পাঁচ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে মিলল ৮০ টাকার গ্যাস

পাঁচ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে মিলল ৮০ টাকার গ্যাস

নিজস্ব প্রতিবেদক: গ্যাসের সংকটে রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বেড়েছে। দীর্ঘ সময় অপেক্ষা করেও পর্যাপ্ত গ্যাস পাচ্ছেন না সিএনজিচালিত অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ির চালকেরা। কেউ কেউ ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে পাচ্ছেন মাত্র ৭০ থেকে ৮০ টাকার গ্যাস।

বুধবার রাজধানীর বিভিন্ন এলাকার সিএনজি ফিলিং স্টেশন ঘুরে দেখা যায়, গ্যাস নিতে যানবাহনের দীর্ঘ সারি। গাবতলী, মিরপুর, কালশী, শাহবাগ, রামপুরা, যাত্রাবাড়ী, উত্তরা ও ডেমরার বেশ কয়েকটি স্টেশনে চালকদের অপেক্ষা করতে দেখা গেছে।

গাবতলীর একটি ফিলিং স্টেশনের সামনে সিএনজিচালিত অটোরিকশাচালক আব্দুল মালেক বলেন, গ্যাসের চাপ কম থাকলেও বাধ্য হয়ে লাইনে দাঁড়াতে হচ্ছে। পাঁচ ঘণ্টা অপেক্ষার পর তিনি ৮০ টাকার গ্যাস পেয়েছেন। এই গ্যাস দিয়ে কতক্ষণ চলবে, তা নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেন তিনি।

চালকেরা জানান, গ্যাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হওয়ায় তাঁদের দৈনিক আয় কমে যাচ্ছে। অনেক সময় দিনের বড় অংশ চলে যাচ্ছে শুধু লাইনে দাঁড়িয়ে।

শাহবাগ এলাকার একটি সিএনজি স্টেশনে অপেক্ষমাণ চালক মাহাবুবুর রহমান বলেন, ভোরে এসে লাইনে দাঁড়িয়েছেন। কয়েক ঘণ্টা পার হলেও গ্যাস পাননি। এভাবে চলতে থাকলে সংসার চালানো কঠিন হয়ে পড়বে বলে জানান তিনি।

রাজধানীর বিভিন্ন এলাকায় শুধু যানবাহন নয়, বাসাবাড়িতেও গ্যাস সংকট দেখা দিয়েছে। অনেক এলাকায় রান্নার কাজে সমস্যায় পড়ছেন বাসিন্দারা। কেউ কেউ বিকল্প হিসেবে বৈদ্যুতিক চুলা ও সিলিন্ডার গ্যাস ব্যবহার করছেন।

দক্ষিণ যাত্রাবাড়ীর বাসিন্দা তাজুল ইসলাম বলেন, বাসায় গ্যাস না থাকায় রান্নাবান্নায় সমস্যা হচ্ছে। পরিবারের শিশুদের নিয়ে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে।

সেগুনবাগিচার বাসিন্দা শফিক জানান, গ্যাস সংকটের কারণে নিয়মিত রান্না করা যাচ্ছে না। বাইরে থেকে খাবার কিনে আনতে হচ্ছে, এতে সংসারের খরচও বেড়ে যাচ্ছে।

ভুক্তভোগী চালক ও বাসিন্দাদের দাবি, গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। দীর্ঘদিন ধরে চলা এই সংকটের সমাধান না হলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

অবৈধ সম্পদ, বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

অবৈধ সম্পদ, বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

১০ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:৪১ মি.
ভোলা-ঢাকা সরাসরি ফেরি চালু, ৪-৫ বছরের মধ্যে সেতু ও সড়ক নির্মাণের ঘোষণা নৌপরিবহন মন্ত্রীর

ভোলা-ঢাকা সরাসরি ফেরি চালু, ৪-৫ বছরের মধ্যে সেতু ও সড়ক নির্মাণের ঘোষণা নৌপরিবহন মন্ত্রীর

০৯ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৮:১৫ মি.
রূপপুর প্রকল্পে গভীর রাতে ভয়াবহ আগুন, ৪৩ ঘণ্টার স্থবিরতায় বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ

