সোনারগাঁয়ে মেঘনা নদীতে ২ ছাত্র নিখোঁজ, উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল

সোনারগাঁয়ে মেঘনা নদীতে ২ ছাত্র নিখোঁজ, উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: সোনারগাঁও প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ ছাত্ররা হলো— মেরাজ ও ফাহিম। তারা রাজধানীর শনির আখড়া এলাকা থেকে বন্ধুদের সঙ্গে সোনারগাঁয়ে বেড়াতে এসেছিল বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ সকালে ঢাকার শনির আখড়া থেকে আট বন্ধুর একটি দল সোনারগাঁয়ের বিভিন্ন ঐতিহাসিক দর্শনীয় স্থান ঘুরতে আসে। ঘোরাঘুরি শেষে দুপুরে তারা মেঘনা ফেরিঘাট এলাকায় নদীতে গোসল করতে নামে। গোসল শেষে ছয় বন্ধু তীরে উঠতে পারলেও মেরাজ ও ফাহিম নদীর তীব্র স্রোতে তলিয়ে যায়।

স্থানীয় লোকজন জানান, ঘটনার পর কয়েক ঘণ্টা পার হয়ে গেলেও এখনো তাদের কোনো সন্ধান মেলেনি। নিখোঁজের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় উৎসুক জনতা নদীর তীরে ভিড় করতে শুরু করেন। এদিকে ঘটনার পর থেকে নিখোঁজদের স্বজনদের মাঝে চলছে শোকের মাতম।

সোনারগাঁ থানা-পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। তবে নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধার অভিযান চালাতে বেশ বেগ পেতে হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত দুই ছাত্রকে উদ্ধারে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

সোনারগাঁয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত খামারকর্মী আটক

সোনারগাঁয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত খামারকর্মী আটক

১৪ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৮:১৪ মি.
সোনারগাঁয়ে জমি নিয়ে তুমুল সংঘর্ষ ও রাতের আঁধারে প্রাচীর ভাঙচুর, থমথমে পরিস্থিতি

সোনারগাঁয়ে জমি নিয়ে তুমুল সংঘর্ষ ও রাতের আঁধারে প্রাচীর ভাঙচুর, থমথমে পরিস্থিতি

১৪ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৮:০৮ মি.
জমি নিয়ে বিরোধে সোনারগাঁয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০

জমি নিয়ে বিরোধে সোনারগাঁয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০

১৩ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১:২০ মি.
আড়াইহাজারে মসজিদে পাওয়া গেল থানা থেকে লুট হওয়া পিস্তল ও গুলি, উদ্ধার করল পুলিশ

আড়াইহাজারে মসজিদে পাওয়া গেল থানা থেকে লুট হওয়া পিস্তল ও গুলি, উদ্ধার করল পুলিশ

১৩ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১:০৯ মি.
অযত্নে-অবহেলায় ধ্বংসের পথে সোনারগাঁয়ের ৫০০ বছরের গোয়ালদি মসজিদ

অযত্নে-অবহেলায় ধ্বংসের পথে সোনারগাঁয়ের ৫০০ বছরের গোয়ালদি মসজিদ

১০ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ১০:১০ মি.
পাঁচরুখী মাদরাসা দারুল হাদীস সালাফিইয়াহ জামে মসজিদে দ্বীনি শিক্ষা বিস্তারে প্রশংসনীয় অগ্রগতি

পাঁচরুখী মাদরাসা দারুল হাদীস সালাফিইয়াহ জামে মসজিদে দ্বীনি শিক্ষা বিস্তারে প্রশংসনীয় অগ্রগতি

০৮ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ১০:১১ মি.
অস্বাভাবিক আচরণের ভিডিও ভাইরাল, নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআই প্রত্যাহার

অস্বাভাবিক আচরণের ভিডিও ভাইরাল, নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআই প্রত্যাহার

০৮ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:৪৫ মি.
সোনারগাঁয়ে গৃহবধূকে মারধর ও ট্যাবলেট খাইয়ে হত্যার অভিযোগ, স্বামীসহ আসামি ৯

সোনারগাঁয়ে গৃহবধূকে মারধর ও ট্যাবলেট খাইয়ে হত্যার অভিযোগ, স্বামীসহ আসামি ৯

০৮ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:৩৮ মি.
সোনারগাঁয়ে সড়কে ঝরল পোশাকশ্রমিকের প্রাণ, দীর্ঘ অবরোধে চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

সোনারগাঁয়ে সড়কে ঝরল পোশাকশ্রমিকের প্রাণ, দীর্ঘ অবরোধে চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

০৪ সেপ্টেম্বর, ২০২৬ - ভোর ৪:১৮ মি.
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে ছিনতাইয়ের নতুন সিন্ডিকেট, আতঙ্ক, রক্তপাত ও জীবনহানি

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে ছিনতাইয়ের নতুন সিন্ডিকেট, আতঙ্ক, রক্তপাত ও জীবনহানি

০৩ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:২৬ মি.

সর্বাধিক পঠিত

সোনারগাঁয়ে ওয়াজ মাহফিল চলাকালে অতর্কিত হামলা, চাপাতির কোপে আহত -২

১,০৮৫ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ে গৃহবধূ আনিকা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, জড়িতরা এখনো অধরা

৬৩৮ বার পড়া হয়েছে

জাল সনদে ১৮ বছর চাকরি, কেয়ারটেকার সেলিমের বিদায়, এখন গ্রেপ্তারের দাবি

৫৯৭ বার পড়া হয়েছে

সংসদে প্রথমবার দাঁড়িয়েই সোনারগাঁয়ের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরলেন এমপি মান্নান

৫২৬ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জে মসজিদের ডাটাবেজ তৈরির তথ্য সংগ্রহ সম্পন্ন; প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্যদের জন্য দোয়া

৪৭৯ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

৪৪২ বার পড়া হয়েছে

৪০০ বছরের ঐতিহ্য বহন করছে সোনারগাঁয়ের কাইকারটেক হাট

৪২৫ বার পড়া হয়েছে

ঈদের আনন্দ কেড়ে নিল ‘অজ্ঞান পার্টি, ইমামের সারা মাসের হাদিয়াসহ ৩ লাখ টাকার সম্পদ লুট

৪০৯ বার পড়া হয়েছে

সন্তান বাঁচাতে গ্রাম ছাড়লেন প্রবাসী বাবা, সোনারগাঁয়ে মাদককারবারি পরিবারের শাস্তির দাবিতে ৫ গ্রামের বিক্ষোভ

৪০১ বার পড়া হয়েছে
১০

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

৩৯৬ বার পড়া হয়েছে