ডাম্পিং স্টেশন নেই সোনারগাঁয়ে, ময়লার ভাগাড় ঐতিহ্যের মারিখালি নদী

ডাম্পিং স্টেশন নেই সোনারগাঁয়ে, ময়লার ভাগাড় ঐতিহ্যের মারিখালি নদী

সোনারগাঁও প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সুনির্দিষ্ট কোনো ডাম্পিং স্টেশন না থাকায় অস্তিত্ব সংকটে পড়েছে ঐতিহ্যবাহী মারিখালি নদী। প্রতিনিয়ত ফেলা বর্জ্যের স্তূপে নদীটি এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। স্থানীয় প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে বারবার নদী থেকে বর্জ্য অপসারণ করা হলেও, ময়লা ফেলার বিকল্প কোনো জায়গা না থাকায় কোনোভাবেই থামানো যাচ্ছে না এই দূষণ। ফলে দিন দিন অস্তিত্ব হারিয়ে ধুঁকে ধুঁকে মরছে একসময়ের প্রমত্তা এই নদীটি।

সরেজমিনে দেখা যায়, মোগরাপাড়া ইউনিয়নসহ সোনারগাঁয়ের বুক চিরে বয়ে যাওয়া ঐতিহ্যবাহী মারিখালি নদীটি এখন মৃতপ্রায়। ভরাট আর লাগামহীন দূষণে নদীটির দুই পাড় সংকুচিত হয়ে এসেছে। অথচ একসময় এই অঞ্চলের মানুষের সুপেয় পানির অন্যতম প্রধান উৎস এবং যাতায়াত ও পণ্য পরিবহনের প্রধান মাধ্যম ছিল এই মারিখালি নদী। মেঘনা নদীর সাথে সংযুক্ত এই নদীর প্রায় অর্ধেক এলাকাই এখন বর্জ্যের স্তূপে ঢাকা পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, পুরো উপজেলায় পৌরসভা কিংবা প্রশাসনের নির্দিষ্ট কোনো ডাম্পিং স্টেশন বা বর্জ্য ব্যবস্থাপনার জায়গা নেই। আর ময়লা ফেলার ডাম্পিং না থাকায় বাধ্য হয়ে বাজারের সমস্ত বর্জ্য, গৃহস্থালির আবর্জনা আর স্থানীয় গার্মেন্টসের টুকরো কাপড় সরাসরি ফেলা হচ্ছে নদীতে। নাব্যতা সংকটের কারণে এখন নদীতে কোনো ধরনের নৌযান চলাচল করতে পারে না। উল্টো পচা পানির তীব্র দুর্গন্ধে নদীর পাশ দিয়ে সাধারণ মানুষের চলাই যেন দায় হয়ে পড়েছে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মারিখালি নদী রক্ষায় তারা আন্তরিক। একটি স্থায়ী ডাম্পিং স্টেশন নির্মাণের পরিকল্পনা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি যারা আইন অমান্য করে নদীতে ময়লা ফেলছে, নদী রক্ষায় তাদের বিরুদ্ধে দ্রুতই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

পাঁচরুখী মাদরাসা দারুল হাদীস সালাফিইয়াহ জামে মসজিদে দ্বীনি শিক্ষা বিস্তারে প্রশংসনীয় অগ্রগতি

পাঁচরুখী মাদরাসা দারুল হাদীস সালাফিইয়াহ জামে মসজিদে দ্বীনি শিক্ষা বিস্তারে প্রশংসনীয় অগ্রগতি

০৮ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ১০:১১ মি.
অস্বাভাবিক আচরণের ভিডিও ভাইরাল, নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআই প্রত্যাহার

অস্বাভাবিক আচরণের ভিডিও ভাইরাল, নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআই প্রত্যাহার

০৮ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:৪৫ মি.
সোনারগাঁয়ে গৃহবধূকে মারধর ও ট্যাবলেট খাইয়ে হত্যার অভিযোগ, স্বামীসহ আসামি ৯

