নেতানিয়াহুকে হটাতে ইহুদি-আরব ঐক্যের ডাক, ইসরায়েলজুড়ে হাজারো মানুষের বিক্ষোভ

নেতানিয়াহুকে হটাতে ইহুদি-আরব ঐক্যের ডাক, ইসরায়েলজুড়ে হাজারো মানুষের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতা থেকে সরাতে ইহুদি ও আরব রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ জোট গঠনের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। শনিবার রাজধানী তেল আবিবসহ বিভিন্ন শহরে আয়োজিত এসব কর্মসূচিতে নেতানিয়াহুবিরোধীরা সরকার পরিবর্তন, রাজনৈতিক সম্প্রীতি ও সবার সমান অধিকার প্রতিষ্ঠার দাবি জানান।

তেল আবিবের হাবিমা স্কয়ারে আয়োজিত বিক্ষোভে প্রায় দুই হাজার মানুষ অংশ নেন। এ সময় তাঁদের হাতে নেতানিয়াহুবিরোধী ব্যানার ও প্ল্যাকার্ড দেখা যায়। বিক্ষোভকারীরা স্লোগান দেন, ‘ইহুদি ও আরবরা একে অপরের শত্রু হতে চায় না’ এবং ‘বর্ণবাদের বিরুদ্ধে, সম্প্রীতির পক্ষে’।

পরে বিক্ষোভকারীরা হাবিমা স্কয়ার থেকে রাবিন স্কয়ার পর্যন্ত মিছিল করেন। সেখানে ঢোল বাজিয়ে ও বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাঁরা রাজনৈতিক পরিবর্তনের দাবি জানান। তাঁদের প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘পরিবর্তন আনার জন্য সংখ্যাগরিষ্ঠতা রয়েছে’ এবং ‘সবার জন্য সমতা’। বিক্ষোভকারীদের বক্তব্য, ইহুদি ও আরব রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হলে নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়ে বিকল্প সরকার গঠন সম্ভব।

ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল-এর প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। একই দাবিতে শনিবার জেরুজালেমেও বিক্ষোভ হয়েছে। ‘স্ট্যান্ডিং টুগেদার’ নামের একটি সংগঠন ইসরায়েলজুড়ে এসব কর্মসূচির আয়োজন করে। এর আগে গত বৃহস্পতিবার হার্জলিয়া শহরেও একই দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

গত ২৮ অক্টোবর ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। দেশটির ১২০ আসনের পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন। তবে নির্বাচনে কোনো দল বা জোটই এককভাবে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।

নির্বাচনে নেতানিয়াহুর কট্টর ডানপন্থী জোট পেয়েছে ৫৩টি আসন। অন্যদিকে সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট পেয়েছে ৪৮টি আসন। আরব দল রাআম ও জয়েন্ট লিস্ট সম্মিলিতভাবে পেয়েছে ১৯টি আসন।

এই সমীকরণে আরব দলগুলোর সমর্থন পেলে বিরোধী জোটের আসনসংখ্যা দাঁড়াতে পারে ৬৭-তে। এতে নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়ে নতুন সরকার গঠনের সম্ভাবনা তৈরি হয়েছে। এ লক্ষ্যে বিরোধী ইহুদি দলগুলোর সঙ্গে আরব দলগুলোর আলোচনা ও বৈঠকের খবরও সামনে এসেছে।

ডেমোক্র্যাটস দলের নেতা ইয়ার গোলানও আরব দলগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করার পক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন। তবে বিরোধী শিবিরে এ বিষয়ে এখনো মতপার্থক্য রয়েছে। নেতানিয়াহুবিরোধী চার দলের মধ্যে ইয়াশার, বি’য়াচাদ ও ইসরায়েল বেইতেনু আরব দলগুলোকে নিয়ে জোট সরকার গঠনে আগ্রহী নয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া নতুন পার্লামেন্টের অধিবেশনের শুরুতেই স্পিকার আমির ওহানাকে সরিয়ে দেওয়ার বিষয়ে নেতানিয়াহুবিরোধী দলগুলোর মধ্যে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বারাক সেরি। তাঁর ভাষ্য অনুযায়ী, সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদকে নতুন স্পিকার হিসেবে নিয়োগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।

