হজের পাঁচ দিনের মূল আনুষ্ঠানিকতা শুরু,লাব্বাইক ধ্বনিতে মুখরিত তাঁবুর শহর মিনা

হজের পাঁচ দিনের মূল আনুষ্ঠানিকতা শুরু,লাব্বাইক ধ্বনিতে মুখরিত তাঁবুর শহর মিনা

মুহাম্মদ আল আমিন (এমএ): লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক হৃদয়ভরা এই ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে পবিত্র মক্কার প্রান্তর। আজ সোমবার সকাল থেকেই তাঁবুর শহর মিনায় অবস্থানের মধ্য দিয়ে শুরু হয়েছে হজের পাঁচ দিনের মূল কার্যক্রম। মক্কার নিজ নিজ আবাসন থেকে ইহরাম বেঁধে, আল্লাহর সান্নিধ্য লাভের আশায় লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান এখন তাঁবুর শহর মিনায়। আজ ৮ জিলহজ সোমবার মিনায় অবস্থান করে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়, তাসবিহ-তাহলিল ও ইবাদত-বন্দেগিতে মগ্ন থাকবেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় ২০ লাখ আল্লাহপ্রেমী মুসলমান। বাংলাদেশ থেকে যাওয়া সাড়ে ৭৮ হাজার হাজির মিনায় গমন নিশ্চিতে কাজ করছে বাংলাদেশ হজ মিশন।

হজের নিয়ম অনুযায়ী, মিনায় আজ রাত্রিযাপন শেষে আগামীকাল ৯ জিলহজ (মঙ্গলবার, ২৬ মে) ভোররাতে হাজিরা রওনা হবেন ঐতিহাসিক আরাফাতের ময়দানের উদ্দেশে। মূলত আরাফাতের ময়দানে অবস্থান করাই হজের প্রধান রুকন বা ফরজ। এ বছর আরাফাতের ময়দানে হজের মূল খুতবা দেবেন মসজিদে নববীর প্রধান ইমাম ও খতিব শায়েক আলি বিন আবদুর রহমান আল-হুযাইফি। খুতবা শেষে হাজিরা একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করবেন এবং সূর্যাস্ত পর্যন্ত সেখানে অবস্থান করে আল্লাহর দরবারে কান্নাকাটি ও ক্ষমাপ্রার্থনা করবেন।

এরপর সূর্যাস্তের পর হাজিরা আরাফাত থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে মুজদালিফার উদ্দেশে রওনা দেবেন। সেখানে মাগরিব ও এশার নামাজ একত্রে আদায় করে খোলা আকাশের নিচে রাত্রিযাপন করবেন এবং জামারায় (শয়তানকে) নিক্ষেপের জন্য পাথর সংগ্রহ করবেন।

পরদিন ১০ জিলহজ (বুধবার, ২৭ মে) সূর্যোদয়ের আগে মুজদালিফা থেকে আবার মিনায় ফিরবেন হাজিরা। সেখানে বড় শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপ, মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি এবং মাথা মুণ্ডন বা চুল ছোট করে ইহরাম ভঙ্গ করবেন। এরপর মক্কায় গিয়ে পবিত্র কাবা শরিফ তাওয়াফ (তাওয়াফে জিয়ারত) ও সাঈ সম্পন্ন করবেন।

সবশেষে ১১ ও ১২ জিলহজ মিনায় অবস্থান করে পর্যায়ক্রমে তিনটি শয়তানকে পাথর নিক্ষেপ করবেন হাজিরা। ১২ জিলহজ সূর্যাস্তের আগে মিনা ত্যাগের মধ্য দিয়ে শেষ হবে হজের পাঁচ দিনের মূল আনুষ্ঠানিকতা।

সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে আসা বিপুল সংখ্যক হাজির নিরাপত্তা, যাতায়াত ও নির্বিঘ্নে ইবাদত সম্পন্ন করার জন্য সৌদি সরকারের পক্ষ থেকে এবার আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি ব্যাপক ও নিশ্ছিদ্র প্রশাসনিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি, ০৪ সেপ্টেম্বর ২০২৬

আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি, ০৪ সেপ্টেম্বর ২০২৬

০৪ সেপ্টেম্বর, ২০২৬ - ভোর ৪:৫৩ মি.
ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর বোর্ডে স্থান পেলেন প্রখ্যাত পাঁচ বিশিষ্ট আলেম

ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর বোর্ডে স্থান পেলেন প্রখ্যাত পাঁচ বিশিষ্ট আলেম

