প্রত্যাশার চেয়েও ভালো ফল, উচ্ছ্বাসে মাতোয়ারা এসএসসি পরীক্ষার্থীরা

প্রত্যাশার চেয়েও ভালো ফল, উচ্ছ্বাসে মাতোয়ারা এসএসসি পরীক্ষার্থীরা

বিশেষ প্রতিবেদক: দীর্ঘ অপেক্ষার অবসান। প্রকাশ হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষার ফল। ফল হাতে পাওয়ার পর রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠেছে শিক্ষার্থীরা। কাঙ্ক্ষিত ফল পেয়ে কেউ বন্ধুদের জড়িয়ে ধরেছে, কেউ ছবি তুলেছে, আবার কেউ ড্রাম বাজিয়ে ও স্লোগান দিয়ে উদ্‌যাপন করেছে সাফল্য। প্রত্যাশার চেয়েও ভালো ফল পাওয়ায় অনেক শিক্ষার্থীর চোখেমুখে ছিল স্বস্তি আর আনন্দের ঝিলিক।

সোমবার দুপুরে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে গিয়ে দেখা যায়, ফল প্রকাশের পর পুরো ক্যাম্পাসজুড়েই উৎসবের আবহ। একে অপরকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ ভাগাভাগি করছিল শিক্ষার্থীরা। কেউ ড্রাম বাজাচ্ছিল, কেউ আবার নরওয়ের ফুটবল সমর্থকদের আদলে সমস্বরে উদ্‌যাপন করছিল। কাঙ্ক্ষিত ফল পাওয়ার আনন্দে অনেকেই বন্ধুদের নিয়ে ছবি তুলছিল এবং স্মরণীয় করে রাখছিল দিনটি।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, পরীক্ষার প্রশ্ন কঠিন হওয়ায় অনেকেই ফল নিয়ে কিছুটা দুশ্চিন্তায় ছিল। তবে ফল প্রকাশের পর সেই শঙ্কা অনেকটাই কেটে গেছে। বরং প্রত্যাশার চেয়েও ভালো ফল পাওয়ায় আনন্দিত তারা।

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সামিউজ্জামান বলেন, এই ফলের জন্য আমি অনেক পরিশ্রম করেছি। আল্লাহর রহমতে অনেক ভালো ফল পেয়েছি। এই ফলে আমি যেমন খুশি, আমার পরিবারও তেমনি আনন্দিত। আশা করি, এই অর্জন আমাকে ভবিষ্যতে আরও এগিয়ে যেতে অনুপ্রেরণা দেবে।

একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী অহনা সাহা বলেন, পরীক্ষার প্রশ্ন অনেক কঠিন ছিল। তাই এত ভালো ফল হবে, সেটা আশা করিনি। ফল পেয়ে আমি অনেক খুশি। এখন সামনে আরও ভালো কিছু করার চেষ্টা করব।

শিক্ষার্থীদের আনন্দের সঙ্গে যোগ হয়েছে অভিভাবকদের উচ্ছ্বাসও। ফল প্রকাশের পর অনেক অভিভাবককে সন্তানদের সঙ্গে নিয়ে আনন্দ করতে দেখা যায়। কেউ সন্তানের সাফল্যে আবেগাপ্লুত, কেউ আবার ভবিষ্যতের জন্য তাঁদের উৎসাহ দিচ্ছেন।

অভিভাবক ফারহানা আক্তার বলেন, আমার ছেলে আদিত হোসেন গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। তার ফলে আমরা খুবই আনন্দিত। এই সাফল্যের পেছনে তার নিজের পরিশ্রম যেমন রয়েছে, তেমনি স্কুলের শিক্ষকদেরও গুরুত্বপূর্ণ অবদান আছে। তাঁদের প্রতি আমরা কৃতজ্ঞ।

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজেও ছিল একই ধরনের আনন্দঘন পরিবেশ। বেলা একটার দিকে ফল প্রকাশের পর শিক্ষার্থীরা একে অপরকে শুভেচ্ছা জানায়, ছবি তোলে এবং নিজেদের সাফল্য উদ্‌যাপন করে।

প্রতিষ্ঠানটির শিক্ষার্থী পূর্ণিমা রায় বলেন, পরীক্ষার প্রশ্ন অনেক কঠিন ছিল। বিশেষ করে উচ্চতর গণিতের প্রশ্ন নিয়ে নানা আলোচনা ছিল। সব মিলিয়ে আমি যে ফল আশা করেছিলাম, তার চেয়েও ভালো ফল পেয়েছি। এতে আমি খুবই আনন্দিত।

আরেক শিক্ষার্থী তাইয়েবা তাসনিম বলেন, আমাদের শিক্ষক ও অভিভাবকেরা সব সময় আমাদের পাশে ছিলেন। তাঁদের সহযোগিতা ও উৎসাহের কারণেই আমরা ভালো ফল করতে পেরেছি। এই ফলকে ভিত্তি করে ভবিষ্যতে আরও ভালো করার চেষ্টা করব। জীবনে যে স্বপ্ন দেখি, সেই স্বপ্নের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে চাই।

ফল প্রকাশের দিন রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চিত্র ছিল প্রায় একই। দীর্ঘদিনের পড়াশোনা, প্রস্তুতি ও অপেক্ষার পর ফল হাতে পেয়ে শিক্ষার্থীদের মুখে ফুটে ওঠে স্বস্তি ও সাফল্যের হাসি। তাঁদের আনন্দে শামিল হন শিক্ষক, অভিভাবক ও স্বজনেরাও।

