জন্মদিন উদযাপন রূপ নিল বিষাদে, পাকিস্তানে ছাদ ধসে নিহত ১৪

জন্মদিন উদযাপন রূপ নিল বিষাদে, পাকিস্তানে ছাদ ধসে নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি শিশুর জন্মদিন উদযাপনের আনন্দঘন মুহূর্ত মুহূর্তেই বিষাদে রূপ নিয়েছে। প্রবল বৃষ্টির কারণে একটি বাড়ির ছাদ ধসে পড়ে নারী ও শিশুসহ অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন।

গতকাল সোমবার (১৩ জুলাই) খাইবার পাখতুনখোয়ার কোহাট জেলার লাচি তহসিলের মালগিন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পাকিস্তানের সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে আজ মঙ্গলবার এ তথ্য জানা গেছে।

স্থানীয় উদ্ধারকারী সূত্র জানায়, গতকাল ওই বাড়িতে একটি শিশুর জন্মদিন উদযাপন উপলক্ষে স্বজন ও প্রতিবেশীরা জড়ো হয়েছিলেন। অনুষ্ঠান চলাকালেই ওই অঞ্চলে প্রবল বর্ষণ শুরু হয়। একপর্যায়ে বৃষ্টির প্রচণ্ড চাপে জরাজীর্ণ বাড়ির ছাদটি হঠাৎ ধসে পড়ে। এতে মুহূর্তের মধ্যে অনুষ্ঠানস্থলে থাকা অতিথিরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন।

খবর পেয়ে উদ্ধারকারী দলের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করেন। ধ্বংসস্তূপের নিচ থেকে একে একে ১৪ জনের লাশ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছেন বলে নিশ্চিত করেছে উদ্ধারকারী সংস্থা।

দুর্ঘটনায় আহত তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত কোহাট জেলা সদর (ডিএইচকিউ) হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের চিকিৎসায় ওই হাসপাতালে ইতিমধ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছে স্থানীয় কর্তৃপক্ষ। একই সঙ্গে চিকিৎসাধীন আহতদের জন্য জরুরি ভিত্তিতে রক্তদানের আহ্বান জানানো হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ধসে পড়া ধ্বংসস্তূপের নিচে আর কেউ আটকে নেই এবং প্রাথমিক উদ্ধার অভিযান শেষ হয়েছে। তবে সাম্প্রতিক ভারী বর্ষণে ওই এলাকায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরূপণে কাজ করছে স্থানীয় প্রশাসন।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

২২ নভেম্বর ঢাকায় আসছেন আল্লামা মুফতি তাকী উসমানী: ৭ দিনের সম্ভাব্য সফর

২২ নভেম্বর ঢাকায় আসছেন আল্লামা মুফতি তাকী উসমানী: ৭ দিনের সম্ভাব্য সফর

২৩ অক্টোবর, ২০২৬ - সন্ধ্যা ৭:৩৩ মি.
২৭৭ সেনার লাশ বিনিময় করল রাশিয়া ও ইউক্রেন

২৭৭ সেনার লাশ বিনিময় করল রাশিয়া ও ইউক্রেন

২৩ অক্টোবর, ২০২৬ - সকাল ১০:১৬ মি.
তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: প্রাণহানি বেড়ে ১৬, ব্যাপক ধ্বংসযজ্ঞ

তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: প্রাণহানি বেড়ে ১৬, ব্যাপক ধ্বংসযজ্ঞ

২৩ অক্টোবর, ২০২৬ - সকাল ১০:০৯ মি.
হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ব্যর্থ করে দিল সৌদি বিমান প্রতিরক্ষা বাহিনী

হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ব্যর্থ করে দিল সৌদি বিমান প্রতিরক্ষা বাহিনী

২৩ অক্টোবর, ২০২৬ - সকাল ১০:০৩ মি.
মক্কায় মসজিদের পবিত্রতা লঙ্ঘনের দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

মক্কায় মসজিদের পবিত্রতা লঙ্ঘনের দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