নেতানিয়াহুবিরোধীদের বিক্ষোভের পাশাপাশি শনিবার তেল আবিবের হাবিমা স্কয়ারে পাল্টা কর্মসূচি পালন করেন তাঁর প্রায় ২০০ সমর্থক। তাঁদের অভিযোগ, আরব দলগুলো নির্বাচন ‘চুরি’ করেছে। এ সময় বিক্ষোভকারীরা ‘ইহুদি রাষ্ট্র’ এবং ‘সন্ত্রাসীদের গাজায় পাঠাও, সরকারে নয়’ এমন স্লোগান দেন।

বিক্ষোভে কয়েকজন তরুণকে বর্ণবাদী বক্তব্য ও উসকানিমূলক স্লোগান দিতেও দেখা যায়। তাঁদের কেউ কেউ আরবদের উদ্দেশে ‘তোমাদের গ্রাম পুড়ে ছাই হোক’ বলে মন্তব্য করেন।

এ সময় রাআম ও জয়েন্ট লিস্টের বিরুদ্ধে সন্ত্রাসবাদে সমর্থন দেওয়ার অভিযোগ তোলেন নেতানিয়াহু সমর্থকেরা। পাল্টা বিক্ষোভে উপস্থিত ছিলেন বিদায়ী পার্লামেন্টের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। তিনি বলেন, ‘আমরা কাউকে নির্বাচন চুরি করতে দেব না।’

তাঁর পাশে থাকা একটি ব্যানারে লেখা ছিল, ‘ইহুদি রাষ্ট্রের বৈশিষ্ট্য নির্ধারণের অধিকার আরবদের দেওয়া হবে না।’

সব মিলিয়ে নির্বাচনের পর ইসরায়েলের রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি হয়েছে। একদিকে নেতানিয়াহুবিরোধীরা ইহুদি-আরব ঐক্যের মাধ্যমে সরকার পরিবর্তনের চেষ্টা করছেন, অন্যদিকে তাঁর সমর্থকেরা আরব দলগুলোর সঙ্গে জোট গঠনের তীব্র বিরোধিতা করছেন। ফলে বিরোধী জোটের সম্ভাব্য সংখ্যাগরিষ্ঠতা থাকলেও শেষ পর্যন্ত নতুন সরকার গঠন করা সম্ভব হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

তথ্যসূত্র: টাইমস অব ইসরায়েল, এএফপি ও প্রকাশিত প্রতিবেদন।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

রাজস্থানে দাঁড়িয়ে থাকা ট্রাকে গাড়ির ধাক্কা, একই পরিবারের ৯ জন নিহত

রাজস্থানে দাঁড়িয়ে থাকা ট্রাকে গাড়ির ধাক্কা, একই পরিবারের ৯ জন নিহত

২২ নভেম্বর, ২০২৬ - সকাল ৯:৫৮ মি.
ইয়েমেনে সৌদি জোটের ‘বিশেষ’ বিমান হামলা, নিহত ৪১

ইয়েমেনে সৌদি জোটের ‘বিশেষ’ বিমান হামলা, নিহত ৪১

২২ নভেম্বর, ২০২৬ - সকাল ৯:৫৩ মি.
যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ত্রাণবাহী গাড়িতে ইসরাইলি ড্রোন হামলা, নিহত ৪

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ত্রাণবাহী গাড়িতে ইসরাইলি ড্রোন হামলা, নিহত ৪

২২ নভেম্বর, ২০২৬ - সকাল ৯:৪৮ মি.
দেশের পরিস্থিতির কারণে স্থগিত মুফতি তাকি উসমানীর বাংলাদেশ সফর

