বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিনের ৬ মাসের কারাদণ্ড বহাল

বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিনের ৬ মাসের কারাদণ্ড বহাল

নিজস্ব প্রতিবেদক: পৈতৃক সম্পত্তি বেআইনিভাবে দখলের অপরাধে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সাবেক খতিব ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়া এলাকার গওহারডাঙ্গা মাদরাসার মুহতামিম মুফতি রুহুল আমিনের ৬ মাসের সশ্রম কারাদণ্ড বহাল রেখেছেন আদালত।

বুধবার (১৯ আগস্ট) গোপালগঞ্জের জেলা পারিবারিক আপিল আদালতের বিচারক শাহনাজ নাসরীন খান সাবেক এই খতিবের আপিল আবেদন খারিজ করে নিম্ন আদালতের দেওয়া সাজাই বহাল রাখেন। একই সঙ্গে তাঁকে অবিলম্বে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার বিবরণী অনুযায়ী, ২০২৪ সালের ৯ জানুয়ারি মুফতি রুহুল আমিনের ভাবি ফাতেমা বেগম (তাঁর প্রয়াত ভাই হাফেজ মাওলানা ওমরের স্ত্রী) টুঙ্গিপাড়া থানা আমলী আদালতে একটি নালিশী আবেদন করেন। আবেদনে ২০২৩ সালের ভূমি অপরাধ ও প্রতিকার দমন আইনে অভিযোগ করা হয় যে, টুঙ্গিপাড়ার শ্রীরামকান্দি মৌজায় তাঁর স্বামীর ১৭ শতাংশ জমি রুহুল আমিন জোরপূর্বক দখল করে দেয়াল নির্মাণ করেছেন এবং বাধা দেওয়ায় প্রাণনাশের হুমকি দিয়েছেন।

পরবর্তীতে ২০২৫ সালের ৫ অক্টোবর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মাদ আলী তালহা অভিযোগ প্রমাণিত হওয়ায় মুফতি রুহুল আমিনকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন। ওই রায়ের বিরুদ্ধে আসামি ও বাদীপক্ষ উভয়েই আপিল করলে বিচারক দুটি আবেদনই খারিজ করে পূর্বের সাজা বহাল রাখেন।

রায়ের প্রতিক্রিয়ায় বাদীর জামাতা মুফতি ইসমাইল জানান, রুহুল আমিনের বিরুদ্ধে আরও দুটি উচ্ছেদ মামলা চলমান রয়েছে। অন্যদিকে, রুহুল আমিনের ভাগ্নে মোর্তাজা হাসান দাবি করেন, নালিশী জমিতে তাঁদের অংশ থাকলেও পুরো সম্পত্তি জোর করে দখলে রেখেছেন তাঁর মামা।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে জাতীয় মসজিদের খতিব পদে নিয়োগ পাওয়া মুফতি রুহুল আমিন ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর আত্মগোপনে চলে যান। পরবর্তীতে বায়তুল মোকাররমে অপ্রীতিকর ঘটনা ঘটানোর অভিযোগে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

ডিএমপির ১১ পরিদর্শককে ঢাকার বাইরে বদলি

ডিএমপির ১১ পরিদর্শককে ঢাকার বাইরে বদলি

০৩ অক্টোবর, ২০২৬ - রাত ১১:৩২ মি.
জামায়াত মুখে সহযোগিতা দেখালেও সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে, রাশেদ খাঁন

জামায়াত মুখে সহযোগিতা দেখালেও সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে, রাশেদ খাঁন

০৩ অক্টোবর, ২০২৬ - সকাল ৯:১১ মি.
মডেল মসজিদে যুক্ত হলো খতিবের পদ, বাড়ল ইমাম-মুয়াজ্জিনের সম্মানী

মডেল মসজিদে যুক্ত হলো খতিবের পদ, বাড়ল ইমাম-মুয়াজ্জিনের সম্মানী

২৯ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:৩৬ মি.
দেওবন্দি ভাবধারাই উম্মাহর ভারসাম্য, আলেমদের হাত ধরে সুদৃঢ় হচ্ছে বাংলাদেশ-ভারত দ্বীনি সম্পর্ক

