জামালপুরে স্ত্রীকে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার চেষ্টা, আইনজীবী স্বামী আটক

জামালপুরে স্ত্রীকে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার চেষ্টা, আইনজীবী স্বামী আটক

নিজস্ব প্রতিবেদক, জামালপুর শহরের দড়িপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করে মরদেহ পুড়িয়ে ফেলার চেষ্টার অভিযোগ উঠেছে এক স্বামীর বিরুদ্ধে।

নিহত নারীর নাম তাহমিনা আক্তার তানিয়া (৩৫), যিনি দুই সন্তানের জননী। এই ঘটনায় অভিযুক্ত স্বামী হোসেন তাইফুরকে আটক করেছে পুলিশ। স্বজনদের দাবি, অভিযুক্ত তাইফুর সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ১৫ বছর আগে তাহমিনা ও তাইফুরের বিয়ে হয়। তবে দীর্ঘ সময় ধরে তাদের দাম্পত্য জীবনে পারিবারিক কলহ চলছিল। নিহতের স্বজনদের অভিযোগ, তাইফুর মাদকাসক্ত হওয়ায় সংসারে প্রায়ই অশান্তি লেগে থাকত, যার ফলে তানিয়া অধিকাংশ সময় বাবার বাড়িতেই অবস্থান করতেন। ঘটনার দিন রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে তানিয়া স্বামীর বাড়িতে যান। এরপরই গভীর রাতে এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহইয়া আল মামুন জানান, পারিবারিক বিরোধের জেরে তাইফুর ধারালো অস্ত্র ও বিভিন্ন বস্তু দিয়ে তানিয়ার ওপর হামলা চালান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হত্যার পর প্রমাণ নষ্ট করতে তাইফুর মরদেহটি বিছানার ওপর রেখে আগুন ধরিয়ে দেন। ঘরে আগুনের সূত্রপাত হলে প্রতিবেশীরা টের পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেয়।

ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং পুলিশ ঘর থেকে তানিয়ার দগ্ধ মরদেহ উদ্ধার করে। একই সময় স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত হোসেন তাইফুরকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

নিহতের ছোট ভাই তুহিন ফয়সাল এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন। পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

সোনারগাঁয়ে ঈদগাহের জমি দখলের প্রতিবাদে ১২ গ্রামের মানুষের মানববন্ধন

সোনারগাঁয়ে ঈদগাহের জমি দখলের প্রতিবাদে ১২ গ্রামের মানুষের মানববন্ধন

১৪ আগস্ট, ২০২৬ - রাত ১১:১২ মি.
জন্মদিনে পাঁচতারকা আয়োজন নয়, মসজিদে এসি বসালেন সাংবাদিক ইউসুফ আলী

জন্মদিনে পাঁচতারকা আয়োজন নয়, মসজিদে এসি বসালেন সাংবাদিক ইউসুফ আলী

১৪ আগস্ট, ২০২৬ - বিকেল ৩:৪৪ মি.
সিলেটে ত্রিপল মার্ডার, প্রেমিক আটক, অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় হত্যাকাণ্ড

সিলেটে ত্রিপল মার্ডার, প্রেমিক আটক, অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় হত্যাকাণ্ড

১৩ আগস্ট, ২০২৬ - ভোর ৫:২৬ মি.
দুই পা নেই, তবু অদম্য ইচ্ছাশক্তিতে নিজের পায়ে দাঁড়াতে চান সবুজ

দুই পা নেই, তবু অদম্য ইচ্ছাশক্তিতে নিজের পায়ে দাঁড়াতে চান সবুজ

১২ আগস্ট, ২০২৬ - সকাল ৯:৪৮ মি.
নারায়ণগঞ্জ ছেলে ও স্ত্রীর পর মারা গেলেন স্বামী,পরিবারে জীবিত রইল না কেউ

নারায়ণগঞ্জ ছেলে ও স্ত্রীর পর মারা গেলেন স্বামী,পরিবারে জীবিত রইল না কেউ

১২ আগস্ট, ২০২৬ - সকাল ৮:৫৭ মি.
নারায়ণগঞ্জে টিভি সাংবাদিকদের পুনর্মিলনী ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে টিভি সাংবাদিকদের পুনর্মিলনী ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত

১০ আগস্ট, ২০২৬ - সকাল ৮:১১ মি.
ছেলেকে বিদেশ পাঠাতে জমি বিক্রি, দেশে ফিরে সেই ছেলের হাতেই নির্যাতিত মা

ছেলেকে বিদেশ পাঠাতে জমি বিক্রি, দেশে ফিরে সেই ছেলের হাতেই নির্যাতিত মা

০৮ আগস্ট, ২০২৬ - দুপুর ১:১৭ মি.
নারায়ণগঞ্জ স্কুলছাত্রীকে লাথি মারার কিশোরকে গ্রেফতার করলো পুলিশ

নারায়ণগঞ্জ স্কুলছাত্রীকে লাথি মারার কিশোরকে গ্রেফতার করলো পুলিশ

০৮ আগস্ট, ২০২৬ - সকাল ১০:৫৫ মি.
নারায়ণগঞ্জ স্কুলছাত্রীকে প্রকাশ্যে লাথি মারার অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে ক্ষোভ

নারায়ণগঞ্জ স্কুলছাত্রীকে প্রকাশ্যে লাথি মারার অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে ক্ষোভ

০৭ আগস্ট, ২০২৬ - সকাল ১০:২৫ মি.
অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা

অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা

০৬ আগস্ট, ২০২৬ - রাত ৯:১৪ মি.

সর্বাধিক পঠিত

সোনারগাঁয়ে গৃহবধূ আনিকা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, জড়িতরা এখনো অধরা

৫৭০ বার পড়া হয়েছে

জাল সনদে ১৮ বছর চাকরি, কেয়ারটেকার সেলিমের বিদায়, এখন গ্রেপ্তারের দাবি

৫২৫ বার পড়া হয়েছে

সংসদে প্রথমবার দাঁড়িয়েই সোনারগাঁয়ের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরলেন এমপি মান্নান

৪৬০ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জে মসজিদের ডাটাবেজ তৈরির তথ্য সংগ্রহ সম্পন্ন; প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্যদের জন্য দোয়া

৪২৫ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

৩৯০ বার পড়া হয়েছে

ঈদের আনন্দ কেড়ে নিল ‘অজ্ঞান পার্টি, ইমামের সারা মাসের হাদিয়াসহ ৩ লাখ টাকার সম্পদ লুট

৩৭৬ বার পড়া হয়েছে

৪০০ বছরের ঐতিহ্য বহন করছে সোনারগাঁয়ের কাইকারটেক হাট

৩৬৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

৩৬০ বার পড়া হয়েছে

সন্তান বাঁচাতে গ্রাম ছাড়লেন প্রবাসী বাবা, সোনারগাঁয়ে মাদককারবারি পরিবারের শাস্তির দাবিতে ৫ গ্রামের বিক্ষোভ

৩৩২ বার পড়া হয়েছে
১০

সোনারগাঁওয়ে ঈদের আনন্দ ম্লান: গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, নেপথ্যে পারিবারিক কলহ

২৬৬ বার পড়া হয়েছে