পুকুরে মিলল আড়াইহাজার থানা থেকে লুট হওয়া পুলিশের শর্টগান

পুকুরে মিলল আড়াইহাজার থানা থেকে লুট হওয়া পুলিশের শর্টগান

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একটি পুকুর থেকে পুলিশের একটি সরকারি শর্টগান উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অস্ত্রটি ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের সময় আড়াইহাজার থানা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্রগুলোর একটি। বিষয়টি নিশ্চিত করেছেন ওসি মোঃ সবজেল হোসেন।

সোমবার সকাল নয়টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের সিংগারপুর এলাকার একটি পুকুরে মাছ ধরার সময় জেলেদের জালে শর্টগানটি উঠে আসে। পুকুরটি স্থানীয় বাসিন্দা রেজাউলের মালিকানাধীন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ফতেপুর ইউনিয়নের সিংগারপুর এলাকার রেজাউলের  মিয়ার পুকুরে সকালে জেলেরা জাল ফেলেন। একপর্যায়ে জালে ভারী কিছু আটকে গেলে সেটি ওপরে তুলে আনেন। তখন একটি শর্টগান দেখতে পেয়ে তারা বিষয়টি স্থানীয়দের জানান। খবর পেয়ে আড়াইহাজার থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে থানার অস্ত্র রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) শফিউল ইসলাম থানা রেজিস্টার যাচাই করে নিশ্চিত করেন, উদ্ধার হওয়া বাট নম্বর ৬৫১-এর শর্টগানটি আড়াইহাজার থানার সরকারি অস্ত্র।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সবজেল হোসেন বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় থানা থেকে যেসব অস্ত্র লুট হয়েছিল, উদ্ধার হওয়া শর্টগানটি সেগুলোরই একটি। অস্ত্রটি কীভাবে পুকুরে এল এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ আরো জানায়, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অস্ত্রটি কারা নিয়ে গিয়েছিল এবং পরে কীভাবে পুকুরে ফেলে রাখা হয়েছিল, সে বিষয়ে তথ্য সংগ্রহের কাজ চলছে।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

প্লাস্টিক বর্জ্যের অভিশাপ মুক্ত করতে চান শিক্ষার্থীরা, সোনারগাঁয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্লাস্টিক বর্জ্যের অভিশাপ মুক্ত করতে চান শিক্ষার্থীরা, সোনারগাঁয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৭ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ৮:০৭ মি.
সোনারগাঁয়ে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার, পরিচয় মিলল আইয়ুব আলী নামে

সোনারগাঁয়ে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার, পরিচয় মিলল আইয়ুব আলী নামে

১৬ সেপ্টেম্বর, ২০২৬ - দুপুর ১:২৯ মি.
সোনারগাঁয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত খামারকর্মী আটক

সোনারগাঁয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত খামারকর্মী আটক

১৪ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৮:১৪ মি.
সোনারগাঁয়ে জমি নিয়ে তুমুল সংঘর্ষ ও রাতের আঁধারে প্রাচীর ভাঙচুর, থমথমে পরিস্থিতি

সোনারগাঁয়ে জমি নিয়ে তুমুল সংঘর্ষ ও রাতের আঁধারে প্রাচীর ভাঙচুর, থমথমে পরিস্থিতি

১৪ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৮:০৮ মি.
জমি নিয়ে বিরোধে সোনারগাঁয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০

জমি নিয়ে বিরোধে সোনারগাঁয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০

১৩ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১:২০ মি.
আড়াইহাজারে মসজিদে পাওয়া গেল থানা থেকে লুট হওয়া পিস্তল ও গুলি, উদ্ধার করল পুলিশ

আড়াইহাজারে মসজিদে পাওয়া গেল থানা থেকে লুট হওয়া পিস্তল ও গুলি, উদ্ধার করল পুলিশ

১৩ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১:০৯ মি.
অযত্নে-অবহেলায় ধ্বংসের পথে সোনারগাঁয়ের ৫০০ বছরের গোয়ালদি মসজিদ

অযত্নে-অবহেলায় ধ্বংসের পথে সোনারগাঁয়ের ৫০০ বছরের গোয়ালদি মসজিদ

১০ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ১০:১০ মি.
পাঁচরুখী মাদরাসা দারুল হাদীস সালাফিইয়াহ জামে মসজিদে দ্বীনি শিক্ষা বিস্তারে প্রশংসনীয় অগ্রগতি

পাঁচরুখী মাদরাসা দারুল হাদীস সালাফিইয়াহ জামে মসজিদে দ্বীনি শিক্ষা বিস্তারে প্রশংসনীয় অগ্রগতি

০৮ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ১০:১১ মি.
অস্বাভাবিক আচরণের ভিডিও ভাইরাল, নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআই প্রত্যাহার

অস্বাভাবিক আচরণের ভিডিও ভাইরাল, নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআই প্রত্যাহার

০৮ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:৪৫ মি.
সোনারগাঁয়ে গৃহবধূকে মারধর ও ট্যাবলেট খাইয়ে হত্যার অভিযোগ, স্বামীসহ আসামি ৯

সোনারগাঁয়ে গৃহবধূকে মারধর ও ট্যাবলেট খাইয়ে হত্যার অভিযোগ, স্বামীসহ আসামি ৯

০৮ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:৩৮ মি.

সর্বাধিক পঠিত

সোনারগাঁয়ে ওয়াজ মাহফিল চলাকালে অতর্কিত হামলা, চাপাতির কোপে আহত -২

১,০৯০ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ে গৃহবধূ আনিকা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, জড়িতরা এখনো অধরা

৬৪৫ বার পড়া হয়েছে

জাল সনদে ১৮ বছর চাকরি, কেয়ারটেকার সেলিমের বিদায়, এখন গ্রেপ্তারের দাবি

৬০২ বার পড়া হয়েছে

সংসদে প্রথমবার দাঁড়িয়েই সোনারগাঁয়ের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরলেন এমপি মান্নান

৫৩১ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জে মসজিদের ডাটাবেজ তৈরির তথ্য সংগ্রহ সম্পন্ন; প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্যদের জন্য দোয়া

৪৮০ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

৪৪৭ বার পড়া হয়েছে

৪০০ বছরের ঐতিহ্য বহন করছে সোনারগাঁয়ের কাইকারটেক হাট

৪২৬ বার পড়া হয়েছে

ঈদের আনন্দ কেড়ে নিল ‘অজ্ঞান পার্টি, ইমামের সারা মাসের হাদিয়াসহ ৩ লাখ টাকার সম্পদ লুট

৪১২ বার পড়া হয়েছে

সন্তান বাঁচাতে গ্রাম ছাড়লেন প্রবাসী বাবা, সোনারগাঁয়ে মাদককারবারি পরিবারের শাস্তির দাবিতে ৫ গ্রামের বিক্ষোভ

৪০৩ বার পড়া হয়েছে
১০

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

৩৯৭ বার পড়া হয়েছে