দেওবন্দি ভাবধারাই উম্মাহর ভারসাম্য, আলেমদের হাত ধরে সুদৃঢ় হচ্ছে বাংলাদেশ-ভারত দ্বীনি সম্পর্ক

২৯ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:০৪ মি.
রাজস্ব খাতের অর্থ ছাড়াই ইসলামিক ফাউন্ডেশনকে স্বাবলম্বী করা সম্ভব, মুফতি আজহারুল ইসলাম

রাজস্ব খাতের অর্থ ছাড়াই ইসলামিক ফাউন্ডেশনকে স্বাবলম্বী করা সম্ভব, মুফতি আজহারুল ইসলাম

২৮ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৮:৫৬ মি.
জান্নাতের প্রতিটি ভবন এক ইট স্বর্ণের, এক ইট রুপার, গাঁথুনি খাঁটি কস্তুরীর

জান্নাতের প্রতিটি ভবন এক ইট স্বর্ণের, এক ইট রুপার, গাঁথুনি খাঁটি কস্তুরীর

২০ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ২:০৬ মি.
ইফা মহাপরিচালক ও পাঁচ নবনিযুক্ত গভর্নরকে ইমাম খতিব পরিষদের সংবর্ধনা

ইফা মহাপরিচালক ও পাঁচ নবনিযুক্ত গভর্নরকে ইমাম খতিব পরিষদের সংবর্ধনা

১৭ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:০৭ মি.
বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামী বইমেলা শুরু, সরকারকে সময় দিতে বললেন ধর্মমন্ত্রী

বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামী বইমেলা শুরু, সরকারকে সময় দিতে বললেন ধর্মমন্ত্রী

১৩ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১২:৪০ মি.
অবৈধ সম্পদ, বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

অবৈধ সম্পদ, বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

১০ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:৪১ মি.
ভোলা-ঢাকা সরাসরি ফেরি চালু, ৪-৫ বছরের মধ্যে সেতু ও সড়ক নির্মাণের ঘোষণা নৌপরিবহন মন্ত্রীর

ভোলা-ঢাকা সরাসরি ফেরি চালু, ৪-৫ বছরের মধ্যে সেতু ও সড়ক নির্মাণের ঘোষণা নৌপরিবহন মন্ত্রীর

০৯ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৮:১৫ মি.

সর্বাধিক পঠিত

১

মেঘনার তীরে ভোরের হাঁকডাক, দেশি মাছের টানে ছুটে আসেন দূরদূরান্তের ক্রেতারা

৯৪২ বার পড়া হয়েছে
২

গোপালগঞ্জে ইমাম প্রশিক্ষণে শেখ হাসিনার প্রশংসা, জুলাই আন্দোলনকারীদের ফাঁসির হুমকির অভিযোগ

৭৬২ বার পড়া হয়েছে
৩

ইমাম-খতিব-মুয়াজ্জিনদের সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন

৬৪১ বার পড়া হয়েছে
৪

সৎ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্র, নারী সহকর্মীর নাম ব্যবহার করে ভুয়া অভিযোগ

৫৯২ বার পড়া হয়েছে
৫

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মহিবুল্লাহিল বাকী

৫৪১ বার পড়া হয়েছে
৬

গাড়ি বিক্রির আড়ালে বিশ্বাস ইম্পোর্টসের প্রতারণা, মালিকানা নিয়ে জালিয়াতি

৪৪৬ বার পড়া হয়েছে
৭

দুনিয়া হাতে থাকবে, অন্তরে নয়

৪৩৯ বার পড়া হয়েছে
৮

আল্লাহ তাআলা আসমান ও পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেছেন

৪২৯ বার পড়া হয়েছে
৯

দৌলতদিয়ায় যাত্রীবাহী বাস পদ্মায়, ২ মরদেহ উদ্ধার, নিখোঁজদের সন্ধানে উত্তাল নদীতে তল্লাশি

৪২০ বার পড়া হয়েছে
১০

১৯৯৩ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উদ্যোগে শুরু হওয়া ইফার মউশিক প্রকল্প রাজস্বকরণের দাবি

৪১২ বার পড়া হয়েছে