ভারতে প্রশ্নফাঁস ও পুলিশি বর্বরতার প্রতিবাদে শুক্রবার দেশজুড়ে সিজেপির বিক্ষোভের ডাক

ভারতে প্রশ্নফাঁস ও পুলিশি বর্বরতার প্রতিবাদে শুক্রবার দেশজুড়ে সিজেপির বিক্ষোভের ডাক

আন্তর্জাতিক ডেস্কে : ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষায় (NEET-UG) প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের ওপর ‘পুলিশি বর্বরতার’ প্রতিবাদে শুক্রবার (২৪ জুলাই) দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। দলটির পক্ষ থেকে তাদের কর্মী-সমর্থক, বিভিন্ন ছাত্র সংগঠন এবং সুশীল সমাজের প্রতিনিধিদের প্রতিটি শহরে একযোগে এই কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে। ভারতের প্রভাবশালী গণমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি দিল্লিতে সিজেপি আয়োজিত ‘চলো সংসদ’ পদযাত্রায় পুলিশি বাধা ও সংঘাতের সৃষ্টি হয়। এছাড়া বিভিন্ন রাজ্যে বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদেই নতুন এই কর্মসূচি দেওয়া হয়েছে। সংগঠনটির দাবি, পুলিশি দমন-পীড়নের মাধ্যমে আন্দোলন দমানো যাবে না, বরং এটি রাজধানীর গণ্ডি পেরিয়ে সারা দেশে আন্দোলন ছড়িয়ে দেওয়ার সংকল্পকে আরও দৃঢ় করেছে।

তবে বিক্ষোভকারীদের তোলা অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ অস্বীকার করেছে দিল্লি পুলিশ। তাদের দাবি, সংসদ অভিমুখে পদযাত্রার সময় আন্দোলনকারীরা চরম হিংসাত্মক রূপ নেয়। তারা পুলিশ সদস্যদের ওপর হামলা চালানোর পাশাপাশি বেশ কিছু সরকারি সম্পত্তি ও যানবাহনে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই ব্যবস্থা নেওয়া হয়েছিল বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে শুক্রবারের কর্মসূচি সফল করতে দেশব্যাপী বিস্তৃত প্রস্তুতির কথা জানিয়েছে সিজেপি। মাঠপর্যায়ের সংগঠকদের জন্য একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি), প্রচারসামগ্রী এবং স্থানীয় প্রশাসনের কাছে জমা দেওয়ার জন্য স্মারকলিপির নির্দিষ্ট টেমপ্লেট পাঠিয়েছে দলটি।

নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি শহরের নির্দিষ্ট স্থানে জমায়েত হয়ে শিক্ষার্থীদের দাবিগুলো সর্বসাধারণের সামনে পাঠ করতে হবে। একই সঙ্গে সাম্প্রতিক আন্দোলনে ‘পুলিশি বর্বরতার’ শিকার হওয়া ব্যক্তিদের প্রতি সংহতি প্রকাশ ও জেলা প্রশাসকদের মাধ্যমে স্মারকলিপি জমা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় স্বচ্ছ তদন্ত ও জবাবদিহিতার দাবিতে গত ২০ জুন দিল্লির যন্তর মন্তরে প্রথম এই বিক্ষোভ আন্দোলন শুরু হয়। পরবর্তীতে বিখ্যাত পরিবেশকর্মী ও অ্যাক্টিভিস্ট সোনম ওয়াংচুক শিক্ষার্থীদের সমর্থনে অনশনে বসলে এই আন্দোলন পুরো দেশজুড়ে ছড়িয়ে পড়ে ও তীব্র গতি লাভ করে।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

ইরানের ৫ তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা: জর্ডানের মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা ক্ষেপণাস্ত্র বর্ষণ

ইরানের ৫ তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা: জর্ডানের মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা ক্ষেপণাস্ত্র বর্ষণ

০৯ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৮:২৪ মি.
চীনে ট্রাম্প-পুতিন বৈঠকের সম্ভাবনা, আলোচনায় ত্রিপক্ষীয় বৈঠকও

চীনে ট্রাম্প-পুতিন বৈঠকের সম্ভাবনা, আলোচনায় ত্রিপক্ষীয় বৈঠকও

০৮ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:৪১ মি.
কূটনৈতিক টানাপড়েনের মধ্যেও গতি ফিরছে দ্বিপক্ষীয় সম্পর্কে: ভারত-বাংলাদেশ ট্রেন চালু ও বাণিজ্য বৃদ্ধির জোড়া সম্ভাবনা

