সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ, তালা ঝুলিয়ে পলাতক কর্তৃপক্ষ

সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ, তালা ঝুলিয়ে পলাতক কর্তৃপক্ষ

সোনারগাঁও প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বেসরকারি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল মিয়া (৫৫) নামের এক ব্যক্তিকে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাত ১০টার দিকে উপজেলার হাড়িয়া চৌধুরীপাড়া এলাকার এভারগ্রীন মাদক নিরাময় কেন্দ্ররে এই ঘটনা ঘটে।

ঘটনার পর পুলিশ পৌঁছানোর আগেই মাদক নিরাময় কেন্দ্রের লোকজন লাশ হাসপাতালে ফেলে রেখে কেন্দ্রে তালা ঝুলিয়ে পালিয়ে যায়।

নিহত ফয়জুল মিয়া উপজেলার কাঁচপুর বেহাকৈর এলাকার ফোছন আলীর ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ফয়জুল মিয়াকে মাদকাসক্তি থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য তার পরিবার সম্প্রতি হাড়িয়া চৌধুরীপাড়া এলাকার এভারগ্রীন মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করে। ঈদুল আজহার পরদিনও তার স্ত্রী মাসুদা বেগম কেন্দ্রে গিয়ে তাকে খাবার দিয়ে এসেছিলেন। গতকাল রাতে হঠাৎ নিরাময় কেন্দ্র থেকে তাদের খবর দেওয়া হয়। পরে পরিবারের সদস্যরা হাসপাতালে গিয়ে ফয়জুল মিয়ার লাশ পড়ে থাকতে দেখেন।

নিহতের স্ত্রী মাসুদা বেগম অভিযোগ করে বলেন, আমার স্বামীকে সুস্থ করার জন্য ওখানে ভর্তি করেছিলাম। কিন্তু মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের লোকজনের অমানুষিক নির্যাতনেই তার মৃত্যু হয়েছে। তারা আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে। তিনি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

খবর পেয়ে সোনারগাঁ থানা-পুলিশ ঘটনাস্থল ও সংশ্লিষ্ট হাসপাতালে অভিযান চালায়। পুলিশ জানায়, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও নির্যাতনের চিহ্ন রয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার আজ সকালে বলেন, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিরাময় কেন্দ্রে অতিরিক্ত নির্যাতনের কারণেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। লাশের শরীরে আঘাতের স্পষ্ট চিহ্ন রয়েছে।

ওসি আরও জানান, পুলিশ পৌঁছানোর আগেই নিরাময় কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীরা প্রতিষ্ঠানটিতে তালা লাগিয়ে পালিয়ে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে পুলিশের একাধিক দল কাজ করছে এবং এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

পাঁচরুখী মাদরাসা দারুল হাদীস সালাফিইয়াহ জামে মসজিদে দ্বীনি শিক্ষা বিস্তারে প্রশংসনীয় অগ্রগতি

পাঁচরুখী মাদরাসা দারুল হাদীস সালাফিইয়াহ জামে মসজিদে দ্বীনি শিক্ষা বিস্তারে প্রশংসনীয় অগ্রগতি

০৮ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ১০:১১ মি.
অস্বাভাবিক আচরণের ভিডিও ভাইরাল, নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআই প্রত্যাহার

অস্বাভাবিক আচরণের ভিডিও ভাইরাল, নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআই প্রত্যাহার

০৮ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:৪৫ মি.
সোনারগাঁয়ে গৃহবধূকে মারধর ও ট্যাবলেট খাইয়ে হত্যার অভিযোগ, স্বামীসহ আসামি ৯

সোনারগাঁয়ে গৃহবধূকে মারধর ও ট্যাবলেট খাইয়ে হত্যার অভিযোগ, স্বামীসহ আসামি ৯

০৮ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:৩৮ মি.
সোনারগাঁয়ে সড়কে ঝরল পোশাকশ্রমিকের প্রাণ, দীর্ঘ অবরোধে চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

সোনারগাঁয়ে সড়কে ঝরল পোশাকশ্রমিকের প্রাণ, দীর্ঘ অবরোধে চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

০৪ সেপ্টেম্বর, ২০২৬ - ভোর ৪:১৮ মি.
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে ছিনতাইয়ের নতুন সিন্ডিকেট, আতঙ্ক, রক্তপাত ও জীবনহানি

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে ছিনতাইয়ের নতুন সিন্ডিকেট, আতঙ্ক, রক্তপাত ও জীবনহানি

০৩ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:২৬ মি.
সোনারগাঁয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও আপত্তিকর ভিডিও ধারণ, থানায় অভিযোগ

সোনারগাঁয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও আপত্তিকর ভিডিও ধারণ, থানায় অভিযোগ

০১ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৭:৩১ মি.
জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে বাস দুর্ঘটনায় নিহত ৪, আহত অন্তত ২০

জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে বাস দুর্ঘটনায় নিহত ৪, আহত অন্তত ২০

৩১ আগস্ট, ২০২৬ - রাত ১১:৩৫ মি.
সোনারগাঁয়ে বড় সরদার বাড়ি রক্ষা ও দুর্নীতির তদন্তের দাবিতে মানববন্ধন

সোনারগাঁয়ে বড় সরদার বাড়ি রক্ষা ও দুর্নীতির তদন্তের দাবিতে মানববন্ধন

৩১ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৬:০১ মি.
সোনারগাঁয়ের বড় সরদারবাড়ি শুটিংয়ে ক্ষতিগ্রস্ত, তদন্ত ও শাস্তির দাবি

সোনারগাঁয়ের বড় সরদারবাড়ি শুটিংয়ে ক্ষতিগ্রস্ত, তদন্ত ও শাস্তির দাবি

২৯ আগস্ট, ২০২৬ - রাত ৮:০৬ মি.
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

২৯ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৬:৩৮ মি.

সর্বাধিক পঠিত

সোনারগাঁয়ে ওয়াজ মাহফিল চলাকালে অতর্কিত হামলা, চাপাতির কোপে আহত -২

১,০৭৩ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ে গৃহবধূ আনিকা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, জড়িতরা এখনো অধরা

৬২৬ বার পড়া হয়েছে

জাল সনদে ১৮ বছর চাকরি, কেয়ারটেকার সেলিমের বিদায়, এখন গ্রেপ্তারের দাবি

৫৮৬ বার পড়া হয়েছে

সংসদে প্রথমবার দাঁড়িয়েই সোনারগাঁয়ের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরলেন এমপি মান্নান

৫১০ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জে মসজিদের ডাটাবেজ তৈরির তথ্য সংগ্রহ সম্পন্ন; প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্যদের জন্য দোয়া

৪৭২ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

৪৩১ বার পড়া হয়েছে

৪০০ বছরের ঐতিহ্য বহন করছে সোনারগাঁয়ের কাইকারটেক হাট

৪১৩ বার পড়া হয়েছে

ঈদের আনন্দ কেড়ে নিল ‘অজ্ঞান পার্টি, ইমামের সারা মাসের হাদিয়াসহ ৩ লাখ টাকার সম্পদ লুট

৪০৩ বার পড়া হয়েছে

সন্তান বাঁচাতে গ্রাম ছাড়লেন প্রবাসী বাবা, সোনারগাঁয়ে মাদককারবারি পরিবারের শাস্তির দাবিতে ৫ গ্রামের বিক্ষোভ

৩৯৩ বার পড়া হয়েছে
১০

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

৩৮৬ বার পড়া হয়েছে