নিষ্ঠা ও সততার স্বীকৃতি: দেশসেরা প্রধান শিক্ষকের পদক পেলেন কৃতি শিক্ষক বিলকিস

নিষ্ঠা ও সততার স্বীকৃতি: দেশসেরা প্রধান শিক্ষকের পদক পেলেন কৃতি শিক্ষক বিলকিস

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:জাতীয় পর্যায়ে দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে অনন্য গৌরব ও সম্মাননা অর্জন করেছেন নারায়ণগঞ্জের সোনারগাঁর কৃতি শিক্ষক বি. আর. বিলকিস। শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদান এবং প্রতিষ্ঠান পরিচালনায় অনন্য দক্ষতার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত থেকে তিনি ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ গ্রহণ করেছেন।

তাঁর এই গৌরবময় অর্জনে আনন্দের বন্যা বইছে পুরো সোনারগাঁজুড়ে। স্থানীয় বাসিন্দা, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মতে—এটি শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং সমগ্র সোনারগাঁবাসীর জন্য এক অনন্য গর্ব, আনন্দ ও সম্মানের মুহূর্ত।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, দীর্ঘদিনের সততা, নিষ্ঠা, গভীর অধ্যবসায় এবং শিক্ষার মানোন্নয়নে নিরলস প্রচেষ্টার ফসল হিসেবে তিনি এই মর্যাদাপূর্ণ সম্মান অর্জন করেছেন। একজন কঠোর পরিশ্রমী, দূরদর্শী ও সৃজনশীল চিন্তার মানুষ হিসেবে এলাকায় তাঁর সুখ্যাতি রয়েছে। দায়িত্ব পালনকালে তাঁর আন্তরিকতা, ন্যায়পরায়ণতা, কঠোর শৃঙ্খলাবোধ এবং পেশার প্রতি গভীর শ্রদ্ধা তাঁকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে।

স্থানীয়রা আরও জানান, বি. আর. বিলকিস ম্যাডামের সুযোগ্য নেতৃত্বে তাঁর শিক্ষা প্রতিষ্ঠান যেমন পড়াশোনায় ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে, তেমনি শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমের মূল্যবোধ বিকাশে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন।

তাঁর এই অর্জন সম্পর্কে স্থানীয় কয়েকজন শিক্ষক বলেন, "বিলকিস ম্যাডামের এই সাফল্য বর্তমান ও আগামী প্রজন্মের শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। তাঁর কর্মনিষ্ঠা ও সততা আমাদের শেখায় যে, সততা ও পরিশ্রমের স্বীকৃতি একদিন না একদিন মিলবেই।"

বি. আর. বিলকিস ম্যাডামের এই গৌরবোজ্জ্বল অর্জনে সোনারগাঁর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে। এলাকাবাসী তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং আরও সফল কর্মজীবন কামনা করেছেন, যেন ভবিষ্যতেও তিনি শিক্ষা বিস্তার ও মানবসম্পদ উন্নয়নে অবদান রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যেতে পারেন

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

পাঁচরুখী মাদরাসা দারুল হাদীস সালাফিইয়াহ জামে মসজিদে দ্বীনি শিক্ষা বিস্তারে প্রশংসনীয় অগ্রগতি

পাঁচরুখী মাদরাসা দারুল হাদীস সালাফিইয়াহ জামে মসজিদে দ্বীনি শিক্ষা বিস্তারে প্রশংসনীয় অগ্রগতি

০৮ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ১০:১১ মি.
অস্বাভাবিক আচরণের ভিডিও ভাইরাল, নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআই প্রত্যাহার

অস্বাভাবিক আচরণের ভিডিও ভাইরাল, নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআই প্রত্যাহার

০৮ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:৪৫ মি.
সোনারগাঁয়ে গৃহবধূকে মারধর ও ট্যাবলেট খাইয়ে হত্যার অভিযোগ, স্বামীসহ আসামি ৯

