সোনারগাঁয়ে ট্রলারডুবি: ৪ দিন পর নদী থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

সোনারগাঁয়ে ট্রলারডুবি: ৪ দিন পর নদী থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধ : 
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের চার দিন পর হেলাল উদ্দিন (৫৫) নামের এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। সোমবার দুপুরে উপজেলার রতনপুর সেতুর নিচ থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা গিয়ে লাশটি শনাক্ত করেন।

​এর আগে গত ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুরে স্বজনদের বিয়েবাড়িতে আসার পথে বৈরী আবহাওয়ার কবলে পড়ে মেঘনা নদীতে ট্রলারটি ডুবে যায়। ওই সময় ট্রলারে থাকা যাত্রীদের মধ্যে হেলাল উদ্দিনসহ একই পরিবারের চারজন নিখোঁজ হন।

​উদ্ধার করা অপর তিনজন হলেন—সামিনা (১৭), সজীব (২৪) ও শিশু সামিন (৫)। গত শনিবার ভোররাত থেকে সকালের মধ্যে মেঘনা নদীর বৈদ্যেরবাজার এলাকা থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়েছিল। সর্বশেষ আজ হেলাল উদ্দিনের মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে নিখোঁজ চারজনেরই লাশ উদ্ধার সম্পন্ন হলো।

​ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৪ সেপ্টেম্বর কুমিল্লা থেকে স্বজনেরা একটি ট্রলারে করে সোনারগাঁয়ের হারিয়া এলাকায় এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। ট্রলারটি মেঘনা নদী পার হওয়ার সময় হঠাৎ ঝড়ের কবলে পড়ে উল্টে গিয়ে নদীতে ডুবে যায়। অধিকাংশ যাত্রী সাঁতরে বা অন্য নৌকার সাহায্যে তীরে উঠতে পারলেও একই পরিবারের এই চারজন নিখোঁজ হন।

​নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল্লাহ আল আরেফিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে রতনপুর সেতুর নিচে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় নৌ পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করার পর স্বজনেরা হেলাল উদ্দিনের মরদেহ হিসেবে শনাক্ত করেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

রাজস্ব খাতের অর্থ ছাড়াই ইসলামিক ফাউন্ডেশনকে স্বাবলম্বী করা সম্ভব, মুফতি আজহারুল ইসলাম

রাজস্ব খাতের অর্থ ছাড়াই ইসলামিক ফাউন্ডেশনকে স্বাবলম্বী করা সম্ভব, মুফতি আজহারুল ইসলাম

২৮ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৮:৫৬ মি.
মেঘনায় ট্রলারডুবিতে নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার

মেঘনায় ট্রলারডুবিতে নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার

২৬ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ১১:২১ মি.
মেঘনায় ফের মৃত্যুর মিছিল, কয়েক দিনে ঝরল ৪ প্রাণ, নিখোঁজ আরও ৪

মেঘনায় ফের মৃত্যুর মিছিল, কয়েক দিনে ঝরল ৪ প্রাণ, নিখোঁজ আরও ৪

২৫ সেপ্টেম্বর, ২০২৬ - সন্ধ্যা ৬:০৪ মি.
ট্রলারডুবিতে ১ জনের মৃত্যু, নিখোঁজ একই পরিবারের ৪

ট্রলারডুবিতে ১ জনের মৃত্যু, নিখোঁজ একই পরিবারের ৪

২৫ সেপ্টেম্বর, ২০২৬ - বিকেল ৫:৫৫ মি.
সোনারগাঁয়ে মেঘনা নদীতে ডুবে জমজ দুই ভাইসহ ৩ স্কুলশিক্ষার্থীর মৃত্যু

সোনারগাঁয়ে মেঘনা নদীতে ডুবে জমজ দুই ভাইসহ ৩ স্কুলশিক্ষার্থীর মৃত্যু

২০ সেপ্টেম্বর, ২০২৬ - বিকেল ৫:২৬ মি.
জান্নাতের প্রতিটি ভবন এক ইট স্বর্ণের, এক ইট রুপার, গাঁথুনি খাঁটি কস্তুরীর

জান্নাতের প্রতিটি ভবন এক ইট স্বর্ণের, এক ইট রুপার, গাঁথুনি খাঁটি কস্তুরীর

২০ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ২:০৬ মি.
সোনারগাঁয়ে আইয়ুব হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ২, আদালতে স্বীকারোক্তি

সোনারগাঁয়ে আইয়ুব হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ২, আদালতে স্বীকারোক্তি

১৮ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১১:২৩ মি.
গণতন্ত্রের জন্য এ দেশে জিয়া পরিবারই সবচেয়ে বেশি নির্যাতন সহ্য করেছে: আমান উল্লাহ আমান

গণতন্ত্রের জন্য এ দেশে জিয়া পরিবারই সবচেয়ে বেশি নির্যাতন সহ্য করেছে: আমান উল্লাহ আমান

১৮ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১১:১৫ মি.
লালমাইয়ে রেললাইনের পাশে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩

লালমাইয়ে রেললাইনের পাশে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩

১৮ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১১:০৪ মি.
রাজধানীতে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩

রাজধানীতে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩

১৮ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১০:৫৬ মি.

সর্বাধিক পঠিত

১

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে ২৬ জনের মৃত্যু

১,২৮৯ বার পড়া হয়েছে
২

সোনারগাঁয়ে ওয়াজ মাহফিল চলাকালে অতর্কিত হামলা, চাপাতির কোপে আহত -২

১,১১১ বার পড়া হয়েছে
৩

মেঘনার তীরে ভোরের হাঁকডাক, দেশি মাছের টানে ছুটে আসেন দূরদূরান্তের ক্রেতারা

৯২৩ বার পড়া হয়েছে
৪

গোপালগঞ্জে ইমাম প্রশিক্ষণে শেখ হাসিনার প্রশংসা, জুলাই আন্দোলনকারীদের ফাঁসির হুমকির অভিযোগ

৭৫২ বার পড়া হয়েছে
৫

সোনারগাঁয়ে গৃহবধূ আনিকা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, জড়িতরা এখনো অধরা

৬৬৪ বার পড়া হয়েছে
৬

ইমাম-খতিব-মুয়াজ্জিনদের সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন

৬৩৪ বার পড়া হয়েছে
৭

জাল সনদে ১৮ বছর চাকরি, কেয়ারটেকার সেলিমের বিদায়, এখন গ্রেপ্তারের দাবি

৬৩৪ বার পড়া হয়েছে
৮

সৎ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্র, নারী সহকর্মীর নাম ব্যবহার করে ভুয়া অভিযোগ

৫৮৩ বার পড়া হয়েছে
৯

সংসদে প্রথমবার দাঁড়িয়েই সোনারগাঁয়ের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরলেন এমপি মান্নান

৫৪১ বার পড়া হয়েছে
১০

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মহিবুল্লাহিল বাকী

৫৩২ বার পড়া হয়েছে