শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ

বিশেষ প্রতিনিধি, শারীরিক ও মানসিক অসামর্থ্যতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। আজ শুক্রবার (২৪ জুলাই) বিকেলে স্পিকারের কাছে তিনি পদত্যাগপত্র পাঠান।

পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে রাষ্ট্রপতি ইস্যুতে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

স্পিকারের কাছে পাঠানো পদত্যাগপত্রে মো. সাহাবুদ্দিন উল্লেখ করেন, তিনি হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং কিডনি জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। সম্প্রতি চিকিৎসায় তার ‘অটোনমিক নিউরোপ্যাথি’ নামক রোগ শনাক্ত হয়েছে, যার কারণে তিনি মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে পড়েন।

পদত্যাগপত্রে তিনি লিখেন, রোগ সমূহের প্রাদুর্ভাবে শারীরিক ও মানসিক অসামর্থ্যতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমার দীর্ঘ মেয়াদে চিকিৎসা প্রয়োজন। এমতাবস্থায়, সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদের বিধান অনুযায়ী আমি রাষ্ট্রপতির পদ হতে পদত্যাগ করছি।

এর আগে থাইল্যান্ডে চিকিৎসা শেষে আজ দুপুরে দেশে ফেরেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাষ্ট্রপতির পদত্যাগ পরবর্তী সাংবিধানিক নিয়ম ব্যাখ্যা করেন তিনি।

স্পিকার জানান, সংবিধানে বর্ণিত ঐতিহ্যগত নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করলে স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর আগামী ৯০ দিনের (তিন মাস) মধ্যে জাতীয় সংসদ নতুন একজন রাষ্ট্রপতি নির্বাচন করবে।

উল্লেখ্য, গত ১৯ জুলাই স্বাস্থ্য পরীক্ষার জন্য ব্যাংকক গিয়েছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। রাজনৈতিক অঙ্গনে রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগের জোর গুঞ্জনের মধ্যেই নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফেরেন তিনি।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

ধর্মমন্ত্রীর সফল অস্ত্রোপচার: দ্রুত আরোগ্য কামনায় দেশজুড়ে বিশেষ দোয়া

ধর্মমন্ত্রীর সফল অস্ত্রোপচার: দ্রুত আরোগ্য কামনায় দেশজুড়ে বিশেষ দোয়া

২৫ জুলাই, ২০২৬ - সকাল ৯:১৫ মি.
রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির চার জ্যেষ্ঠ নেতা

রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির চার জ্যেষ্ঠ নেতা

২৫ জুলাই, ২০২৬ - সকাল ৮:৫০ মি.
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

২৪ জুলাই, ২০২৬ - রাত ৮:০৫ মি.
শুক্রবার পদত্যাগ করছেন রাষ্ট্রপতি: রয়টার্স

শুক্রবার পদত্যাগ করছেন রাষ্ট্রপতি: রয়টার্স

২৩ জুলাই, ২০২৬ - রাত ৮:৩৬ মি.
বেসরকারি ব্যবস্থাপনায় ২০২৭ সালের ৩ হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ৫ লাখ ১৩ হাজার টাকা

বেসরকারি ব্যবস্থাপনায় ২০২৭ সালের ৩ হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ৫ লাখ ১৩ হাজার টাকা

২২ জুলাই, ২০২৬ - সন্ধ্যা ৭:৫৯ মি.
মসজিদে নববীর ঐতিহাসিক দরজা বাবে জিবরাইল

মসজিদে নববীর ঐতিহাসিক দরজা বাবে জিবরাইল

১৯ জুলাই, ২০২৬ - সকাল ৮:২১ মি.
বাংলাদেশকে বিশ্বের বুকে সেরা ও আদর্শ দেশ হিসেবে গড়ে তুলুন: বায়তুল মোকাররমে আল্লামা সাজ্জাদ নোমানী

বাংলাদেশকে বিশ্বের বুকে সেরা ও আদর্শ দেশ হিসেবে গড়ে তুলুন: বায়তুল মোকাররমে আল্লামা সাজ্জাদ নোমানী

১৮ জুলাই, ২০২৬ - সকাল ৮:১৫ মি.
গুনাহের জন্য লজ্জিত হওয়া চাই

গুনাহের জন্য লজ্জিত হওয়া চাই

১৬ জুলাই, ২০২৬ - রাত ৯:৩৬ মি.
রায়েরবাজার গণকবরে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা, বৈষম্যহীন দেশ গড়ার দৃঢ় প্রত্যয়

রায়েরবাজার গণকবরে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা, বৈষম্যহীন দেশ গড়ার দৃঢ় প্রত্যয়

১৬ জুলাই, ২০২৬ - রাত ৮:২০ মি.
সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার

সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার

১৫ জুলাই, ২০২৬ - ভোর ৫:৩৪ মি.

সর্বাধিক পঠিত

সৎ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্র, নারী সহকর্মীর নাম ব্যবহার করে ভুয়া অভিযোগ

৪৭২ বার পড়া হয়েছে

ইমাম-খতিব-মুয়াজ্জিনদের সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন

৪৪৮ বার পড়া হয়েছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মহিবুল্লাহিল বাকী

৪০০ বার পড়া হয়েছে

গাড়ি বিক্রির আড়ালে বিশ্বাস ইম্পোর্টসের প্রতারণা, মালিকানা নিয়ে জালিয়াতি

৩৩৯ বার পড়া হয়েছে

১৯৯৩ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উদ্যোগে শুরু হওয়া ইফার মউশিক প্রকল্প রাজস্বকরণের দাবি

৩১৪ বার পড়া হয়েছে

আল্লাহ তাআলা আসমান ও পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেছেন

৩১৩ বার পড়া হয়েছে

দৌলতদিয়ায় যাত্রীবাহী বাস পদ্মায়, ২ মরদেহ উদ্ধার, নিখোঁজদের সন্ধানে উত্তাল নদীতে তল্লাশি

৩০২ বার পড়া হয়েছে

দুনিয়া হাতে থাকবে, অন্তরে নয়

২৯৮ বার পড়া হয়েছে

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন মুফতি মুহিব্বুল্লাহিল বাকী

২৯৩ বার পড়া হয়েছে
১০

আরাফাতের ময়দান, নবীদের অশ্রু, তাওবা ও দোয়ার পুণ্যভূমি

২৯১ বার পড়া হয়েছে