কূটনৈতিক টানাপড়েনের মধ্যেও গতি ফিরছে দ্বিপক্ষীয় সম্পর্কে: ভারত-বাংলাদেশ ট্রেন চালু ও বাণিজ্য বৃদ্ধির জোড়া সম্ভাবনা

০৮ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:৩৪ মি.
দিল্লিতে ছাত্রাবাসধসে নিহতের সংখ্যা বেড়ে ৫, ধ্বংসস্তূপে আটকা পড়েছেন অনেকে

দিল্লিতে ছাত্রাবাসধসে নিহতের সংখ্যা বেড়ে ৫, ধ্বংসস্তূপে আটকা পড়েছেন অনেকে

০৭ সেপ্টেম্বর, ২০২৬ - ভোর ৫:২০ মি.
আটলান্টিকে ২৭ দিন ভাসমান নৌকা উদ্ধার: এক শিশুসহ ৮৩ অভিবাসীর মৃত্যুর আশঙ্কা

আটলান্টিকে ২৭ দিন ভাসমান নৌকা উদ্ধার: এক শিশুসহ ৮৩ অভিবাসীর মৃত্যুর আশঙ্কা

০৪ সেপ্টেম্বর, ২০২৬ - ভোর ৫:০০ মি.
ইসরায়েল ও পশ্চিমা বিশ্বকে রক্ষা করতেই ইরানের বিরুদ্ধে লড়ছে যুক্তরাষ্ট্র, ট্রাম্প

ইসরায়েল ও পশ্চিমা বিশ্বকে রক্ষা করতেই ইরানের বিরুদ্ধে লড়ছে যুক্তরাষ্ট্র, ট্রাম্প

০৩ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:১৬ মি.
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লিওনেল মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লিওনেল মেসি

৩১ আগস্ট, ২০২৬ - রাত ১১:৪২ মি.
পানি নামলেও নামেনি দুর্ভোগ, ওষুধ-খাবার-পানির হাহাকারে ধুঁকছে বন্যাদুর্গত নেপাল

পানি নামলেও নামেনি দুর্ভোগ, ওষুধ-খাবার-পানির হাহাকারে ধুঁকছে বন্যাদুর্গত নেপাল

৩১ আগস্ট, ২০২৬ - সকাল ৮:৪৮ মি.
নেপালে বন্যার ধ্বংসলীলা,পাহাড়ের বনে সারি সারি গণকবর,স্বজনদের আহাজারি

নেপালে বন্যার ধ্বংসলীলা,পাহাড়ের বনে সারি সারি গণকবর,স্বজনদের আহাজারি

৩১ আগস্ট, ২০২৬ - সকাল ৮:৩৪ মি.
যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাব, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাব, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

৩১ আগস্ট, ২০২৬ - সকাল ৮:২৫ মি.

সর্বাধিক পঠিত

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে ২৬ জনের মৃত্যু

১,২৫৪ বার পড়া হয়েছে

পাকিস্তান-আফগানিস্তান সংঘাত: কোন দিকে যাচ্ছে দুই প্রতিবেশীর লড়াই?

৩৫৯ বার পড়া হয়েছে

রওজা শরীফে অশ্রুসিক্ত সালাম, রিয়াজুল জান্নাতে হাজীদের কান্নার রোল

৩৩৪ বার পড়া হয়েছে

বিদায়ী তাওয়াফ সম্পন্ন,অশ্রুসিক্ত চোখে মদিনার পথে লাখো হাজি

৩১১ বার পড়া হয়েছে

রণক্ষেত্র ছাড়ল মার্কিন রণতরী, অন্যটিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

২৮৩ বার পড়া হয়েছে

মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ করছেন হাজিরা, মধ্যপ্রাচ্যে ঈদ

২৭৯ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে রণ ডামাডোল: একদিকে ট্রাম্পের ‘শান্তি চুক্তি’র দাবি, অন্যদিকে মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিতে ইরানের ৭৬ ক্ষেপণাস্ত্র হামলা

২৬১ বার পড়া হয়েছে

ট্রাম্পের দাবি: যুদ্ধ বন্ধে ইরান ও যুক্তরাষ্ট্র সমঝোতার পথে

২৫৩ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র-ইসরাইলের ঘুম কেড়েছে ইরানের ‘অদৃশ্য’ মারণাস্ত্র: রণকৌশল বদলাচ্ছেন ট্রাম্প!

২৩৪ বার পড়া হয়েছে
১০

তীব্র দাবদাহের মধ্যেই মিনায় লাখো হাজি, আজ আরাফাতের ময়দানে যাত্রা

২২৫ বার পড়া হয়েছে