ব্রাজিল ভক্তদের উচ্ছ্বাসে মাতল সোনারগাঁও, মহাসড়কে বর্ণিল শোভাযাত্রা

ব্রাজিল ভক্তদের উচ্ছ্বাসে মাতল সোনারগাঁও, মহাসড়কে বর্ণিল শোভাযাত্রা

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: ফুটবলপ্রেমীদের উম্মাদনা আর ব্রাজিলের হলুদ-সবুজ রঙে মুখর হয়ে উঠেছিল নারায়ণগঞ্জের সোনারগাঁও। সে দেশের জাতীয় ফুটবল দলের প্রতি ভালোবাসা ও সমর্থন জানাতে উপজেলার বিভিন্ন এলাকার সমর্থকেরা এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করেন।

গতকাল শুক্রবার বিকেলে সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা থেকে শোভাযাত্রাটি শুরু হয়। শতাধিক মোটরসাইকেল নিয়ে সমর্থকেরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ধরে মদনপুর এলাকা হয়ে মেঘনা সেতু প্রদক্ষিণ করেন। প্রায় ৩০ কিলোমিটার পথ ঘুরে শোভাযাত্রাটি আবার শুরুর স্থানে এসে শেষ হয়।

সোনারগাঁও উপজেলা ব্রাজিল সমর্থক গোষ্ঠীর উদ্যোগে আয়োজিত এই শোভাযাত্রায় বিভিন্ন বয়সী ফুটবলপ্রেমী অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীদের পরনে ছিল ব্রাজিলের জার্সি, হাতে সে দেশের জাতীয় পতাকা এবং নানা ধরনের ব্যানার-ফেস্টুন। মহাসড়কজুড়ে হলুদ-সবুজের এই বর্ণিল উপস্থিতি পথচারী ও স্থানীয়দের দারুণভাবে নজর কাড়ে।

উপজেলার বিভিন্ন প্রান্তের সমর্থকদের একত্রিত করে এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়। ব্রাজিল দলের প্রতি ভালোবাসা প্রকাশের পাশাপাশি সমর্থকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

শোভাযাত্রায় অংশ নেওয়া সজীব নামের এক সমর্থক বলেন,ফুটবল আমাদের আবেগের জায়গা। ব্রাজিলের নান্দনিক ও আক্রমণাত্মক ফুটবল সব সময়ই আমাদের মুগ্ধ করে। প্রিয় দলকে ঘিরে এমন আনন্দ ভাগাভাগি করতে পেরে খুব ভালো লাগছে।

পারভেজ নামের আরেক ভক্ত বলেন, ছোটবেলা থেকেই ব্রাজিলের খেলা পছন্দ করি। দলের প্রতি ভালোবাসা থেকেই এই শোভাযাত্রায় অংশ নেওয়া। আশা করি, সামনের টুর্নামেন্টগুলোতে প্রিয় দল আমাদের আরও বড় সাফল্য উপহার দেবে।

মোটরসাইকেল শোভাযাত্রাকে ঘিরে গতকাল বিকেলজুড়ে পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ফুটবলকে কেন্দ্র করে সমর্থকদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ স্থানীয় ক্রীড়ামোদিদের মধ্যেও ব্যাপক সাড়া ফেলেছে।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

অযত্নে-অবহেলায় ধ্বংসের পথে সোনারগাঁয়ের ৫০০ বছরের গোয়ালদি মসজিদ

অযত্নে-অবহেলায় ধ্বংসের পথে সোনারগাঁয়ের ৫০০ বছরের গোয়ালদি মসজিদ

১০ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ১০:১০ মি.
পাঁচরুখী মাদরাসা দারুল হাদীস সালাফিইয়াহ জামে মসজিদে দ্বীনি শিক্ষা বিস্তারে প্রশংসনীয় অগ্রগতি

পাঁচরুখী মাদরাসা দারুল হাদীস সালাফিইয়াহ জামে মসজিদে দ্বীনি শিক্ষা বিস্তারে প্রশংসনীয় অগ্রগতি

০৮ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ১০:১১ মি.
অস্বাভাবিক আচরণের ভিডিও ভাইরাল, নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআই প্রত্যাহার

