চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জের এমপিপুত্র সজীব আটক, যুবদল থেকে বহিষ্কার

চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জের এমপিপুত্র সজীব আটক, যুবদল থেকে বহিষ্কার

সোনারগাঁও (নারায়ণগঞ্জ)প্রতিনিধি: নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে ও জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীবকে চাঁদাবাজির অভিযোগে আটক করেছে পুলিশ। আজ রোববার দুপুরে রাজধানী থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহযোগিতায় তাকে হেফাজতে নেয় নারায়ণগঞ্জ জেলা পুলিশ।

এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে খায়রুল ইসলাম সজীবকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ বিকেলে বিএনপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

ডিএমপির মিডিয়া শাখা আজ রাতে খায়রুল ইসলাম সজীবকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে বিকেলে তাকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়েছিল।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, যুবদল নেতা সজীবের বিরুদ্ধে চাঁদাবাজির বেশ কয়েকটি সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের বিষয়ে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বিকেল পাঁচটার দিকে তাকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়, পরে সেখান থেকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় ডিবি কার্যালয়ে পাঠানো হয়।

খায়রুল ইসলাম সজীব নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের বড় ছেলে। তিনি জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়কের মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছিলেন। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সজীবের আটকের খবর ছড়িয়ে পড়ার পরপরই তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানায় জাতীয়তাবাদী যুবদল। বিএনপির দলীয় সূত্র জানায়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সজীবের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। দলের কোনো স্তরেই অপরাধমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে দলীয় হাইকমান্ড।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

সোনারগাঁয়ে মেঘনা নদীতে ডুবে জমজ দুই ভাইসহ ৩ স্কুলশিক্ষার্থীর মৃত্যু

সোনারগাঁয়ে মেঘনা নদীতে ডুবে জমজ দুই ভাইসহ ৩ স্কুলশিক্ষার্থীর মৃত্যু

২০ সেপ্টেম্বর, ২০২৬ - বিকেল ৫:২৬ মি.
সোনারগাঁয়ে আইয়ুব হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ২, আদালতে স্বীকারোক্তি

সোনারগাঁয়ে আইয়ুব হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ২, আদালতে স্বীকারোক্তি

১৮ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১১:২৩ মি.
গণতন্ত্রের জন্য এ দেশে জিয়া পরিবারই সবচেয়ে বেশি নির্যাতন সহ্য করেছে: আমান উল্লাহ আমান

গণতন্ত্রের জন্য এ দেশে জিয়া পরিবারই সবচেয়ে বেশি নির্যাতন সহ্য করেছে: আমান উল্লাহ আমান

১৮ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১১:১৫ মি.
লালমাইয়ে রেললাইনের পাশে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩

লালমাইয়ে রেললাইনের পাশে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩

১৮ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১১:০৪ মি.
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, জীবিত উদ্ধার ২

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, জীবিত উদ্ধার ২

১৮ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১০:৫০ মি.
সাতক্ষীরা ও বান্দরবানে পুকুরে ডুবে প্রাণ গেল তিন শিশুর

সাতক্ষীরা ও বান্দরবানে পুকুরে ডুবে প্রাণ গেল তিন শিশুর

১৮ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১০:৪৫ মি.
প্লাস্টিক বর্জ্যের অভিশাপ মুক্ত করতে চান শিক্ষার্থীরা, সোনারগাঁয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্লাস্টিক বর্জ্যের অভিশাপ মুক্ত করতে চান শিক্ষার্থীরা, সোনারগাঁয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৭ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ৮:০৭ মি.
সোনারগাঁয়ে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার, পরিচয় মিলল আইয়ুব আলী নামে

সোনারগাঁয়ে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার, পরিচয় মিলল আইয়ুব আলী নামে

১৬ সেপ্টেম্বর, ২০২৬ - দুপুর ১:২৯ মি.
সোনারগাঁয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত খামারকর্মী আটক

সোনারগাঁয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত খামারকর্মী আটক

১৪ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৮:১৪ মি.
সোনারগাঁয়ে জমি নিয়ে তুমুল সংঘর্ষ ও রাতের আঁধারে প্রাচীর ভাঙচুর, থমথমে পরিস্থিতি

সোনারগাঁয়ে জমি নিয়ে তুমুল সংঘর্ষ ও রাতের আঁধারে প্রাচীর ভাঙচুর, থমথমে পরিস্থিতি

১৪ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৮:০৮ মি.

সর্বাধিক পঠিত

সোনারগাঁয়ে ওয়াজ মাহফিল চলাকালে অতর্কিত হামলা, চাপাতির কোপে আহত -২

১,০৯৫ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ে গৃহবধূ আনিকা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, জড়িতরা এখনো অধরা

৬৫০ বার পড়া হয়েছে

জাল সনদে ১৮ বছর চাকরি, কেয়ারটেকার সেলিমের বিদায়, এখন গ্রেপ্তারের দাবি

৬১৫ বার পড়া হয়েছে

সংসদে প্রথমবার দাঁড়িয়েই সোনারগাঁয়ের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরলেন এমপি মান্নান

৫৩৪ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জে মসজিদের ডাটাবেজ তৈরির তথ্য সংগ্রহ সম্পন্ন; প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্যদের জন্য দোয়া

৪৮৭ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

৪৫৩ বার পড়া হয়েছে

৪০০ বছরের ঐতিহ্য বহন করছে সোনারগাঁয়ের কাইকারটেক হাট

৪৩১ বার পড়া হয়েছে

ঈদের আনন্দ কেড়ে নিল ‘অজ্ঞান পার্টি, ইমামের সারা মাসের হাদিয়াসহ ৩ লাখ টাকার সম্পদ লুট

৪১৭ বার পড়া হয়েছে

সন্তান বাঁচাতে গ্রাম ছাড়লেন প্রবাসী বাবা, সোনারগাঁয়ে মাদককারবারি পরিবারের শাস্তির দাবিতে ৫ গ্রামের বিক্ষোভ

৪১২ বার পড়া হয়েছে
১০

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

৪০১ বার পড়া হয়েছে