জন্মদিনে পাঁচতারকা আয়োজন নয়, মসজিদে এসি বসালেন সাংবাদিক ইউসুফ আলী

জন্মদিনে পাঁচতারকা আয়োজন নয়, মসজিদে এসি বসালেন সাংবাদিক ইউসুফ আলী

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: স্ত্রীর জন্মদিন উদযাপন ঘিরে ব্যতিক্রমী ও কল্যাণমুখী এক উদ্যোগ নিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও ইউসুফ আলী কল্যাণ তহবিলের প্রতিষ্ঠাতা ইউসুফ আলী। সহধর্মিনীর জন্মদিনে কোনো জমকালো অনুষ্ঠান না করে স্থানীয় একটি মসজিদে শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) স্থাপন করে দিয়েছেন তিনি।

শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়নের মছলন্দপুর মোল্লাপাড়া জামে মসজিদে জুম্মার নামাজের আগে স্থানীয় মুসল্লিদের সাথে নিয়ে এই এসি ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

মাই টিভির বিশেষ প্রতিনিধি ইউসুফ আলী জানান, ২০০৪ সালে পিতা-মাতা ও স্বজনহীন সুফিয়া আক্তার কান্তার সাথে পারিবারিকভাবে তাঁর বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া। দাম্পত্য জীবনে একে অপরের প্রতি গভীর ভালোবাসার নিদর্শন হিসেবেই গত ১৪ আগস্ট স্ত্রীর জন্মদিন উপলক্ষে তিনি এই উদ্যোগ নেন।

এ বিষয়ে সাংবাদিক ইউসুফ আলী বলেন, সহধর্মিনীর জন্মদিনে চাইলে পাঁচ তারকা হোটেলে পরিবার-পরিজন নিয়ে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান করা যেত। তবে সেটি না করে মুসল্লিদের নামাজ আদায়ের সুবিধার্থে মসজিদে এসির ব্যবস্থা করেছি। এতে ধর্মপ্রাণ মুসল্লিদের দোয়া ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব হবে বলে আশা করি।

তিনি আরও জানান, এটি একটি পাইলট প্রকল্প হিসেবে শুরু হলো। পর্যায়ক্রমে স্থানীয় মুসল্লিদের সাথে আলোচনা করে বারদী ইউনিয়নের সবকটি গ্রামের মসজিদে শীততাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে তাঁর।

গ্রামে সমাজসেবীরা নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে দেশের প্রতিটি গ্রাম উন্নত হবে উল্লেখ করে বারদীকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, বারদী ইউনিয়নকে একটি আদর্শ অঞ্চল হিসেবে গড়ে তুলতে ১৯৯৫ সাল থেকে সামাজিক ও কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন সাংবাদিক ইউসুফ আলী। তাঁর প্রতিষ্ঠিত কল্যাণ তহবিলের মাধ্যমে দীর্ঘদিন ধরে দুস্থদের চিকিৎসা সহায়তা, শিক্ষা উপকরণ বিতরণ, শীতার্ত ও বন্যার্তদের ত্রাণ প্রদানসহ বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত অনুদান দেওয়া হচ্ছে।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

মেঘনায় ট্রলারডুবিতে নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার

মেঘনায় ট্রলারডুবিতে নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার

২৬ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ১১:২১ মি.
মেঘনায় ফের মৃত্যুর মিছিল, কয়েক দিনে ঝরল ৪ প্রাণ, নিখোঁজ আরও ৪

মেঘনায় ফের মৃত্যুর মিছিল, কয়েক দিনে ঝরল ৪ প্রাণ, নিখোঁজ আরও ৪

২৫ সেপ্টেম্বর, ২০২৬ - সন্ধ্যা ৬:০৪ মি.
ট্রলারডুবিতে ১ জনের মৃত্যু, নিখোঁজ একই পরিবারের ৪