রূপপুর প্রকল্পে গভীর রাতে ভয়াবহ আগুন, ৪৩ ঘণ্টার স্থবিরতায় বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ

০৯ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৮:০৯ মি.
দাওরায়ে হাদিস উত্তীর্ণদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগের আশ্বাস ধর্মপ্রতিমন্ত্রীর

দাওরায়ে হাদিস উত্তীর্ণদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগের আশ্বাস ধর্মপ্রতিমন্ত্রীর

০৬ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ১০:১২ মি.
আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি, ০৪ সেপ্টেম্বর ২০২৬

আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি, ০৪ সেপ্টেম্বর ২০২৬

০৪ সেপ্টেম্বর, ২০২৬ - ভোর ৪:৫৩ মি.
ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর বোর্ডে স্থান পেলেন প্রখ্যাত পাঁচ বিশিষ্ট আলেম

ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর বোর্ডে স্থান পেলেন প্রখ্যাত পাঁচ বিশিষ্ট আলেম

০১ সেপ্টেম্বর, ২০২৬ - সন্ধ্যা ৭:১২ মি.
ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর বোর্ডে স্থান পেলেন প্রখ্যাত আলেম মুফতি শরীফ উল্লাহ

ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর বোর্ডে স্থান পেলেন প্রখ্যাত আলেম মুফতি শরীফ উল্লাহ

০১ সেপ্টেম্বর, ২০২৬ - সন্ধ্যা ৬:৩১ মি.
হাতে লেখা কোরআন শরিফের পাতায় ফুটে উঠেছে হামিদুজ্জামানের ৯ বছরের সাধনা

হাতে লেখা কোরআন শরিফের পাতায় ফুটে উঠেছে হামিদুজ্জামানের ৯ বছরের সাধনা

০১ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:১২ মি.
ইসলামিক ফাউন্ডেশনের সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা, আন্তর্জাতিক ক্বারীদের অংশগ্রহণে ক্বিরাআত মাহফিল অনুষ্ঠিত

ইসলামিক ফাউন্ডেশনের সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা, আন্তর্জাতিক ক্বারীদের অংশগ্রহণে ক্বিরাআত মাহফিল অনুষ্ঠিত

০১ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৮:১১ মি.
শাহজালালে থার্ড টার্মিনালের ফ্লাইওভার থেকে পিকআপ নিচে পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

শাহজালালে থার্ড টার্মিনালের ফ্লাইওভার থেকে পিকআপ নিচে পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

০১ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৭:১৬ মি.

সর্বাধিক পঠিত

মেঘনার তীরে ভোরের হাঁকডাক, দেশি মাছের টানে ছুটে আসেন দূরদূরান্তের ক্রেতারা

৮৯৫ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে ইমাম প্রশিক্ষণে শেখ হাসিনার প্রশংসা, জুলাই আন্দোলনকারীদের ফাঁসির হুমকির অভিযোগ

৭১২ বার পড়া হয়েছে

ইমাম-খতিব-মুয়াজ্জিনদের সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন

৬০৬ বার পড়া হয়েছে

সৎ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্র, নারী সহকর্মীর নাম ব্যবহার করে ভুয়া অভিযোগ

৫৫৬ বার পড়া হয়েছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মহিবুল্লাহিল বাকী

৫০৫ বার পড়া হয়েছে

গাড়ি বিক্রির আড়ালে বিশ্বাস ইম্পোর্টসের প্রতারণা, মালিকানা নিয়ে জালিয়াতি

৪১৫ বার পড়া হয়েছে

দুনিয়া হাতে থাকবে, অন্তরে নয়

৪০২ বার পড়া হয়েছে

আল্লাহ তাআলা আসমান ও পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেছেন

৩৯০ বার পড়া হয়েছে

১৯৯৩ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উদ্যোগে শুরু হওয়া ইফার মউশিক প্রকল্প রাজস্বকরণের দাবি

৩৮৩ বার পড়া হয়েছে
১০

দৌলতদিয়ায় যাত্রীবাহী বাস পদ্মায়, ২ মরদেহ উদ্ধার, নিখোঁজদের সন্ধানে উত্তাল নদীতে তল্লাশি

৩৭৫ বার পড়া হয়েছে