দুই পা নেই, তবু অদম্য ইচ্ছাশক্তিতে নিজের পায়ে দাঁড়াতে চান সবুজ

দুই পা নেই, তবু অদম্য ইচ্ছাশক্তিতে নিজের পায়ে দাঁড়াতে চান সবুজ

বিশেষ প্রতিবেদক : অন্যদের মতো স্বাভাবিকভাবে হেঁটে চলা কিংবা ছুটে চলার ভাগ্য হয়নি তাঁর। জন্ম থেকেই দুটি পা নেই, স্পষ্ট করে কথা বলাটাও এক বড় চ্যালেঞ্জ। তবে শরীরের এই কঠিন সীমাবদ্ধতা থামিয়ে দিতে পারেনি ২৫ বছরের তরুণ সবুজকে। দুই হাতের ওপর ভর করেই তিনি জয় করছেন জীবনের প্রতিটি বাধা। অন্যের করুণার পাত্র না হয়ে, নিজের একটি ছোট্ট জুতার দোকান চালিয়ে আজ তিনি হয়ে উঠেছেন পুরো পরিবারের প্রধান ভরসা।

অদম্য এই তরুণের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের গণকবাড়ি এলাকায়।

পরিবার সূত্রে জানা যায়, জন্মগতভাবে মস্তিষ্কে আঘাত পাওয়ার কারণেই সবুজের এই শারীরিক ও বাক্‌প্রতিবন্ধকতা। তবে জীবনযুদ্ধে তিনি কখনো পিছিয়ে পড়েননি। শারীরিক সব প্রতিকূলতা ডিঙিয়ে ২০২৪ সালে সফলভাবে এইচএসসি পাস করেন তিনি। পাসের পর ঘরে বসে না থেকে নিজের জমানো সামান্য পুঁজি নিয়ে শুরু করেন একটি জুতার দোকান।

এই উদ্যোগের পেছনের গল্পটাও আবেগের। সবুজের বাবা দীর্ঘদিন ধরে বাড়ি বাড়ি ঘুরে জুতা বিক্রি করে সংসার চালাচ্ছেন। বৃদ্ধ বাবার এই হাড়ভাঙা খাটুনি ও কষ্ট খুব কাছ থেকে দেখেছেন সবুজ। বাবার সেই কষ্ট লাঘব করতেই নিজে স্বাবলম্বী হওয়ার সিদ্ধান্ত নেন এই তরুণ।

স্থানীয় বাসিন্দারা জানান, সবুজের এই লড়াই পুরো এলাকার জন্য এক অনুপ্রেরণা। তবে প্রতিদিন বাড়ি থেকে দোকানে যাতায়াত করাটাই তাঁর জন্য সবচেয়ে বড় সংগ্রাম। একটি থ্রি-হুইলার গাড়ি এবং সামান্য আর্থিক সহায়তা পেলে তাঁর এই দৈনন্দিন পথচলা ও ব্যবসা পরিচালনা অনেকটাই সহজ হতো।

এ বিষয়ে সোনারগাঁ উপজেলা সমাজসেবা কর্মকর্তা জানান, সবুজ ইতোমধ্যে সরকারি প্রতিবন্ধী ভাতার অন্তর্ভুক্ত রয়েছেন। এ ছাড়া তাঁর চলাচলের সুবিধার কথা বিবেচনা করে সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে তাঁকে একটি থ্রি-হুইলার দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

শারীরিক অক্ষমতা যে অদম্য ইচ্ছাশক্তির কাছে হার মানতে বাধ্য, সবুজ যেন তাঁর জীবনসংগ্রাম দিয়ে প্রতিদিন সেই সত্যই প্রমাণ করে যাচ্ছেন।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

মেঘনায় ট্রলারডুবিতে নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার

মেঘনায় ট্রলারডুবিতে নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার

২৬ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ১১:২১ মি.
মেঘনায় ফের মৃত্যুর মিছিল, কয়েক দিনে ঝরল ৪ প্রাণ, নিখোঁজ আরও ৪

মেঘনায় ফের মৃত্যুর মিছিল, কয়েক দিনে ঝরল ৪ প্রাণ, নিখোঁজ আরও ৪

২৫ সেপ্টেম্বর, ২০২৬ - সন্ধ্যা ৬:০৪ মি.
ট্রলারডুবিতে ১ জনের মৃত্যু, নিখোঁজ একই পরিবারের ৪