এসএসসির ফলাফল যেন শুধু একটি পরীক্ষার ফল নয়-শিক্ষার্থীদের কাছে এটি ছিল দীর্ঘ পরিশ্রমের স্বীকৃতি এবং নতুন স্বপ্নের পথে যাত্রার শুরু। কাঙ্ক্ষিত ফলের আনন্দ সঙ্গে নিয়ে এখন উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে নতুন পরিকল্পনায় এগিয়ে যেতে চায় তারা।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

জান্নাতের প্রতিটি ভবন এক ইট স্বর্ণের, এক ইট রুপার, গাঁথুনি খাঁটি কস্তুরীর

জান্নাতের প্রতিটি ভবন এক ইট স্বর্ণের, এক ইট রুপার, গাঁথুনি খাঁটি কস্তুরীর

২০ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ২:০৬ মি.
ইফা মহাপরিচালক ও পাঁচ নবনিযুক্ত গভর্নরকে ইমাম খতিব পরিষদের সংবর্ধনা

ইফা মহাপরিচালক ও পাঁচ নবনিযুক্ত গভর্নরকে ইমাম খতিব পরিষদের সংবর্ধনা

১৭ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:০৭ মি.
বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামী বইমেলা শুরু, সরকারকে সময় দিতে বললেন ধর্মমন্ত্রী

বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামী বইমেলা শুরু, সরকারকে সময় দিতে বললেন ধর্মমন্ত্রী

১৩ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১২:৪০ মি.
অবৈধ সম্পদ, বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

অবৈধ সম্পদ, বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

১০ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:৪১ মি.
ভোলা-ঢাকা সরাসরি ফেরি চালু, ৪-৫ বছরের মধ্যে সেতু ও সড়ক নির্মাণের ঘোষণা নৌপরিবহন মন্ত্রীর

ভোলা-ঢাকা সরাসরি ফেরি চালু, ৪-৫ বছরের মধ্যে সেতু ও সড়ক নির্মাণের ঘোষণা নৌপরিবহন মন্ত্রীর

০৯ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৮:১৫ মি.
রূপপুর প্রকল্পে গভীর রাতে ভয়াবহ আগুন, ৪৩ ঘণ্টার স্থবিরতায় বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ

রূপপুর প্রকল্পে গভীর রাতে ভয়াবহ আগুন, ৪৩ ঘণ্টার স্থবিরতায় বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ

০৯ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৮:০৯ মি.
দাওরায়ে হাদিস উত্তীর্ণদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগের আশ্বাস ধর্মপ্রতিমন্ত্রীর

দাওরায়ে হাদিস উত্তীর্ণদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগের আশ্বাস ধর্মপ্রতিমন্ত্রীর

০৬ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ১০:১২ মি.
আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি, ০৪ সেপ্টেম্বর ২০২৬

আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি, ০৪ সেপ্টেম্বর ২০২৬

০৪ সেপ্টেম্বর, ২০২৬ - ভোর ৪:৫৩ মি.
ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর বোর্ডে স্থান পেলেন প্রখ্যাত পাঁচ বিশিষ্ট আলেম

ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর বোর্ডে স্থান পেলেন প্রখ্যাত পাঁচ বিশিষ্ট আলেম

০১ সেপ্টেম্বর, ২০২৬ - সন্ধ্যা ৭:১২ মি.
ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর বোর্ডে স্থান পেলেন প্রখ্যাত আলেম মুফতি শরীফ উল্লাহ

ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর বোর্ডে স্থান পেলেন প্রখ্যাত আলেম মুফতি শরীফ উল্লাহ

০১ সেপ্টেম্বর, ২০২৬ - সন্ধ্যা ৬:৩১ মি.

সর্বাধিক পঠিত

১

মেঘনার তীরে ভোরের হাঁকডাক, দেশি মাছের টানে ছুটে আসেন দূরদূরান্তের ক্রেতারা

৯১৯ বার পড়া হয়েছে
২

গোপালগঞ্জে ইমাম প্রশিক্ষণে শেখ হাসিনার প্রশংসা, জুলাই আন্দোলনকারীদের ফাঁসির হুমকির অভিযোগ

৭৪৭ বার পড়া হয়েছে
৩

ইমাম-খতিব-মুয়াজ্জিনদের সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন

৬৩০ বার পড়া হয়েছে
৪

সৎ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্র, নারী সহকর্মীর নাম ব্যবহার করে ভুয়া অভিযোগ

৫৭৫ বার পড়া হয়েছে
৫

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মহিবুল্লাহিল বাকী

৫২৪ বার পড়া হয়েছে
৬

গাড়ি বিক্রির আড়ালে বিশ্বাস ইম্পোর্টসের প্রতারণা, মালিকানা নিয়ে জালিয়াতি

৪৩৩ বার পড়া হয়েছে
৭

দুনিয়া হাতে থাকবে, অন্তরে নয়

৪২৮ বার পড়া হয়েছে
৮

আল্লাহ তাআলা আসমান ও পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেছেন

৪১৬ বার পড়া হয়েছে
৯

দৌলতদিয়ায় যাত্রীবাহী বাস পদ্মায়, ২ মরদেহ উদ্ধার, নিখোঁজদের সন্ধানে উত্তাল নদীতে তল্লাশি

৪০৫ বার পড়া হয়েছে
১০

১৯৯৩ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উদ্যোগে শুরু হওয়া ইফার মউশিক প্রকল্প রাজস্বকরণের দাবি

৩৯৯ বার পড়া হয়েছে