ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে আষাঢ়িয়ারচরে ধীরগতি, ভোগান্তিতে যাত্রীরা

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে আষাঢ়িয়ারচরে ধীরগতি, ভোগান্তিতে যাত্রীরা

বিশেষ প্রতিনিধি: ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের অংশে ঢাকামুখী লেনে যানবাহন ধীরগতিতে চলাচল করছে। মহাসড়কটির ওই অংশে চলাচলকারী যাত্রী ও চালকদের সাময়িক ভোগান্তিতে পড়তে হচ্ছে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসড়কের সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর এলাকায় একটি ব্রিজের সংস্কারকাজ পরিচালনা করছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। পিচ ঢালাই শুকানোর সুবিধার্থে নিরাপত্তা রক্ষায় ঢাকামুখী লেনে যানবাহনের স্বাভাবিক চলাচল সংকুচিত করা হয়েছে।

সওজ বিভাগের নির্দেশনা অনুযায়ী, সংস্কার ও পিচ শুকানোর জন্য আগামীকাল সকাল ৬টা পর্যন্ত এই অংশে ঢাকামুখী লেনে কেবল একটি লেন দিয়ে যানবাহন চলাচল করতে পারছে। চার লেনের মহাসড়কে একটিমাত্র লেন চালু থাকায় আষাঢ়িয়ারচর এলাকায় সাময়িক ধীরগতির সৃষ্টি হয়েছে।

যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে কাঁচপুর হাইওয়ে থানা-পুলিশ।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, সোনারগাঁয়ের আষাঢ়িয়ারচর এলাকায় ব্রিজের সংস্কার ও পিচ শুকানোর কাজের সুবিধার্থে ঢাকামুখী অংশে একটি মাত্র লেন চালু রাখা হয়েছে। এতে যানবাহনের গতি কিছুটা ধীর হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যরা মাঠে কাজ করছেন। আগামীকাল সকাল ৬টায় কাজ শেষ হওয়া মাত্রই যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক হবে। সাময়িক এই অসুবিধার জন্য আমরা দুঃখিত এবং সবার সহযোগিতা কামনা করছি।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

সোনারগাঁয়ে সড়কে ঝরল পোশাকশ্রমিকের প্রাণ, দীর্ঘ অবরোধে চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

সোনারগাঁয়ে সড়কে ঝরল পোশাকশ্রমিকের প্রাণ, দীর্ঘ অবরোধে চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

০৪ সেপ্টেম্বর, ২০২৬ - ভোর ৪:১৮ মি.
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে ছিনতাইয়ের নতুন সিন্ডিকেট, আতঙ্ক, রক্তপাত ও জীবনহানি

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে ছিনতাইয়ের নতুন সিন্ডিকেট, আতঙ্ক, রক্তপাত ও জীবনহানি

০৩ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:২৬ মি.
সোনারগাঁয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও আপত্তিকর ভিডিও ধারণ, থানায় অভিযোগ

সোনারগাঁয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও আপত্তিকর ভিডিও ধারণ, থানায় অভিযোগ

০১ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৭:৩১ মি.
জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে বাস দুর্ঘটনায় নিহত ৪, আহত অন্তত ২০

জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে বাস দুর্ঘটনায় নিহত ৪, আহত অন্তত ২০

৩১ আগস্ট, ২০২৬ - রাত ১১:৩৫ মি.
সোনারগাঁয়ে বড় সরদার বাড়ি রক্ষা ও দুর্নীতির তদন্তের দাবিতে মানববন্ধন

সোনারগাঁয়ে বড় সরদার বাড়ি রক্ষা ও দুর্নীতির তদন্তের দাবিতে মানববন্ধন

৩১ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৬:০১ মি.
সোনারগাঁয়ের বড় সরদারবাড়ি শুটিংয়ে ক্ষতিগ্রস্ত, তদন্ত ও শাস্তির দাবি

সোনারগাঁয়ের বড় সরদারবাড়ি শুটিংয়ে ক্ষতিগ্রস্ত, তদন্ত ও শাস্তির দাবি

২৯ আগস্ট, ২০২৬ - রাত ৮:০৬ মি.
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

২৯ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৬:৩৮ মি.
সোনারগাঁয়ে মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ গেল ১৮ বছরের যুবকের

সোনারগাঁয়ে মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ গেল ১৮ বছরের যুবকের

২৯ আগস্ট, ২০২৬ - বিকেল ৫:২৪ মি.
থানা হবে দালালমুক্ত, ছাড় পাবে না কোনো অপরাধী, সোনারগাঁয়ে নবাগত ওসি

থানা হবে দালালমুক্ত, ছাড় পাবে না কোনো অপরাধী, সোনারগাঁয়ে নবাগত ওসি

২৭ আগস্ট, ২০২৬ - রাত ১০:৩০ মি.
সোনারগাঁয়ে পুলিশের হয়রানি ও মিথ্যা মামলার বিরুদ্ধে ফুঁসে উঠেছে গ্রামবাসী

সোনারগাঁয়ে পুলিশের হয়রানি ও মিথ্যা মামলার বিরুদ্ধে ফুঁসে উঠেছে গ্রামবাসী

২৭ আগস্ট, ২০২৬ - রাত ১০:০৯ মি.

সর্বাধিক পঠিত

সোনারগাঁয়ে ওয়াজ মাহফিল চলাকালে অতর্কিত হামলা, চাপাতির কোপে আহত -২

১,০৬৯ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ে গৃহবধূ আনিকা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, জড়িতরা এখনো অধরা

৬১৯ বার পড়া হয়েছে

জাল সনদে ১৮ বছর চাকরি, কেয়ারটেকার সেলিমের বিদায়, এখন গ্রেপ্তারের দাবি

৫৮১ বার পড়া হয়েছে

সংসদে প্রথমবার দাঁড়িয়েই সোনারগাঁয়ের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরলেন এমপি মান্নান

৫০৩ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জে মসজিদের ডাটাবেজ তৈরির তথ্য সংগ্রহ সম্পন্ন; প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্যদের জন্য দোয়া

৪৭০ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

৪২৮ বার পড়া হয়েছে

৪০০ বছরের ঐতিহ্য বহন করছে সোনারগাঁয়ের কাইকারটেক হাট

৪০২ বার পড়া হয়েছে

ঈদের আনন্দ কেড়ে নিল ‘অজ্ঞান পার্টি, ইমামের সারা মাসের হাদিয়াসহ ৩ লাখ টাকার সম্পদ লুট

৪০০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

৩৮৪ বার পড়া হয়েছে
১০

সন্তান বাঁচাতে গ্রাম ছাড়লেন প্রবাসী বাবা, সোনারগাঁয়ে মাদককারবারি পরিবারের শাস্তির দাবিতে ৫ গ্রামের বিক্ষোভ

৩৮১ বার পড়া হয়েছে