ট্রলারডুবিতে ১ জনের মৃত্যু, নিখোঁজ একই পরিবারের ৪

২৫ সেপ্টেম্বর, ২০২৬ - বিকেল ৫:৫৫ মি.
সোনারগাঁয়ে মেঘনা নদীতে ডুবে জমজ দুই ভাইসহ ৩ স্কুলশিক্ষার্থীর মৃত্যু

সোনারগাঁয়ে মেঘনা নদীতে ডুবে জমজ দুই ভাইসহ ৩ স্কুলশিক্ষার্থীর মৃত্যু

২০ সেপ্টেম্বর, ২০২৬ - বিকেল ৫:২৬ মি.
সোনারগাঁয়ে আইয়ুব হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ২, আদালতে স্বীকারোক্তি

সোনারগাঁয়ে আইয়ুব হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ২, আদালতে স্বীকারোক্তি

১৮ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১১:২৩ মি.
গণতন্ত্রের জন্য এ দেশে জিয়া পরিবারই সবচেয়ে বেশি নির্যাতন সহ্য করেছে: আমান উল্লাহ আমান

গণতন্ত্রের জন্য এ দেশে জিয়া পরিবারই সবচেয়ে বেশি নির্যাতন সহ্য করেছে: আমান উল্লাহ আমান

১৮ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১১:১৫ মি.
লালমাইয়ে রেললাইনের পাশে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩

লালমাইয়ে রেললাইনের পাশে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩

১৮ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১১:০৪ মি.
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, জীবিত উদ্ধার ২

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, জীবিত উদ্ধার ২

১৮ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১০:৫০ মি.
সাতক্ষীরা ও বান্দরবানে পুকুরে ডুবে প্রাণ গেল তিন শিশুর

সাতক্ষীরা ও বান্দরবানে পুকুরে ডুবে প্রাণ গেল তিন শিশুর

১৮ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১০:৪৫ মি.
প্লাস্টিক বর্জ্যের অভিশাপ মুক্ত করতে চান শিক্ষার্থীরা, সোনারগাঁয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্লাস্টিক বর্জ্যের অভিশাপ মুক্ত করতে চান শিক্ষার্থীরা, সোনারগাঁয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৭ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ৮:০৭ মি.

সর্বাধিক পঠিত

১

সোনারগাঁয়ে ওয়াজ মাহফিল চলাকালে অতর্কিত হামলা, চাপাতির কোপে আহত -২

১,১১১ বার পড়া হয়েছে
২

সোনারগাঁয়ে গৃহবধূ আনিকা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, জড়িতরা এখনো অধরা

৬৬৪ বার পড়া হয়েছে
৩

জাল সনদে ১৮ বছর চাকরি, কেয়ারটেকার সেলিমের বিদায়, এখন গ্রেপ্তারের দাবি

৬৩৪ বার পড়া হয়েছে
৪

সংসদে প্রথমবার দাঁড়িয়েই সোনারগাঁয়ের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরলেন এমপি মান্নান

৫৪১ বার পড়া হয়েছে
৫

কেরানীগঞ্জে মসজিদের ডাটাবেজ তৈরির তথ্য সংগ্রহ সম্পন্ন; প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্যদের জন্য দোয়া

৪৯৩ বার পড়া হয়েছে
৬

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

৪৭২ বার পড়া হয়েছে
৭

৪০০ বছরের ঐতিহ্য বহন করছে সোনারগাঁয়ের কাইকারটেক হাট

৪৪২ বার পড়া হয়েছে
৮

ঈদের আনন্দ কেড়ে নিল ‘অজ্ঞান পার্টি, ইমামের সারা মাসের হাদিয়াসহ ৩ লাখ টাকার সম্পদ লুট

৪২২ বার পড়া হয়েছে
৯

সন্তান বাঁচাতে গ্রাম ছাড়লেন প্রবাসী বাবা, সোনারগাঁয়ে মাদককারবারি পরিবারের শাস্তির দাবিতে ৫ গ্রামের বিক্ষোভ

৪১৯ বার পড়া হয়েছে
১০

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

৪০৫ বার পড়া হয়েছে