ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মালবাহী ট্রাক বিকল, ৫ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মালবাহী ট্রাক বিকল, ৫ কিলোমিটার যানজট

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে একটি ১৩ টনের মালবাহী ট্রাক বিকল হয়ে পড়ায় প্রায় পাঁচ কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। বুধবার (২৬ আগস্ট) রাত নয়টার দিকে লাঙ্গলবন্ধ ব্রিজে ট্রাকটি বিকল হয়ে পড়লে এই পরিস্থিতির সৃষ্টি হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে যানজট অব্যাহত ছিল।

রাত ১১টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, মহাসড়কের লাঙ্গলবন্ধ ব্রিজ থেকে নয়াবাড়ি পর্যন্ত চট্টগ্রামমুখী লেনে যানবাহন অত্যন্ত ধীরগতিতে চলাচল করছিল। কোনো কোনো স্থানে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।

দীর্ঘ এই যানজটে আটকে পড়ে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। বিশেষ করে অসুস্থ রোগী, নারী ও শিশুদের ভোগান্তি ছিল সবচেয়ে বেশি। ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থাকতে দেখা গেছে অনেক যাত্রীকে।

গজারিয়াগামী যাত্রী সালাউদ্দিন বলেন, রাত ৯টায় রওনা দিয়েছি। এখনো মালিবাগ পার হতে পারিনি। এক ঘণ্টার পথ তিন ঘণ্টায় শেষ হবে কি না, সন্দেহ আছে।

চাঁদপুরগামী আরেক যাত্রী সাফিয়া বেগম বলেন, ‘বাসে ছোট বাচ্চা নিয়ে আটকে আছি। গরমে দীর্ঘ সময় ধরে গাড়ি না চলায় বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ প্রথম আলোকে বলেন, রাত ৯টায় লাঙ্গলবন্ধ ব্রিজের মাঝামাঝি স্থানে একটি বড় মালবাহী ট্রাক বিকল হয়ে পড়ে। এতে মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। বিকল ট্রাকটি সরিয়ে নেওয়ার জন্য ইতিমধ্যে রেকার পাঠানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ট্রাকটি সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হবে বলে তিনি জানান।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়েতে ২৫০ মিটারজুড়ে ভয়াবহ ফাটল, সড়ক দেবে চরম ভোগান্তি

সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়েতে ২৫০ মিটারজুড়ে ভয়াবহ ফাটল, সড়ক দেবে চরম ভোগান্তি

০৭ অক্টোবর, ২০২৬ - সকাল ৭:৩২ মি.
সোনারগাঁয়ে রিসোর্ট থেকে সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই গ্রেপ্তার

সোনারগাঁয়ে রিসোর্ট থেকে সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই গ্রেপ্তার

০৩ অক্টোবর, ২০২৬ - রাত ১১:২৫ মি.
ময়মনসিংহে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নারী-শিশুসহ, প্রাণ গেল ৭ জনের

ময়মনসিংহে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নারী-শিশুসহ, প্রাণ গেল ৭ জনের

০২ অক্টোবর, ২০২৬ - বিকেল ৩:২১ মি.
মেঘনায় ট্রলারডুবিতে নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার

মেঘনায় ট্রলারডুবিতে নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার

২৬ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ১১:২১ মি.
মেঘনায় ফের মৃত্যুর মিছিল, কয়েক দিনে ঝরল ৪ প্রাণ, নিখোঁজ আরও ৪

মেঘনায় ফের মৃত্যুর মিছিল, কয়েক দিনে ঝরল ৪ প্রাণ, নিখোঁজ আরও ৪

২৫ সেপ্টেম্বর, ২০২৬ - সন্ধ্যা ৬:০৪ মি.
ট্রলারডুবিতে ১ জনের মৃত্যু, নিখোঁজ একই পরিবারের ৪

ট্রলারডুবিতে ১ জনের মৃত্যু, নিখোঁজ একই পরিবারের ৪

২৫ সেপ্টেম্বর, ২০২৬ - বিকেল ৫:৫৫ মি.
সোনারগাঁয়ে মেঘনা নদীতে ডুবে জমজ দুই ভাইসহ ৩ স্কুলশিক্ষার্থীর মৃত্যু

সোনারগাঁয়ে মেঘনা নদীতে ডুবে জমজ দুই ভাইসহ ৩ স্কুলশিক্ষার্থীর মৃত্যু

২০ সেপ্টেম্বর, ২০২৬ - বিকেল ৫:২৬ মি.
সোনারগাঁয়ে আইয়ুব হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ২, আদালতে স্বীকারোক্তি

সোনারগাঁয়ে আইয়ুব হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ২, আদালতে স্বীকারোক্তি

১৮ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১১:২৩ মি.
গণতন্ত্রের জন্য এ দেশে জিয়া পরিবারই সবচেয়ে বেশি নির্যাতন সহ্য করেছে: আমান উল্লাহ আমান

গণতন্ত্রের জন্য এ দেশে জিয়া পরিবারই সবচেয়ে বেশি নির্যাতন সহ্য করেছে: আমান উল্লাহ আমান

১৮ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১১:১৫ মি.
লালমাইয়ে রেললাইনের পাশে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩

লালমাইয়ে রেললাইনের পাশে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩

১৮ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১১:০৪ মি.

সর্বাধিক পঠিত

১

সোনারগাঁয়ে ওয়াজ মাহফিল চলাকালে অতর্কিত হামলা, চাপাতির কোপে আহত -২

১,১৩৪ বার পড়া হয়েছে
২

সোনারগাঁয়ে গৃহবধূ আনিকা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, জড়িতরা এখনো অধরা

৬৮৪ বার পড়া হয়েছে
৩

জাল সনদে ১৮ বছর চাকরি, কেয়ারটেকার সেলিমের বিদায়, এখন গ্রেপ্তারের দাবি

৬৫৩ বার পড়া হয়েছে
৪

সংসদে প্রথমবার দাঁড়িয়েই সোনারগাঁয়ের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরলেন এমপি মান্নান

৫৫০ বার পড়া হয়েছে
৫

কেরানীগঞ্জে মসজিদের ডাটাবেজ তৈরির তথ্য সংগ্রহ সম্পন্ন; প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্যদের জন্য দোয়া

৫১৩ বার পড়া হয়েছে
৬

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

৪৯৪ বার পড়া হয়েছে
৭

৪০০ বছরের ঐতিহ্য বহন করছে সোনারগাঁয়ের কাইকারটেক হাট

৪৬৪ বার পড়া হয়েছে
৮

ঈদের আনন্দ কেড়ে নিল ‘অজ্ঞান পার্টি, ইমামের সারা মাসের হাদিয়াসহ ৩ লাখ টাকার সম্পদ লুট

৪৩৩ বার পড়া হয়েছে
৯

সন্তান বাঁচাতে গ্রাম ছাড়লেন প্রবাসী বাবা, সোনারগাঁয়ে মাদককারবারি পরিবারের শাস্তির দাবিতে ৫ গ্রামের বিক্ষোভ

৪৩০ বার পড়া হয়েছে
১০

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

৪১৬ বার পড়া হয়েছে