সোনারগাঁয়ে আর্জেন্টিনা-মিশর ম্যাচের উত্তেজনা কেড়ে নিল যুবকের প্রাণ

সোনারগাঁয়ে আর্জেন্টিনা-মিশর ম্যাচের উত্তেজনা কেড়ে নিল যুবকের প্রাণ

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আর্জেন্টিনা বনাম মিশরের মধ্যকার ফুটবল ম্যাচ দেখার পর ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে মোহাম্মদ কাউসার (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার চিলারবাগ এলাকায় এ ঘটনা ঘটে। আজ বুধবার বিকেল ৩টা ২০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত কাউসার নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার চিলারবাগ এলাকার বাসিন্দা।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গরবার রাতে আর্জেন্টিনা বনাম মিশরের মধ্যকার রাউন্ড ১৬-এর নকআউট পর্বের অত্যন্ত উত্তেজনাপূর্ণ ম্যাচটি দেখছিলেন কাউসার। খেলা চলাকালীন এবং শেষ মুহূর্তের চরম উত্তেজনার একপর্যায়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খেলার অতিরিক্ত উত্তেজনার কারণেই তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন।
তাৎক্ষণিকভাবে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের করেন। পরে রাতেই তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেলে তার মৃত্যু হয়।

সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক বলেন, অতিরিক্ত উত্তেজনা বা মানসিক চাপের কারণে রক্তচাপ হঠাৎ বেড়ে গিয়ে ব্রেইন স্ট্রোক হওয়ার ঝুঁকি থাকে। হাসপাতালে আনার পর রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত ঢাকায় পাঠানো হয়েছিল।

তরুণ এই ফুটবল ভক্তের আকস্মিক মৃত্যুতে উপজেলা চিলারবাগ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

নিষ্ঠা ও সততার স্বীকৃতি: দেশসেরা প্রধান শিক্ষকের পদক পেলেন কৃতি শিক্ষক বিলকিস

নিষ্ঠা ও সততার স্বীকৃতি: দেশসেরা প্রধান শিক্ষকের পদক পেলেন কৃতি শিক্ষক বিলকিস

১৫ জুলাই, ২০২৬ - রাত ১১:০৫ মি.
নারায়ণগঞ্জে পৃথক ডাকাতি, শটগান ও স্বর্ণসহ ৫ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে পৃথক ডাকাতি, শটগান ও স্বর্ণসহ ৫ ডাকাত গ্রেফতার

১৩ জুলাই, ২০২৬ - সন্ধ্যা ৭:২০ মি.
জাতীয় শিক্ষা পদকে সোনারগাঁর দুই নারীর গৌরবময় অর্জন, এমপি মান্নানের অভিনন্দন

জাতীয় শিক্ষা পদকে সোনারগাঁর দুই নারীর গৌরবময় অর্জন, এমপি মান্নানের অভিনন্দন

১২ জুলাই, ২০২৬ - রাত ১১:৩৯ মি.
অভিযোগ প্রমাণিত না হলে সসম্মানে দলে ফিরবেন খাইরুল ইসলাম সজীব: যুবদল সভাপতি মুন্না

অভিযোগ প্রমাণিত না হলে সসম্মানে দলে ফিরবেন খাইরুল ইসলাম সজীব: যুবদল সভাপতি মুন্না

১২ জুলাই, ২০২৬ - সন্ধ্যা ৬:৩৪ মি.
ভাঙ্গায় বাসচাপায় প্রাণ গেল ৫ জনের, মহাসড়ক অবরোধ করে ৬ যানবাহনে আগুন

ভাঙ্গায় বাসচাপায় প্রাণ গেল ৫ জনের, মহাসড়ক অবরোধ করে ৬ যানবাহনে আগুন

১২ জুলাই, ২০২৬ - ভোর ৫:৫৭ মি.
এক মাস পর শপিং মলের চুরির রহস্য উদঘাটন, পুলিশের জালে ৯

এক মাস পর শপিং মলের চুরির রহস্য উদঘাটন, পুলিশের জালে ৯

১১ জুলাই, ২০২৬ - সন্ধ্যা ৭:১২ মি.
দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন সোনারগাঁর বি আর বিলকিস

দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন সোনারগাঁর বি আর বিলকিস

১১ জুলাই, ২০২৬ - সন্ধ্যা ৭:০৫ মি.
সোনারগাঁয়ে ২৫ লাখ টাকার আত্মসাৎ করা সয়াবিন তেল উদ্ধার,ট্রাকচালক গ্রেপ্তার

সোনারগাঁয়ে ২৫ লাখ টাকার আত্মসাৎ করা সয়াবিন তেল উদ্ধার,ট্রাকচালক গ্রেপ্তার

১১ জুলাই, ২০২৬ - সন্ধ্যা ৬:৫৫ মি.
সোনারগাঁয়ে র‍্যাবের অভিযানে বিদেশি পিস্তল উদ্ধার

সোনারগাঁয়ে র‍্যাবের অভিযানে বিদেশি পিস্তল উদ্ধার

১১ জুলাই, ২০২৬ - সন্ধ্যা ৬:৪০ মি.
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ফাইজা

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ফাইজা

১১ জুলাই, ২০২৬ - বিকেল ৪:১০ মি.

সর্বাধিক পঠিত

সোনারগাঁয়ে গৃহবধূ আনিকা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, জড়িতরা এখনো অধরা

৫০৬ বার পড়া হয়েছে

জাল সনদে ১৮ বছর চাকরি, কেয়ারটেকার সেলিমের বিদায়, এখন গ্রেপ্তারের দাবি

৪৪৮ বার পড়া হয়েছে

সংসদে প্রথমবার দাঁড়িয়েই সোনারগাঁয়ের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরলেন এমপি মান্নান

৪০৮ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জে মসজিদের ডাটাবেজ তৈরির তথ্য সংগ্রহ সম্পন্ন; প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্যদের জন্য দোয়া

৩৬৫ বার পড়া হয়েছে

ঈদের আনন্দ কেড়ে নিল ‘অজ্ঞান পার্টি, ইমামের সারা মাসের হাদিয়াসহ ৩ লাখ টাকার সম্পদ লুট

৩৩৭ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

৩৩৬ বার পড়া হয়েছে

সন্তান বাঁচাতে গ্রাম ছাড়লেন প্রবাসী বাবা, সোনারগাঁয়ে মাদককারবারি পরিবারের শাস্তির দাবিতে ৫ গ্রামের বিক্ষোভ

২৬৬ বার পড়া হয়েছে

সোনারগাঁওয়ে ঈদের আনন্দ ম্লান: গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, নেপথ্যে পারিবারিক কলহ

২৩৬ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ে অগ্নিকাণ্ডে ৫ দোকান ভস্মীভূত: সিলিন্ডার বিস্ফোরণে আহত ৫

২১২ বার পড়া হয়েছে
১০

যাত্রাবাড়ীতে সিএনজি চুরি, সিসিটিভি ফুটেজ দেখে চোর শনাক্তের চেষ্টা পুলিশের

২০৮ বার পড়া হয়েছে