আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে বুলডোজারে বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে বুলডোজারে বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমিসংক্রান্ত বিরোধ ও আদালতে মামলা চলমান থাকা অবস্থায় গভীর রাতে বুলডোজার দিয়ে একটি পরিবারের বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার ভোরে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল আবাসিক এলাকার স্বপ্ন বাজারসংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। এতে পরিবারটির প্রায় ১৫ থেকে ২০ জন সদস্য খোলা আকাশের নিচে অবস্থান করছেন।

ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, হিরাঝিল এলাকার সাড়ে ১২ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছে এবং এ বিষয়ে আদালতে একটি দেওয়ানি মামলা ও স্থিতাবস্থার নির্দেশনা রয়েছে। এর আগে একাধিকবার থানায় সালিস বৈঠক হলে আদালতের মাধ্যমে বিষয়টি সমাধানের পরামর্শ দেওয়া হয়। পরিবারটির অভিযোগ, স্থানীয় প্রভাবশালী পেয়ার আলী, মোহাম্মদ আলী, মেহের আলী, বিল্লাল, শাহিন আলম (স্বর্ণকার), সবুজ, সজিব ও জসিমসহ ১৫০ থেকে ২০০ জনের একটি দল দীর্ঘদিন ধরে প্রায় ১০ কোটি টাকা মূল্যের জমিটি দখলের চেষ্টা করছিল।

ভুক্তভোগী সুলতানা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, রাতে নাতিকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ ঘরবাড়ি কাঁপতে দেখে ভূমিকম্প ভেবে দৌড়ে বাইরে বেরিয়ে দেখেন, বুলডোজার দিয়ে তাঁর ৪০ বছরের বসতভিটা ভেঙে ফেলা হচ্ছে। ভোর চারটার দিকে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এক-দুই ঘণ্টার মধ্যে একটি একতলা ভবন ও ৮ থেকে ১০টি টিনশেড ঘর গুঁড়িয়ে দেওয়া হয়। এতে তাঁদের অন্তত এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

সুলতানা বেগমের ভাই গোলাম মোস্তফা জানান, গত ৫ নভেম্বর রাতেও অভিযুক্ত ব্যক্তিরা ভেকু ও দেশীয় অস্ত্র নিয়ে বাড়িটি ভাঙতে এসেছিল। সে সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ এলে তাঁরা পালিয়ে যান। পরে নিরাপত্তাহীনতায় পড়ে সুলতানা বেগম ৬ নভেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় এবং ৭ নভেম্বর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) বরাবর লিখিত অভিযোগ দেন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. শামীম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে পরিবারটিকে সহযোগিতার আশ্বাস দেন। তবে তিনি চলে যাওয়ার পর রাতেই বুলডোজার চালিয়ে বাড়িটি গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ব্যক্তিদের একজন শাহিন আলম (স্বর্ণকার) দাবি করেন, জমিটি তিনি কিনেছেন। নিজের ক্রয়কৃত জমি বুঝে নিতেই স্থাপনা ভাঙা হয়েছে।

এ বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. শামীম হোসেন বলেন, জমিটি নিয়ে বিরোধ ও আদালতে মামলা চলমান আছে এবং কোনো কিছু না করার নির্দেশনা দেওয়া আছে। ভোর চারটার দিকে বাড়ি ভাঙার খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে যাঁরা এই কাজ করেছেন, তাঁদের বিরুদ্ধে মামলা নেওয়া হবে এবং জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

রূপগঞ্জে চাচার ছুরিকাঘাতে মাদ্রাসাছাত্রের মৃত্যু

রূপগঞ্জে চাচার ছুরিকাঘাতে মাদ্রাসাছাত্রের মৃত্যু

২৪ নভেম্বর, ২০২৬ - রাত ৮:৪৩ মি.
অনলাইন ট্রেডিং ফাঁদে প্রায় ১১ লাখ টাকা আত্মসাৎ, সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার আসামির ১৬৪ ধারায় জবানবন্দি

অনলাইন ট্রেডিং ফাঁদে প্রায় ১১ লাখ টাকা আত্মসাৎ, সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার আসামির ১৬৪ ধারায় জবানবন্দি