অস্বাভাবিক আচরণের ভিডিও ভাইরাল, নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআই প্রত্যাহার

০৮ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:৪৫ মি.
সোনারগাঁয়ে গৃহবধূকে মারধর ও ট্যাবলেট খাইয়ে হত্যার অভিযোগ, স্বামীসহ আসামি ৯

সোনারগাঁয়ে গৃহবধূকে মারধর ও ট্যাবলেট খাইয়ে হত্যার অভিযোগ, স্বামীসহ আসামি ৯

০৮ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:৩৮ মি.
সোনারগাঁয়ে সড়কে ঝরল পোশাকশ্রমিকের প্রাণ, দীর্ঘ অবরোধে চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

সোনারগাঁয়ে সড়কে ঝরল পোশাকশ্রমিকের প্রাণ, দীর্ঘ অবরোধে চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

০৪ সেপ্টেম্বর, ২০২৬ - ভোর ৪:১৮ মি.
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে ছিনতাইয়ের নতুন সিন্ডিকেট, আতঙ্ক, রক্তপাত ও জীবনহানি

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে ছিনতাইয়ের নতুন সিন্ডিকেট, আতঙ্ক, রক্তপাত ও জীবনহানি

০৩ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:২৬ মি.
সোনারগাঁয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও আপত্তিকর ভিডিও ধারণ, থানায় অভিযোগ

সোনারগাঁয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও আপত্তিকর ভিডিও ধারণ, থানায় অভিযোগ

০১ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৭:৩১ মি.
জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে বাস দুর্ঘটনায় নিহত ৪, আহত অন্তত ২০

জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে বাস দুর্ঘটনায় নিহত ৪, আহত অন্তত ২০

৩১ আগস্ট, ২০২৬ - রাত ১১:৩৫ মি.
সোনারগাঁয়ে বড় সরদার বাড়ি রক্ষা ও দুর্নীতির তদন্তের দাবিতে মানববন্ধন

সোনারগাঁয়ে বড় সরদার বাড়ি রক্ষা ও দুর্নীতির তদন্তের দাবিতে মানববন্ধন

৩১ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৬:০১ মি.
সোনারগাঁয়ের বড় সরদারবাড়ি শুটিংয়ে ক্ষতিগ্রস্ত, তদন্ত ও শাস্তির দাবি

সোনারগাঁয়ের বড় সরদারবাড়ি শুটিংয়ে ক্ষতিগ্রস্ত, তদন্ত ও শাস্তির দাবি

২৯ আগস্ট, ২০২৬ - রাত ৮:০৬ মি.

সর্বাধিক পঠিত

সোনারগাঁয়ে ওয়াজ মাহফিল চলাকালে অতর্কিত হামলা, চাপাতির কোপে আহত -২

১,০৭৩ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ে গৃহবধূ আনিকা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, জড়িতরা এখনো অধরা

৬২৯ বার পড়া হয়েছে

জাল সনদে ১৮ বছর চাকরি, কেয়ারটেকার সেলিমের বিদায়, এখন গ্রেপ্তারের দাবি

৫৯১ বার পড়া হয়েছে

সংসদে প্রথমবার দাঁড়িয়েই সোনারগাঁয়ের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরলেন এমপি মান্নান

৫১৬ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জে মসজিদের ডাটাবেজ তৈরির তথ্য সংগ্রহ সম্পন্ন; প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্যদের জন্য দোয়া

৪৭৩ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

৪৩৪ বার পড়া হয়েছে

৪০০ বছরের ঐতিহ্য বহন করছে সোনারগাঁয়ের কাইকারটেক হাট

৪১৭ বার পড়া হয়েছে

ঈদের আনন্দ কেড়ে নিল ‘অজ্ঞান পার্টি, ইমামের সারা মাসের হাদিয়াসহ ৩ লাখ টাকার সম্পদ লুট

৪০৫ বার পড়া হয়েছে

সন্তান বাঁচাতে গ্রাম ছাড়লেন প্রবাসী বাবা, সোনারগাঁয়ে মাদককারবারি পরিবারের শাস্তির দাবিতে ৫ গ্রামের বিক্ষোভ

৩৯৫ বার পড়া হয়েছে
১০

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

৩৯০ বার পড়া হয়েছে