০১ সেপ্টেম্বর, ২০২৬ - সন্ধ্যা ৭:১২ মি.
ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর বোর্ডে স্থান পেলেন প্রখ্যাত আলেম মুফতি শরীফ উল্লাহ

ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর বোর্ডে স্থান পেলেন প্রখ্যাত আলেম মুফতি শরীফ উল্লাহ

০১ সেপ্টেম্বর, ২০২৬ - সন্ধ্যা ৬:৩১ মি.
হাতে লেখা কোরআন শরিফের পাতায় ফুটে উঠেছে হামিদুজ্জামানের ৯ বছরের সাধনা

হাতে লেখা কোরআন শরিফের পাতায় ফুটে উঠেছে হামিদুজ্জামানের ৯ বছরের সাধনা

০১ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:১২ মি.
ইসলামিক ফাউন্ডেশনের সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা, আন্তর্জাতিক ক্বারীদের অংশগ্রহণে ক্বিরাআত মাহফিল অনুষ্ঠিত

ইসলামিক ফাউন্ডেশনের সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা, আন্তর্জাতিক ক্বারীদের অংশগ্রহণে ক্বিরাআত মাহফিল অনুষ্ঠিত

০১ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৮:১১ মি.
শাহজালালে থার্ড টার্মিনালের ফ্লাইওভার থেকে পিকআপ নিচে পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

শাহজালালে থার্ড টার্মিনালের ফ্লাইওভার থেকে পিকআপ নিচে পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

০১ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৭:১৬ মি.
রাজধানীর গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ আহত ৩

রাজধানীর গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ আহত ৩

৩১ আগস্ট, ২০২৬ - রাত ১১:৫৩ মি.
মেঘনার তীরে ভোরের হাঁকডাক, দেশি মাছের টানে ছুটে আসেন দূরদূরান্তের ক্রেতারা

মেঘনার তীরে ভোরের হাঁকডাক, দেশি মাছের টানে ছুটে আসেন দূরদূরান্তের ক্রেতারা

৩১ আগস্ট, ২০২৬ - সকাল ৯:৫১ মি.
সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর,আজই মন্ত্রিসভায় নবম পে-স্কেলের প্রস্তাব

সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর,আজই মন্ত্রিসভায় নবম পে-স্কেলের প্রস্তাব

৩১ আগস্ট, ২০২৬ - সকাল ৮:৫৭ মি.
পাঁচ বছর পর সোনারগাঁয়ের রিসোর্টকাণ্ডের বর্ণনা দিলেন মামুনুল হক

পাঁচ বছর পর সোনারগাঁয়ের রিসোর্টকাণ্ডের বর্ণনা দিলেন মামুনুল হক

২৯ আগস্ট, ২০২৬ - সন্ধ্যা ৬:০১ মি.

সর্বাধিক পঠিত

মেঘনার তীরে ভোরের হাঁকডাক, দেশি মাছের টানে ছুটে আসেন দূরদূরান্তের ক্রেতারা

৮৮২ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে ইমাম প্রশিক্ষণে শেখ হাসিনার প্রশংসা, জুলাই আন্দোলনকারীদের ফাঁসির হুমকির অভিযোগ

৬৬৪ বার পড়া হয়েছে

ইমাম-খতিব-মুয়াজ্জিনদের সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন

৫৯০ বার পড়া হয়েছে

সৎ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্র, নারী সহকর্মীর নাম ব্যবহার করে ভুয়া অভিযোগ

৫৪৮ বার পড়া হয়েছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মহিবুল্লাহিল বাকী

৪৯৭ বার পড়া হয়েছে

গাড়ি বিক্রির আড়ালে বিশ্বাস ইম্পোর্টসের প্রতারণা, মালিকানা নিয়ে জালিয়াতি

৪০৬ বার পড়া হয়েছে

দুনিয়া হাতে থাকবে, অন্তরে নয়

৩৯৩ বার পড়া হয়েছে

আল্লাহ তাআলা আসমান ও পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেছেন

৩৮১ বার পড়া হয়েছে

১৯৯৩ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উদ্যোগে শুরু হওয়া ইফার মউশিক প্রকল্প রাজস্বকরণের দাবি

৩৭৬ বার পড়া হয়েছে
১০

দৌলতদিয়ায় যাত্রীবাহী বাস পদ্মায়, ২ মরদেহ উদ্ধার, নিখোঁজদের সন্ধানে উত্তাল নদীতে তল্লাশি

৩৬৮ বার পড়া হয়েছে