দেশের পরিস্থিতির কারণে স্থগিত মুফতি তাকি উসমানীর বাংলাদেশ সফর

২১ নভেম্বর, ২০২৬ - রাত ২:০০ মি.
যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা

১৮ নভেম্বর, ২০২৬ - ভোর ৫:২৫ মি.
দক্ষিণ আফ্রিকায় ফের রক্তক্ষয়ী বন্দুক হামলা, মিনিবাস ও বাড়িতে ঢুকে গুলি, নিহত ১৭

দক্ষিণ আফ্রিকায় ফের রক্তক্ষয়ী বন্দুক হামলা, মিনিবাস ও বাড়িতে ঢুকে গুলি, নিহত ১৭

১৭ নভেম্বর, ২০২৬ - ভোর ৫:১১ মি.
আসামের কাজিরাঙায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ট্রাক-মিনিবাস সংঘর্ষে নিহত ২৪

আসামের কাজিরাঙায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ট্রাক-মিনিবাস সংঘর্ষে নিহত ২৪

১৩ নভেম্বর, ২০২৬ - রাত ৮:৩০ মি.
দেশের গণ্ডি পেরিয়ে এবার সৌদি আরবে ‘সম্মিলিত ইমাম খতীব পরিষদ’-এর আহ্বায়ক কমিটি গঠিত

দেশের গণ্ডি পেরিয়ে এবার সৌদি আরবে ‘সম্মিলিত ইমাম খতীব পরিষদ’-এর আহ্বায়ক কমিটি গঠিত

১২ নভেম্বর, ২০২৬ - বিকেল ৪:৪০ মি.
তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৭

তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৭

১০ নভেম্বর, ২০২৬ - সকাল ৯:২৫ মি.
২০২৭ সালের রমজান শুরু ৮ ফেব্রুয়ারি, ঈদ হতে পারে ৯ বা ১০ মার্চ

২০২৭ সালের রমজান শুরু ৮ ফেব্রুয়ারি, ঈদ হতে পারে ৯ বা ১০ মার্চ

০৭ নভেম্বর, ২০২৬ - রাত ১১:৩৭ মি.

সর্বাধিক পঠিত

১

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে ২৬ জনের মৃত্যু

১,৩৯৯ বার পড়া হয়েছে
২

পাকিস্তান-আফগানিস্তান সংঘাত: কোন দিকে যাচ্ছে দুই প্রতিবেশীর লড়াই?

৪৭২ বার পড়া হয়েছে
৩

রওজা শরীফে অশ্রুসিক্ত সালাম, রিয়াজুল জান্নাতে হাজীদের কান্নার রোল

৪২৬ বার পড়া হয়েছে
৪

রণক্ষেত্র ছাড়ল মার্কিন রণতরী, অন্যটিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

৪২৫ বার পড়া হয়েছে
৫

মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ করছেন হাজিরা, মধ্যপ্রাচ্যে ঈদ

৪১৮ বার পড়া হয়েছে
৬

বিদায়ী তাওয়াফ সম্পন্ন,অশ্রুসিক্ত চোখে মদিনার পথে লাখো হাজি

৩৮৭ বার পড়া হয়েছে
৭

মধ্যপ্রাচ্যে রণ ডামাডোল: একদিকে ট্রাম্পের ‘শান্তি চুক্তি’র দাবি, অন্যদিকে মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিতে ইরানের ৭৬ ক্ষেপণাস্ত্র হামলা

৩৭৩ বার পড়া হয়েছে
৮

ট্রাম্পের দাবি: যুদ্ধ বন্ধে ইরান ও যুক্তরাষ্ট্র সমঝোতার পথে

৩৬৮ বার পড়া হয়েছে
৯

মেসি জাদুতে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

৩৫৪ বার পড়া হয়েছে
১০

যুক্তরাষ্ট্র-ইসরাইলের ঘুম কেড়েছে ইরানের ‘অদৃশ্য’ মারণাস্ত্র: রণকৌশল বদলাচ্ছেন ট্রাম্প!

৩২৯ বার পড়া হয়েছে