আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা

আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা

নিজেস্ব প্রতিবেদক: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী সপ্তাহের দ্বিতীয়ার্ধে ভারত সফরে যেতে পারেন। সফরটি চূড়ান্ত হলে প্রধানমন্ত্রী হিসেবে এটিই হবে তাঁর প্রথম ভারত সফর। সম্ভাব্য সফরকে সামনে রেখে ঢাকা ও নয়াদিল্লিতে প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দুই দিনের সম্ভাব্য এই সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তারেক রহমানের বৈঠক হতে পারে। বৈঠকে দুই দেশের বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি, সীমান্ত ব্যবস্থাপনা ও আঞ্চলিক নিরাপত্তাসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

তবে সফরের তারিখ ও বিস্তারিত কর্মসূচি এখনো চূড়ান্ত হয়নি। বাংলাদেশের পক্ষ থেকেও সম্প্রতি জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর সময়সূচি এবং দুই দেশের আলোচনার অগ্রগতির ওপর সফরের সময় নির্ভর করবে।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ভারত থেকে তারেক রহমানকে নয়াদিল্লি সফরের আমন্ত্রণ জানানো হয়েছিল। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনেও বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। তবে ওই সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ এখনো নিশ্চিত হয়নি।

সম্ভাব্য ভারত সফরটি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ-ভারত সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়েছিল, নতুন সরকারের সময় তা কাটিয়ে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ দেখা যাচ্ছে।

সম্প্রতি ঢাকায় ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠকে বাংলাদেশ-ভারত সম্পর্ক উন্নয়নের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার কথা বলেন তারেক রহমান।

তবে দুই দেশের সম্পর্কে বেশ কিছু সংবেদনশীল বিষয় এখনো রয়েছে। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ, সীমান্ত ব্যবস্থাপনা, পানি বণ্টন, বাণিজ্য ও যোগাযোগ অন্যতম। শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারত জানিয়েছে, বিষয়টি আইনগত ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে পর্যালোচনা করা হচ্ছে।

সম্ভাব্য তারেক-মোদি বৈঠকে এসব বিষয় সরাসরি আলোচনার সুযোগ তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে বাণিজ্য ও ট্রানজিট, জ্বালানি সহযোগিতা, সীমান্ত ব্যবস্থাপনা এবং পানি বণ্টনের মতো বিষয় দুই দেশের আলোচনায় গুরুত্ব পেতে পারে।

তবে আগামী সপ্তাহে ভারত সফরের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি। সফরটি শেষ পর্যন্ত হলে, এটি দুই দেশের নতুন রাজনৈতিক বাস্তবতায় সম্পর্ক পুনর্গঠনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

রাজস্ব খাতের অর্থ ছাড়াই ইসলামিক ফাউন্ডেশনকে স্বাবলম্বী করা সম্ভব, মুফতি আজহারুল ইসলাম

রাজস্ব খাতের অর্থ ছাড়াই ইসলামিক ফাউন্ডেশনকে স্বাবলম্বী করা সম্ভব, মুফতি আজহারুল ইসলাম

২৮ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৮:৫৬ মি.
জান্নাতের প্রতিটি ভবন এক ইট স্বর্ণের, এক ইট রুপার, গাঁথুনি খাঁটি কস্তুরীর

জান্নাতের প্রতিটি ভবন এক ইট স্বর্ণের, এক ইট রুপার, গাঁথুনি খাঁটি কস্তুরীর

২০ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ২:০৬ মি.
ইফা মহাপরিচালক ও পাঁচ নবনিযুক্ত গভর্নরকে ইমাম খতিব পরিষদের সংবর্ধনা

ইফা মহাপরিচালক ও পাঁচ নবনিযুক্ত গভর্নরকে ইমাম খতিব পরিষদের সংবর্ধনা

১৭ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:০৭ মি.
বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামী বইমেলা শুরু, সরকারকে সময় দিতে বললেন ধর্মমন্ত্রী

বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামী বইমেলা শুরু, সরকারকে সময় দিতে বললেন ধর্মমন্ত্রী

১৩ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১২:৪০ মি.
অবৈধ সম্পদ, বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

অবৈধ সম্পদ, বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

১০ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:৪১ মি.
ভোলা-ঢাকা সরাসরি ফেরি চালু, ৪-৫ বছরের মধ্যে সেতু ও সড়ক নির্মাণের ঘোষণা নৌপরিবহন মন্ত্রীর

ভোলা-ঢাকা সরাসরি ফেরি চালু, ৪-৫ বছরের মধ্যে সেতু ও সড়ক নির্মাণের ঘোষণা নৌপরিবহন মন্ত্রীর

০৯ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৮:১৫ মি.
রূপপুর প্রকল্পে গভীর রাতে ভয়াবহ আগুন, ৪৩ ঘণ্টার স্থবিরতায় বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ

রূপপুর প্রকল্পে গভীর রাতে ভয়াবহ আগুন, ৪৩ ঘণ্টার স্থবিরতায় বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ

০৯ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৮:০৯ মি.
দাওরায়ে হাদিস উত্তীর্ণদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগের আশ্বাস ধর্মপ্রতিমন্ত্রীর

দাওরায়ে হাদিস উত্তীর্ণদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগের আশ্বাস ধর্মপ্রতিমন্ত্রীর

০৬ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ১০:১২ মি.
আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি, ০৪ সেপ্টেম্বর ২০২৬

আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি, ০৪ সেপ্টেম্বর ২০২৬

০৪ সেপ্টেম্বর, ২০২৬ - ভোর ৪:৫৩ মি.
ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর বোর্ডে স্থান পেলেন প্রখ্যাত পাঁচ বিশিষ্ট আলেম

ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর বোর্ডে স্থান পেলেন প্রখ্যাত পাঁচ বিশিষ্ট আলেম

০১ সেপ্টেম্বর, ২০২৬ - সন্ধ্যা ৭:১২ মি.

সর্বাধিক পঠিত

১

মেঘনার তীরে ভোরের হাঁকডাক, দেশি মাছের টানে ছুটে আসেন দূরদূরান্তের ক্রেতারা

৯২৩ বার পড়া হয়েছে
২

গোপালগঞ্জে ইমাম প্রশিক্ষণে শেখ হাসিনার প্রশংসা, জুলাই আন্দোলনকারীদের ফাঁসির হুমকির অভিযোগ

৭৫২ বার পড়া হয়েছে
৩

ইমাম-খতিব-মুয়াজ্জিনদের সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন

৬৩৪ বার পড়া হয়েছে
৪

সৎ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্র, নারী সহকর্মীর নাম ব্যবহার করে ভুয়া অভিযোগ

৫৮৩ বার পড়া হয়েছে
৫

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মহিবুল্লাহিল বাকী

৫৩২ বার পড়া হয়েছে
৬

গাড়ি বিক্রির আড়ালে বিশ্বাস ইম্পোর্টসের প্রতারণা, মালিকানা নিয়ে জালিয়াতি

৪৩৬ বার পড়া হয়েছে
৭

দুনিয়া হাতে থাকবে, অন্তরে নয়

৪৩২ বার পড়া হয়েছে
৮

আল্লাহ তাআলা আসমান ও পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেছেন

৪১৮ বার পড়া হয়েছে
৯

দৌলতদিয়ায় যাত্রীবাহী বাস পদ্মায়, ২ মরদেহ উদ্ধার, নিখোঁজদের সন্ধানে উত্তাল নদীতে তল্লাশি

৪০৮ বার পড়া হয়েছে
১০

১৯৯৩ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উদ্যোগে শুরু হওয়া ইফার মউশিক প্রকল্প রাজস্বকরণের দাবি

৪০৩ বার পড়া হয়েছে