ভুয়া পরিচয়ে ই-পাসপোর্টের আবেদন, ফতুল্লায় রোহিঙ্গা নারী গ্রেপ্তার

ভুয়া পরিচয়ে ই-পাসপোর্টের আবেদন, ফতুল্লায় রোহিঙ্গা নারী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: ভুয়া পরিচয় ব্যবহার করে বাংলাদেশি নাগরিক হিসেবে ই-পাসপোর্টের আবেদন করার অভিযোগে এক রোহিঙ্গা নারীকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা-পুলিশ।

গ্রেপ্তার নারীর নাম তানজিনা আক্তার সেতারা (২৪)। পুলিশ জানায়, তিনি মিয়ানমারের নাগরিক এবং কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাসিন্দা।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত সোমবার নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে ই-পাসপোর্টের জন্য আবেদন করতে যান ওই নারী। আবেদনপত্রের তথ্য ও দাখিল করা কাগজপত্র যাচাইয়ের সময় দায়িত্বরত কর্মকর্তাদের সন্দেহ হয়। পরবর্তীতে বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাঁকে ফতুল্লা মডেল থানা-পুলিশের হাতে সোপর্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি রোহিঙ্গা শিবিরে বসবাসের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। অভিযোগ রয়েছে, বাংলাদেশি নাগরিকত্বের পরিচয় নেওয়ার উদ্দেশ্যে তিনি ভুয়া তথ্য ও জাল কাগজপত্র ব্যবহার করে ই-পাসপোর্টের আবেদন করেছিলেন।

ফতুল্লা মডেল থানা-পুলিশ জানায়, এ ঘটনায় ভুয়া তথ্য প্রদান ও জাল কাগজপত্র ব্যবহারের অভিযোগে ইতিমধ্যে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে কোনো দালালচক্র বা অন্য কেউ জড়িত আছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ বলছে, পাসপোর্ট অফিসের নিয়মিত যাচাই-বাছাই প্রক্রিয়ার কারণেই ভুয়া পরিচয়ে পাসপোর্ট নেওয়ার এই চেষ্টা শনাক্ত করা সম্ভব হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

অযত্নে-অবহেলায় ধ্বংসের পথে সোনারগাঁয়ের ৫০০ বছরের গোয়ালদি মসজিদ

অযত্নে-অবহেলায় ধ্বংসের পথে সোনারগাঁয়ের ৫০০ বছরের গোয়ালদি মসজিদ

১০ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ১০:১০ মি.
পাঁচরুখী মাদরাসা দারুল হাদীস সালাফিইয়াহ জামে মসজিদে দ্বীনি শিক্ষা বিস্তারে প্রশংসনীয় অগ্রগতি

পাঁচরুখী মাদরাসা দারুল হাদীস সালাফিইয়াহ জামে মসজিদে দ্বীনি শিক্ষা বিস্তারে প্রশংসনীয় অগ্রগতি

০৮ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ১০:১১ মি.
অস্বাভাবিক আচরণের ভিডিও ভাইরাল, নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআই প্রত্যাহার

অস্বাভাবিক আচরণের ভিডিও ভাইরাল, নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআই প্রত্যাহার

০৮ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:৪৫ মি.
সোনারগাঁয়ে গৃহবধূকে মারধর ও ট্যাবলেট খাইয়ে হত্যার অভিযোগ, স্বামীসহ আসামি ৯

সোনারগাঁয়ে গৃহবধূকে মারধর ও ট্যাবলেট খাইয়ে হত্যার অভিযোগ, স্বামীসহ আসামি ৯

০৮ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:৩৮ মি.
সোনারগাঁয়ে সড়কে ঝরল পোশাকশ্রমিকের প্রাণ, দীর্ঘ অবরোধে চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

সোনারগাঁয়ে সড়কে ঝরল পোশাকশ্রমিকের প্রাণ, দীর্ঘ অবরোধে চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

০৪ সেপ্টেম্বর, ২০২৬ - ভোর ৪:১৮ মি.
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে ছিনতাইয়ের নতুন সিন্ডিকেট, আতঙ্ক, রক্তপাত ও জীবনহানি

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে ছিনতাইয়ের নতুন সিন্ডিকেট, আতঙ্ক, রক্তপাত ও জীবনহানি

০৩ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:২৬ মি.
সোনারগাঁয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও আপত্তিকর ভিডিও ধারণ, থানায় অভিযোগ

সোনারগাঁয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও আপত্তিকর ভিডিও ধারণ, থানায় অভিযোগ

০১ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৭:৩১ মি.
জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে বাস দুর্ঘটনায় নিহত ৪, আহত অন্তত ২০

জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে বাস দুর্ঘটনায় নিহত ৪, আহত অন্তত ২০

৩১ আগস্ট, ২০২৬ - রাত ১১:৩৫ মি.
সোনারগাঁয়ে বড় সরদার বাড়ি রক্ষা ও দুর্নীতির তদন্তের দাবিতে মানববন্ধন

সোনারগাঁয়ে বড় সরদার বাড়ি রক্ষা ও দুর্নীতির তদন্তের দাবিতে মানববন্ধন

৩১ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৬:০১ মি.
সোনারগাঁয়ের বড় সরদারবাড়ি শুটিংয়ে ক্ষতিগ্রস্ত, তদন্ত ও শাস্তির দাবি

সোনারগাঁয়ের বড় সরদারবাড়ি শুটিংয়ে ক্ষতিগ্রস্ত, তদন্ত ও শাস্তির দাবি

২৯ আগস্ট, ২০২৬ - রাত ৮:০৬ মি.

সর্বাধিক পঠিত

সোনারগাঁয়ে ওয়াজ মাহফিল চলাকালে অতর্কিত হামলা, চাপাতির কোপে আহত -২

১,০৭৪ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ে গৃহবধূ আনিকা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, জড়িতরা এখনো অধরা

৬৩২ বার পড়া হয়েছে

জাল সনদে ১৮ বছর চাকরি, কেয়ারটেকার সেলিমের বিদায়, এখন গ্রেপ্তারের দাবি

৫৯৩ বার পড়া হয়েছে

সংসদে প্রথমবার দাঁড়িয়েই সোনারগাঁয়ের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরলেন এমপি মান্নান

৫১৮ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জে মসজিদের ডাটাবেজ তৈরির তথ্য সংগ্রহ সম্পন্ন; প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্যদের জন্য দোয়া

৪৭৫ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

৪৩৫ বার পড়া হয়েছে

৪০০ বছরের ঐতিহ্য বহন করছে সোনারগাঁয়ের কাইকারটেক হাট

৪১৯ বার পড়া হয়েছে

ঈদের আনন্দ কেড়ে নিল ‘অজ্ঞান পার্টি, ইমামের সারা মাসের হাদিয়াসহ ৩ লাখ টাকার সম্পদ লুট

৪০৭ বার পড়া হয়েছে

সন্তান বাঁচাতে গ্রাম ছাড়লেন প্রবাসী বাবা, সোনারগাঁয়ে মাদককারবারি পরিবারের শাস্তির দাবিতে ৫ গ্রামের বিক্ষোভ

৩৯৯ বার পড়া হয়েছে
১০

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

৩৯২ বার পড়া হয়েছে