শ্রমিক আন্দোলনে ইন্ধনের অভিযোগ ‘মিথ্যা’, ইনকিলাবের সংবাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি সাদমা গ্রুপের

শ্রমিক আন্দোলনে ইন্ধনের অভিযোগ ‘মিথ্যা’, ইনকিলাবের সংবাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি সাদমা গ্রুপের

নিজস্ব প্রতিবেদক: শ্রমিক আন্দোলনে ইন্ধন দেওয়ার অভিযোগে সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়েছে তৈরি পোশাকশিল্পের প্রতিষ্ঠান সাদমা গ্রুপ। দৈনিক ইনকিলাব-এর অনলাইন সংস্করণে প্রকাশিত ওই সংবাদকে ‘মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে প্রতিষ্ঠানটি বলেছে, শ্রমিক আন্দোলন কিংবা কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে তাদের সংশ্লিষ্টতা নেই।

সোমবার (২ নভেম্বর) সাদমা গ্রুপের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও পরিচালনা পর্ষদের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকাশিত প্রতিবেদনে গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে সাদমা গ্রুপের পরিচালক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে শ্রমিক আন্দোলনে ইন্ধন দেওয়ার যে যোগসূত্র তুলে ধরা হয়েছে, তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। প্রতিষ্ঠানটি সম্পূর্ণ অরাজনৈতিক এবং দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে তৈরি পোশাকশিল্পে ব্যবসা পরিচালনা করে আসছে।

সাদমা গ্রুপের দাবি, প্রতিষ্ঠালগ্ন থেকে তারা দেশের পোশাকশিল্পের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিতে অবদান রেখে আসছে। পাশাপাশি শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও নিয়মিত সুযোগ-সুবিধা নিশ্চিত করতেও প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়ন কিংবা শিল্প খাতে অস্থিতিশীলতা সৃষ্টির সঙ্গে সাদমা গ্রুপের সংশ্লিষ্টতা নেই। একটি মহল ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করা এবং জনমনে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে গণমাধ্যমে অসত্য তথ্য সরবরাহ করেছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

চলমান শ্রমিক আন্দোলনের প্রভাব তুলে ধরে সাদমা গ্রুপ জানায়, এ পরিস্থিতিতে প্রতিষ্ঠানটি ইতিমধ্যে বড় ধরনের আর্থিক ও ব্যবসায়িক ক্ষতির মুখে পড়েছে। কারখানার উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ায় নির্ধারিত সময়ে বিদেশি ক্রেতাদের অর্ডার অনুযায়ী পণ্য উৎপাদন ও জাহাজীকরণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সময়মতো পণ্য সরবরাহ করা সম্ভব না হলে অর্ডার বাতিল এবং ভবিষ্যৎ ব্যবসায়িক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে প্রতিদিন বিপুল আর্থিক ক্ষতির ঝুঁকি তৈরি হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

প্রতিবাদলিপিতে প্রতিষ্ঠানটি আরও জানায়, তারা সব সময় দেশের প্রচলিত আইন মেনে ব্যবসা পরিচালনা করে আসছে। কোনো ধরনের অরাজকতা বা নাশকতামূলক কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ততা নেই। ভবিষ্যতেও এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হওয়ার কোনো প্রশ্ন আসে না।

প্রকাশিত সংবাদের বিষয়ে সংশ্লিষ্ট গণমাধ্যমকে সতর্ক করে সাদমা গ্রুপ বলেছে, জনস্বার্থ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার স্বার্থে ভবিষ্যতে এ ধরনের মানহানিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থাকা উচিত। অন্যথায় প্রতিষ্ঠানের সুনাম ও স্বার্থ রক্ষায় প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

স্বপ্নে প্রিয় নবীজির (সা.) জিয়ারত ও আধ্যাত্মিক ইঙ্গিতে গড়ে উঠেছে জামেআ হাকীমুল উম্মত

স্বপ্নে প্রিয় নবীজির (সা.) জিয়ারত ও আধ্যাত্মিক ইঙ্গিতে গড়ে উঠেছে জামেআ হাকীমুল উম্মত

২০ নভেম্বর, ২০২৬ - রাত ৯:৩১ মি.
সহিংসতা ও নৈরাজ্য প্রতিরোধে জুমার বয়ানে ইমাম-খতিবদের প্রতি আহ্বান