২৪ নভেম্বর, ২০২৬ - রাত ৮:৩৬ মি.
রূপগঞ্জে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

রূপগঞ্জে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

২৪ নভেম্বর, ২০২৬ - সকাল ১০:০৯ মি.
সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত, সহযোগী আহত

সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত, সহযোগী আহত

২৩ নভেম্বর, ২০২৬ - রাত ২:১৮ মি.
ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন, প্রাণে বাঁচলেন এএসআই

ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন, প্রাণে বাঁচলেন এএসআই

২৩ নভেম্বর, ২০২৬ - রাত ১:৫৫ মি.
আওয়ামী লীগের ব্যবসায় শেল্টার দেওয়ার অভিযোগ, নজরদারিতে বিএনপির কয়েকজন নেতা

আওয়ামী লীগের ব্যবসায় শেল্টার দেওয়ার অভিযোগ, নজরদারিতে বিএনপির কয়েকজন নেতা

২২ নভেম্বর, ২০২৬ - রাত ৯:০৩ মি.
সোনারগাঁয়ে দুদিনে নাশকতার দুই মামলা, আসামি ১৬৭

সোনারগাঁয়ে দুদিনে নাশকতার দুই মামলা, আসামি ১৬৭

২২ নভেম্বর, ২০২৬ - সকাল ১০:২৫ মি.
রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক ঘেঁষে বর্জ্যের বিশাল স্তূপ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক ঘেঁষে বর্জ্যের বিশাল স্তূপ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

২২ নভেম্বর, ২০২৬ - সকাল ১০:১৯ মি.
রূপগঞ্জে বালু ভরাটে জলাবদ্ধতা, পানিবন্দি পাঁচ গ্রামের হাজারো মানুষ

রূপগঞ্জে বালু ভরাটে জলাবদ্ধতা, পানিবন্দি পাঁচ গ্রামের হাজারো মানুষ

২২ নভেম্বর, ২০২৬ - সকাল ১০:১৫ মি.
সাত দিন সাগরে জিম্মি রেখে নির্যাতন, কক্সবাজার সৈকতে ট্রলার থেকে উদ্ধার ২৮

সাত দিন সাগরে জিম্মি রেখে নির্যাতন, কক্সবাজার সৈকতে ট্রলার থেকে উদ্ধার ২৮

২১ নভেম্বর, ২০২৬ - বিকেল ৩:৩৮ মি.

সর্বাধিক পঠিত

১

সোনারগাঁয়ে ওয়াজ মাহফিল চলাকালে অতর্কিত হামলা, চাপাতির কোপে আহত -২

১,২৪৫ বার পড়া হয়েছে
২

সোনারগাঁয়ে জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে অপপ্রচার, ছবি বিকৃতির অভিযোগে ডা. মামুনের তীব্র প্রতিবাদ

৮২২ বার পড়া হয়েছে
৩

সোনারগাঁয়ে গৃহবধূ আনিকা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, জড়িতরা এখনো অধরা

৭৭৫ বার পড়া হয়েছে
৪

জাল সনদে ১৮ বছর চাকরি, কেয়ারটেকার সেলিমের বিদায়, এখন গ্রেপ্তারের দাবি

৭৪৮ বার পড়া হয়েছে
৫

সংসদে প্রথমবার দাঁড়িয়েই সোনারগাঁয়ের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরলেন এমপি মান্নান

৬২২ বার পড়া হয়েছে
৬

কেরানীগঞ্জে মসজিদের ডাটাবেজ তৈরির তথ্য সংগ্রহ সম্পন্ন; প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্যদের জন্য দোয়া

৫৮৮ বার পড়া হয়েছে
৭

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

৫৫৮ বার পড়া হয়েছে
৮

৪০০ বছরের ঐতিহ্য বহন করছে সোনারগাঁয়ের কাইকারটেক হাট

৫৩৯ বার পড়া হয়েছে
৯

সন্তান বাঁচাতে গ্রাম ছাড়লেন প্রবাসী বাবা, সোনারগাঁয়ে মাদককারবারি পরিবারের শাস্তির দাবিতে ৫ গ্রামের বিক্ষোভ

৫২৪ বার পড়া হয়েছে
১০

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

৪৯১ বার পড়া হয়েছে