সোনারগাঁয়ে গৃহবধূকে মারধর ও ট্যাবলেট খাইয়ে হত্যার অভিযোগ, স্বামীসহ আসামি ৯

০৮ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:৩৮ মি.
সোনারগাঁয়ে সড়কে ঝরল পোশাকশ্রমিকের প্রাণ, দীর্ঘ অবরোধে চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

সোনারগাঁয়ে সড়কে ঝরল পোশাকশ্রমিকের প্রাণ, দীর্ঘ অবরোধে চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

০৪ সেপ্টেম্বর, ২০২৬ - ভোর ৪:১৮ মি.
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে ছিনতাইয়ের নতুন সিন্ডিকেট, আতঙ্ক, রক্তপাত ও জীবনহানি

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে ছিনতাইয়ের নতুন সিন্ডিকেট, আতঙ্ক, রক্তপাত ও জীবনহানি

০৩ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:২৬ মি.
সোনারগাঁয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও আপত্তিকর ভিডিও ধারণ, থানায় অভিযোগ

সোনারগাঁয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও আপত্তিকর ভিডিও ধারণ, থানায় অভিযোগ

০১ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৭:৩১ মি.
জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে বাস দুর্ঘটনায় নিহত ৪, আহত অন্তত ২০

জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে বাস দুর্ঘটনায় নিহত ৪, আহত অন্তত ২০

৩১ আগস্ট, ২০২৬ - রাত ১১:৩৫ মি.
সোনারগাঁয়ে বড় সরদার বাড়ি রক্ষা ও দুর্নীতির তদন্তের দাবিতে মানববন্ধন

সোনারগাঁয়ে বড় সরদার বাড়ি রক্ষা ও দুর্নীতির তদন্তের দাবিতে মানববন্ধন

৩১ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৬:০১ মি.
সোনারগাঁয়ের বড় সরদারবাড়ি শুটিংয়ে ক্ষতিগ্রস্ত, তদন্ত ও শাস্তির দাবি

সোনারগাঁয়ের বড় সরদারবাড়ি শুটিংয়ে ক্ষতিগ্রস্ত, তদন্ত ও শাস্তির দাবি

২৯ আগস্ট, ২০২৬ - রাত ৮:০৬ মি.
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

২৯ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৬:৩৮ মি.

সর্বাধিক পঠিত

সোনারগাঁয়ে ওয়াজ মাহফিল চলাকালে অতর্কিত হামলা, চাপাতির কোপে আহত -২

১,০৭৩ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ে গৃহবধূ আনিকা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, জড়িতরা এখনো অধরা

৬২৬ বার পড়া হয়েছে

জাল সনদে ১৮ বছর চাকরি, কেয়ারটেকার সেলিমের বিদায়, এখন গ্রেপ্তারের দাবি

৫৮৫ বার পড়া হয়েছে

সংসদে প্রথমবার দাঁড়িয়েই সোনারগাঁয়ের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরলেন এমপি মান্নান

৫১০ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জে মসজিদের ডাটাবেজ তৈরির তথ্য সংগ্রহ সম্পন্ন; প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্যদের জন্য দোয়া

৪৭১ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

৪৩০ বার পড়া হয়েছে

৪০০ বছরের ঐতিহ্য বহন করছে সোনারগাঁয়ের কাইকারটেক হাট

৪১৩ বার পড়া হয়েছে

ঈদের আনন্দ কেড়ে নিল ‘অজ্ঞান পার্টি, ইমামের সারা মাসের হাদিয়াসহ ৩ লাখ টাকার সম্পদ লুট

৪০৩ বার পড়া হয়েছে

সন্তান বাঁচাতে গ্রাম ছাড়লেন প্রবাসী বাবা, সোনারগাঁয়ে মাদককারবারি পরিবারের শাস্তির দাবিতে ৫ গ্রামের বিক্ষোভ

৩৯০ বার পড়া হয়েছে
১০

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

৩৮৬ বার পড়া হয়েছে