১৮ অক্টোবর, ২০২৬ - সন্ধ্যা ৭:১২ মি.
রিয়াদ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা, যাত্রী টার্মিনালে আগুন

রিয়াদ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা, যাত্রী টার্মিনালে আগুন

১২ অক্টোবর, ২০২৬ - ভোর ৪:৪৩ মি.
বিশ্ববাজারে রুশ ডিজেল সরবরাহে পুতিনের সম্মতি, নিষেধাজ্ঞা শিথিলে ট্রাম্প: তীব্র নিন্দা জেলেনস্কির

বিশ্ববাজারে রুশ ডিজেল সরবরাহে পুতিনের সম্মতি, নিষেধাজ্ঞা শিথিলে ট্রাম্প: তীব্র নিন্দা জেলেনস্কির

১০ অক্টোবর, ২০২৬ - সকাল ৮:২১ মি.
সোমবার ফজরে জীবনের সর্বশেষ দিয়ে মারা গেলেন মক্কার গ্রান্ড মসজিদের মুয়াজ্জিন |

সোমবার ফজরে জীবনের সর্বশেষ দিয়ে মারা গেলেন মক্কার গ্রান্ড মসজিদের মুয়াজ্জিন |

০৩ অক্টোবর, ২০২৬ - রাত ১১:৪৯ মি.
মধ্যপ্রাচ্যে মোতায়েন হচ্ছে নতুন মার্কিন রণতরি, পাঠানো হচ্ছে ১০ হাজার সেনা

মধ্যপ্রাচ্যে মোতায়েন হচ্ছে নতুন মার্কিন রণতরি, পাঠানো হচ্ছে ১০ হাজার সেনা

০৩ অক্টোবর, ২০২৬ - সকাল ৯:২৩ মি.
হরমুজে পানামার তেলবাহী জাহাজে হামলা নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের পরস্পরবিরোধী দাবি

হরমুজে পানামার তেলবাহী জাহাজে হামলা নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের পরস্পরবিরোধী দাবি

১৫ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৮:৪৯ মি.

সর্বাধিক পঠিত

১

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে ২৬ জনের মৃত্যু

১,৩৪৫ বার পড়া হয়েছে
২

পাকিস্তান-আফগানিস্তান সংঘাত: কোন দিকে যাচ্ছে দুই প্রতিবেশীর লড়াই?

৪৩০ বার পড়া হয়েছে
৩

রওজা শরীফে অশ্রুসিক্ত সালাম, রিয়াজুল জান্নাতে হাজীদের কান্নার রোল

৩৯৯ বার পড়া হয়েছে
৪

রণক্ষেত্র ছাড়ল মার্কিন রণতরী, অন্যটিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

৩৬৯ বার পড়া হয়েছে
৫

মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ করছেন হাজিরা, মধ্যপ্রাচ্যে ঈদ

৩৫৬ বার পড়া হয়েছে
৬

বিদায়ী তাওয়াফ সম্পন্ন,অশ্রুসিক্ত চোখে মদিনার পথে লাখো হাজি

৩৫৫ বার পড়া হয়েছে
৭

ট্রাম্পের দাবি: যুদ্ধ বন্ধে ইরান ও যুক্তরাষ্ট্র সমঝোতার পথে

৩২৮ বার পড়া হয়েছে
৮

মধ্যপ্রাচ্যে রণ ডামাডোল: একদিকে ট্রাম্পের ‘শান্তি চুক্তি’র দাবি, অন্যদিকে মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিতে ইরানের ৭৬ ক্ষেপণাস্ত্র হামলা

৩২০ বার পড়া হয়েছে
৯

যুক্তরাষ্ট্র-ইসরাইলের ঘুম কেড়েছে ইরানের ‘অদৃশ্য’ মারণাস্ত্র: রণকৌশল বদলাচ্ছেন ট্রাম্প!

২৯১ বার পড়া হয়েছে
১০

মেসি জাদুতে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

২৮৩ বার পড়া হয়েছে