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৬:০১ মি.
নবীজি ﷺ দুনিয়ায় এসেই প্রথম উচ্চারণ করেছিলেন আল্লাহু আকবারু কাবীরা

নবীজি ﷺ দুনিয়ায় এসেই প্রথম উচ্চারণ করেছিলেন আল্লাহু আকবারু কাবীরা

২৮ আগস্ট, ২০২৬ - রাত ১০:৫৩ মি.
আজ ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

আজ ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

২৬ আগস্ট, ২০২৬ - সকাল ১০:৩০ মি.

সর্বাধিক পঠিত

মেঘনার তীরে ভোরের হাঁকডাক, দেশি মাছের টানে ছুটে আসেন দূরদূরান্তের ক্রেতারা

৮৬৮ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে ইমাম প্রশিক্ষণে শেখ হাসিনার প্রশংসা, জুলাই আন্দোলনকারীদের ফাঁসির হুমকির অভিযোগ

৬৩৫ বার পড়া হয়েছে

ইমাম-খতিব-মুয়াজ্জিনদের সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন

৫৮১ বার পড়া হয়েছে

সৎ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্র, নারী সহকর্মীর নাম ব্যবহার করে ভুয়া অভিযোগ

৫৪১ বার পড়া হয়েছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মহিবুল্লাহিল বাকী

৪৮৭ বার পড়া হয়েছে

গাড়ি বিক্রির আড়ালে বিশ্বাস ইম্পোর্টসের প্রতারণা, মালিকানা নিয়ে জালিয়াতি

৩৯৭ বার পড়া হয়েছে

দুনিয়া হাতে থাকবে, অন্তরে নয়

৩৮২ বার পড়া হয়েছে

আল্লাহ তাআলা আসমান ও পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেছেন

৩৭২ বার পড়া হয়েছে

১৯৯৩ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উদ্যোগে শুরু হওয়া ইফার মউশিক প্রকল্প রাজস্বকরণের দাবি

৩৬৬ বার পড়া হয়েছে
১০

দৌলতদিয়ায় যাত্রীবাহী বাস পদ্মায়, ২ মরদেহ উদ্ধার, নিখোঁজদের সন্ধানে উত্তাল নদীতে তল্লাশি

৩৬০ বার পড়া হয়েছে