সোনারগাঁয়ে গৃহবধূকে মারধর ও ট্যাবলেট খাইয়ে হত্যার অভিযোগ, স্বামীসহ আসামি ৯

০৮ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:৩৮ মি.
সোনারগাঁয়ে সড়কে ঝরল পোশাকশ্রমিকের প্রাণ, দীর্ঘ অবরোধে চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

সোনারগাঁয়ে সড়কে ঝরল পোশাকশ্রমিকের প্রাণ, দীর্ঘ অবরোধে চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

০৪ সেপ্টেম্বর, ২০২৬ - ভোর ৪:১৮ মি.
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে ছিনতাইয়ের নতুন সিন্ডিকেট, আতঙ্ক, রক্তপাত ও জীবনহানি

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে ছিনতাইয়ের নতুন সিন্ডিকেট, আতঙ্ক, রক্তপাত ও জীবনহানি

০৩ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:২৬ মি.
সোনারগাঁয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও আপত্তিকর ভিডিও ধারণ, থানায় অভিযোগ

সোনারগাঁয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও আপত্তিকর ভিডিও ধারণ, থানায় অভিযোগ

০১ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৭:৩১ মি.
জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে বাস দুর্ঘটনায় নিহত ৪, আহত অন্তত ২০

জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে বাস দুর্ঘটনায় নিহত ৪, আহত অন্তত ২০

৩১ আগস্ট, ২০২৬ - রাত ১১:৩৫ মি.
সোনারগাঁয়ে বড় সরদার বাড়ি রক্ষা ও দুর্নীতির তদন্তের দাবিতে মানববন্ধন

সোনারগাঁয়ে বড় সরদার বাড়ি রক্ষা ও দুর্নীতির তদন্তের দাবিতে মানববন্ধন

৩১ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৬:০১ মি.
সোনারগাঁয়ের বড় সরদারবাড়ি শুটিংয়ে ক্ষতিগ্রস্ত, তদন্ত ও শাস্তির দাবি

সোনারগাঁয়ের বড় সরদারবাড়ি শুটিংয়ে ক্ষতিগ্রস্ত, তদন্ত ও শাস্তির দাবি

২৯ আগস্ট, ২০২৬ - রাত ৮:০৬ মি.
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

২৯ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৬:৩৮ মি.

সর্বাধিক পঠিত

সোনারগাঁয়ে ওয়াজ মাহফিল চলাকালে অতর্কিত হামলা, চাপাতির কোপে আহত -২

১,০৭৩ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ে গৃহবধূ আনিকা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, জড়িতরা এখনো অধরা

৬২৬ বার পড়া হয়েছে

জাল সনদে ১৮ বছর চাকরি, কেয়ারটেকার সেলিমের বিদায়, এখন গ্রেপ্তারের দাবি

৫৮৬ বার পড়া হয়েছে

সংসদে প্রথমবার দাঁড়িয়েই সোনারগাঁয়ের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরলেন এমপি মান্নান

৫১০ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জে মসজিদের ডাটাবেজ তৈরির তথ্য সংগ্রহ সম্পন্ন; প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্যদের জন্য দোয়া

৪৭২ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

৪৩১ বার পড়া হয়েছে

৪০০ বছরের ঐতিহ্য বহন করছে সোনারগাঁয়ের কাইকারটেক হাট

৪১৪ বার পড়া হয়েছে

ঈদের আনন্দ কেড়ে নিল ‘অজ্ঞান পার্টি, ইমামের সারা মাসের হাদিয়াসহ ৩ লাখ টাকার সম্পদ লুট

৪০৪ বার পড়া হয়েছে

সন্তান বাঁচাতে গ্রাম ছাড়লেন প্রবাসী বাবা, সোনারগাঁয়ে মাদককারবারি পরিবারের শাস্তির দাবিতে ৫ গ্রামের বিক্ষোভ

৩৯৩ বার পড়া হয়েছে
১০

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

৩৮৬ বার পড়া হয়েছে