এমপি নুসরাতের কুষ্টিয়ার বাড়িতে আগুন, পেট্রল বোমা হামলার অভিযোগ

এমপি নুসরাতের কুষ্টিয়ার বাড়িতে আগুন, পেট্রল বোমা হামলার অভিযোগ

কুষ্টিয়া জেলা প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে নিজের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলার অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই অভিযোগ করেন।

হামলার ঘটনার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে নুসরাত তাবাসসুম লেখেন, “বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।

একই ঘটনায় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও নিজের ফেসবুক প্রোফাইল থেকে একটি ভিডিও শেয়ার করে হামলার বিষয়টি নিশ্চিত করেন। ওই পোস্টে তিনি অভিযোগ করেন, এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য নুসরাত তাবাসসুম এমপির কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে ‘আওয়ামী সন্ত্রাসীরা’ পেট্রোল বোমা নিক্ষেপ করেছে।

তবে রাত ২টা ২০ মিনিটের দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ফেসবুক টাইমলাইনে সংশ্লিষ্ট পোস্টটি আর দেখা যায়নি।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...