আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের ছাত্র-যুব আন্দোলনের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। শনিবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।

প্রায় এক মাস ধরে দিল্লির যন্তর মন্তরে অবস্থান কর্মসূচি পালন করে আসছিল তরুণদের সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)। আন্দোলনকারীদের অন্যতম প্রধান দাবি ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। এ দাবিকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আন্দোলনকারীদের তৃতীয় দফার আলোচনা অনিশ্চয়তার মুখে পড়ে।

শনিবার সকালে সিজেপি স্পষ্ট জানিয়ে দেয়, ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত না করা হলে সরকারের সঙ্গে কোনো আলোচনায় তারা অংশ নেবে না। সংগঠনটির নেতারা দাবি করেন, শিক্ষাব্যবস্থায় অনিয়ম ও দুর্নীতির দায় এড়ানোর সুযোগ নেই এবং এ বিষয়ে সরকারকে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে।

এদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে বলেন, শিক্ষার্থীদের তিনটি মূল দাবির মধ্যে প্রথমটি হলো ধর্মেন্দ্র প্রধানকে অপসারণ করা। তিনি অভিযোগ করেন, শিক্ষামন্ত্রী দুর্নীতি ও দায়িত্বহীনতার প্রতীক হয়ে উঠেছেন এবং তাকে অন্য কোনো মন্ত্রণালয়ে সরিয়ে দেওয়া কোনো সমাধান হতে পারে না।

তবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এখনও ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে কি না বা তার উত্তরসূরি কে হবেন, সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। আন্দোলনকারীদের সঙ্গে সরকারের পরবর্তী আলোচনার দিকেই এখন সবার নজর

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

ইরানের ৫ তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা: জর্ডানের মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা ক্ষেপণাস্ত্র বর্ষণ

ইরানের ৫ তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা: জর্ডানের মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা ক্ষেপণাস্ত্র বর্ষণ

০৯ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৮:২৪ মি.
চীনে ট্রাম্প-পুতিন বৈঠকের সম্ভাবনা, আলোচনায় ত্রিপক্ষীয় বৈঠকও

চীনে ট্রাম্প-পুতিন বৈঠকের সম্ভাবনা, আলোচনায় ত্রিপক্ষীয় বৈঠকও

০৮ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:৪১ মি.
কূটনৈতিক টানাপড়েনের মধ্যেও গতি ফিরছে দ্বিপক্ষীয় সম্পর্কে: ভারত-বাংলাদেশ ট্রেন চালু ও বাণিজ্য বৃদ্ধির জোড়া সম্ভাবনা

কূটনৈতিক টানাপড়েনের মধ্যেও গতি ফিরছে দ্বিপক্ষীয় সম্পর্কে: ভারত-বাংলাদেশ ট্রেন চালু ও বাণিজ্য বৃদ্ধির জোড়া সম্ভাবনা

০৮ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:৩৪ মি.
দিল্লিতে ছাত্রাবাসধসে নিহতের সংখ্যা বেড়ে ৫, ধ্বংসস্তূপে আটকা পড়েছেন অনেকে

দিল্লিতে ছাত্রাবাসধসে নিহতের সংখ্যা বেড়ে ৫, ধ্বংসস্তূপে আটকা পড়েছেন অনেকে

০৭ সেপ্টেম্বর, ২০২৬ - ভোর ৫:২০ মি.
আটলান্টিকে ২৭ দিন ভাসমান নৌকা উদ্ধার: এক শিশুসহ ৮৩ অভিবাসীর মৃত্যুর আশঙ্কা

আটলান্টিকে ২৭ দিন ভাসমান নৌকা উদ্ধার: এক শিশুসহ ৮৩ অভিবাসীর মৃত্যুর আশঙ্কা

০৪ সেপ্টেম্বর, ২০২৬ - ভোর ৫:০০ মি.
ইসরায়েল ও পশ্চিমা বিশ্বকে রক্ষা করতেই ইরানের বিরুদ্ধে লড়ছে যুক্তরাষ্ট্র, ট্রাম্প

ইসরায়েল ও পশ্চিমা বিশ্বকে রক্ষা করতেই ইরানের বিরুদ্ধে লড়ছে যুক্তরাষ্ট্র, ট্রাম্প

০৩ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:১৬ মি.
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লিওনেল মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লিওনেল মেসি

৩১ আগস্ট, ২০২৬ - রাত ১১:৪২ মি.
পানি নামলেও নামেনি দুর্ভোগ, ওষুধ-খাবার-পানির হাহাকারে ধুঁকছে বন্যাদুর্গত নেপাল

পানি নামলেও নামেনি দুর্ভোগ, ওষুধ-খাবার-পানির হাহাকারে ধুঁকছে বন্যাদুর্গত নেপাল

৩১ আগস্ট, ২০২৬ - সকাল ৮:৪৮ মি.
নেপালে বন্যার ধ্বংসলীলা,পাহাড়ের বনে সারি সারি গণকবর,স্বজনদের আহাজারি

নেপালে বন্যার ধ্বংসলীলা,পাহাড়ের বনে সারি সারি গণকবর,স্বজনদের আহাজারি

৩১ আগস্ট, ২০২৬ - সকাল ৮:৩৪ মি.
যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাব, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাব, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

৩১ আগস্ট, ২০২৬ - সকাল ৮:২৫ মি.

সর্বাধিক পঠিত

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে ২৬ জনের মৃত্যু

১,২৫৪ বার পড়া হয়েছে

পাকিস্তান-আফগানিস্তান সংঘাত: কোন দিকে যাচ্ছে দুই প্রতিবেশীর লড়াই?

৩৬০ বার পড়া হয়েছে

রওজা শরীফে অশ্রুসিক্ত সালাম, রিয়াজুল জান্নাতে হাজীদের কান্নার রোল

৩৩৪ বার পড়া হয়েছে

বিদায়ী তাওয়াফ সম্পন্ন,অশ্রুসিক্ত চোখে মদিনার পথে লাখো হাজি

৩১২ বার পড়া হয়েছে

রণক্ষেত্র ছাড়ল মার্কিন রণতরী, অন্যটিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

২৮৪ বার পড়া হয়েছে

মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ করছেন হাজিরা, মধ্যপ্রাচ্যে ঈদ

২৭৯ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে রণ ডামাডোল: একদিকে ট্রাম্পের ‘শান্তি চুক্তি’র দাবি, অন্যদিকে মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিতে ইরানের ৭৬ ক্ষেপণাস্ত্র হামলা

২৬১ বার পড়া হয়েছে

ট্রাম্পের দাবি: যুদ্ধ বন্ধে ইরান ও যুক্তরাষ্ট্র সমঝোতার পথে

২৫৩ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র-ইসরাইলের ঘুম কেড়েছে ইরানের ‘অদৃশ্য’ মারণাস্ত্র: রণকৌশল বদলাচ্ছেন ট্রাম্প!

২৩৫ বার পড়া হয়েছে
১০

তীব্র দাবদাহের মধ্যেই মিনায় লাখো হাজি, আজ আরাফাতের ময়দানে যাত্রা

২২৬ বার পড়া হয়েছে