ট্রলারডুবিতে ১ জনের মৃত্যু, নিখোঁজ একই পরিবারের ৪

২৫ সেপ্টেম্বর, ২০২৬ - বিকেল ৫:৫৫ মি.
সোনারগাঁয়ে মেঘনা নদীতে ডুবে জমজ দুই ভাইসহ ৩ স্কুলশিক্ষার্থীর মৃত্যু

সোনারগাঁয়ে মেঘনা নদীতে ডুবে জমজ দুই ভাইসহ ৩ স্কুলশিক্ষার্থীর মৃত্যু

২০ সেপ্টেম্বর, ২০২৬ - বিকেল ৫:২৬ মি.
সোনারগাঁয়ে আইয়ুব হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ২, আদালতে স্বীকারোক্তি

সোনারগাঁয়ে আইয়ুব হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ২, আদালতে স্বীকারোক্তি

১৮ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১১:২৩ মি.
গণতন্ত্রের জন্য এ দেশে জিয়া পরিবারই সবচেয়ে বেশি নির্যাতন সহ্য করেছে: আমান উল্লাহ আমান

গণতন্ত্রের জন্য এ দেশে জিয়া পরিবারই সবচেয়ে বেশি নির্যাতন সহ্য করেছে: আমান উল্লাহ আমান

১৮ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১১:১৫ মি.
লালমাইয়ে রেললাইনের পাশে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩

লালমাইয়ে রেললাইনের পাশে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩

১৮ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১১:০৪ মি.
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, জীবিত উদ্ধার ২

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, জীবিত উদ্ধার ২

১৮ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১০:৫০ মি.
সাতক্ষীরা ও বান্দরবানে পুকুরে ডুবে প্রাণ গেল তিন শিশুর

সাতক্ষীরা ও বান্দরবানে পুকুরে ডুবে প্রাণ গেল তিন শিশুর

১৮ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১০:৪৫ মি.
প্লাস্টিক বর্জ্যের অভিশাপ মুক্ত করতে চান শিক্ষার্থীরা, সোনারগাঁয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্লাস্টিক বর্জ্যের অভিশাপ মুক্ত করতে চান শিক্ষার্থীরা, সোনারগাঁয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৭ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ৮:০৭ মি.

সর্বাধিক পঠিত

১

সোনারগাঁয়ে ওয়াজ মাহফিল চলাকালে অতর্কিত হামলা, চাপাতির কোপে আহত -২

১,১০৮ বার পড়া হয়েছে
২

সোনারগাঁয়ে গৃহবধূ আনিকা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, জড়িতরা এখনো অধরা

৬৫৯ বার পড়া হয়েছে
৩

জাল সনদে ১৮ বছর চাকরি, কেয়ারটেকার সেলিমের বিদায়, এখন গ্রেপ্তারের দাবি

৬৩০ বার পড়া হয়েছে
৪

সংসদে প্রথমবার দাঁড়িয়েই সোনারগাঁয়ের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরলেন এমপি মান্নান

৫৪০ বার পড়া হয়েছে
৫

কেরানীগঞ্জে মসজিদের ডাটাবেজ তৈরির তথ্য সংগ্রহ সম্পন্ন; প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্যদের জন্য দোয়া

৪৯২ বার পড়া হয়েছে
৬

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

৪৬৫ বার পড়া হয়েছে
৭

৪০০ বছরের ঐতিহ্য বহন করছে সোনারগাঁয়ের কাইকারটেক হাট

৪৩৮ বার পড়া হয়েছে
৮

ঈদের আনন্দ কেড়ে নিল ‘অজ্ঞান পার্টি, ইমামের সারা মাসের হাদিয়াসহ ৩ লাখ টাকার সম্পদ লুট

৪২০ বার পড়া হয়েছে
৯

সন্তান বাঁচাতে গ্রাম ছাড়লেন প্রবাসী বাবা, সোনারগাঁয়ে মাদককারবারি পরিবারের শাস্তির দাবিতে ৫ গ্রামের বিক্ষোভ

৪১৮ বার পড়া হয়েছে
১০

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

৪০২ বার পড়া হয়েছে