সহিংসতা ও নৈরাজ্য প্রতিরোধে জুমার বয়ানে ইমাম-খতিবদের প্রতি আহ্বান

১৯ নভেম্বর, ২০২৬ - রাত ১০:০৬ মি.
চট্রগ্রামে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগ

চট্রগ্রামে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগ

১৯ নভেম্বর, ২০২৬ - সকাল ৯:১৩ মি.
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভিসিসহ কর্মকর্তারা অবরুদ্ধ, ৩ দিনের ছুটি ঘোষণা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভিসিসহ কর্মকর্তারা অবরুদ্ধ, ৩ দিনের ছুটি ঘোষণা

১৭ নভেম্বর, ২০২৬ - ভোর ৫:২০ মি.
কালের সাক্ষী গিয়াসউদ্দিন আজম শাহের সমাধি

কালের সাক্ষী গিয়াসউদ্দিন আজম শাহের সমাধি

১৬ নভেম্বর, ২০২৬ - সকাল ৯:১০ মি.
উমরাহ পালন শেষে আগামীকাল দেশে ফিরছেন ইফার গভর্নর মুফতি শরীফ উল্লাহ

উমরাহ পালন শেষে আগামীকাল দেশে ফিরছেন ইফার গভর্নর মুফতি শরীফ উল্লাহ

১৬ নভেম্বর, ২০২৬ - সকাল ৮:৪৬ মি.
আজকের (১৬ নভেম্বর) নামাজের সময়সূচি

আজকের (১৬ নভেম্বর) নামাজের সময়সূচি

১৬ নভেম্বর, ২০২৬ - সকাল ৮:৩০ মি.
বিশ্বের শীর্ষ ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বের শীর্ষ ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫ নভেম্বর, ২০২৬ - রাত ১২:০৬ মি.
সাত দিনের সফরে বাংলাদেশে আসছেন মুফতি তাকী উসমানী

সাত দিনের সফরে বাংলাদেশে আসছেন মুফতি তাকী উসমানী

১৩ নভেম্বর, ২০২৬ - রাত ৮:৫১ মি.
বোমাবাজি-অগ্নিসন্ত্রাসে আবারও আতঙ্কিত জনজীবন, ফিরছে কি সহিংসতার পুরোনো দিন?

বোমাবাজি-অগ্নিসন্ত্রাসে আবারও আতঙ্কিত জনজীবন, ফিরছে কি সহিংসতার পুরোনো দিন?

১২ নভেম্বর, ২০২৬ - সকাল ৭:৫৩ মি.

সর্বাধিক পঠিত

১

মেঘনার তীরে ভোরের হাঁকডাক, দেশি মাছের টানে ছুটে আসেন দূরদূরান্তের ক্রেতারা

১,০৬৩ বার পড়া হয়েছে
২

গোপালগঞ্জে ইমাম প্রশিক্ষণে শেখ হাসিনার প্রশংসা, জুলাই আন্দোলনকারীদের ফাঁসির হুমকির অভিযোগ

৮৮১ বার পড়া হয়েছে
৩

ইমাম-খতিব-মুয়াজ্জিনদের সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন

৭৪৪ বার পড়া হয়েছে
৪

সৎ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্র, নারী সহকর্মীর নাম ব্যবহার করে ভুয়া অভিযোগ

৬৭১ বার পড়া হয়েছে
৫

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মহিবুল্লাহিল বাকী

৬৪৩ বার পড়া হয়েছে
৬

দুনিয়া হাতে থাকবে, অন্তরে নয়

৫৫৬ বার পড়া হয়েছে
৭

আল্লাহ তাআলা আসমান ও পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেছেন

৫৩৯ বার পড়া হয়েছে
৮

দৌলতদিয়ায় যাত্রীবাহী বাস পদ্মায়, ২ মরদেহ উদ্ধার, নিখোঁজদের সন্ধানে উত্তাল নদীতে তল্লাশি

৫৩২ বার পড়া হয়েছে
৯

গাড়ি বিক্রির আড়ালে বিশ্বাস ইম্পোর্টসের প্রতারণা, মালিকানা নিয়ে জালিয়াতি

৫০২ বার পড়া হয়েছে
১০

১৯৯৩ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উদ্যোগে শুরু হওয়া ইফার মউশিক প্রকল্প রাজস্বকরণের দাবি

৪৮৮ বার পড়া হয়েছে