ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে বিশাল গর্ত, ঝুঁকিপূর্ণ সেতুতে দুর্ঘটনার শঙ্কা

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে বিশাল গর্ত, ঝুঁকিপূর্ণ সেতুতে দুর্ঘটনার শঙ্কা

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি সেতুতে সৃষ্টি হয়েছে ভয়াবহ খানাখন্দ ও বিপজ্জনক গর্ত। উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ার চর এলাকার ওই সেতুর ওপর ঢালাই ধসে গিয়ে পলেস্তারা উঠে গেছে। ফলে ভেতরের লোহার রড কঙ্কালের মতো বেরিয়ে এসেছে। প্রতিদিন হাজার হাজার যানবাহন এই মারাত্মক ঝুঁকিপূর্ণ অংশের ওপর দিয়ে আতঙ্ক নিয়ে চলাচল করছে।

আজ (২২ আগস্ট) শনিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, মহাসড়কের আষাঢ়িয়ারচর এলাকায় সেতুর ঠিক মাঝখানেই ঢালাই ধসে একটি বড় গর্তের সৃষ্টি হয়েছে। সাময়িকভাবে গর্তটি ঢাকার জন্য একটি পাতলা লোহার পাত (শিট) ফেলা হলেও যানবাহনের চাপে তা সরে গেছে। ফলে বেরিয়ে এসেছে ভেতরের রড এবং গর্তের ভেতর দিয়ে নিচের ফাঁকা অংশ স্পষ্টভাবে দেখা যাচ্ছে।

তিতাস পরিবহনের যাত্রী শহিদুল্লাহ বলেন, দূরপাল্লার দ্রুতগতির বাস ও ভারী ট্রাকগুলো হঠাৎ এই গর্তের কাছে এসে জরুরি ব্রেক করছে। রাতের আঁধারে বা বৃষ্টির সময় এখানে বড় ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে যেতে পারে।

একুশে পরিবহনের চালক সোহরাব হোসেন জানান, মেঘনা সেতু ও টোলপ্লাজা সংলগ্ন এই অংশে প্রতিদিন হাজার হাজার যানবাহন তীব্র গতিতে চলে। দ্রুতগতিতে আসা গাড়িগুলো এই ভাঙা অংশের কাছে এসে হঠাৎ গতি কমাতে বা ঝুঁকিপূর্ণভাবে লেন পরিবর্তন করতে বাধ্য হচ্ছে। এতে পেছনের গাড়ির সঙ্গে মারাত্মক সংঘর্ষের ঝুঁকি তৈরি হচ্ছে। এছাড়া সিএনজি অটোরিকশা ও ইজিবাইকগুলো ভাঙা অংশ পার হতে গিয়ে উল্টে যাওয়ার উপক্রম হয়।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে জানান, টোলপ্লাজা পেরিয়ে আসার পর যানবাহনের গতি বেশি থাকে। দূর থেকে সেতুটির মাঝখানের এই গর্ত চালকদের পক্ষে হঠাৎ খেয়াল করা কঠিন হয়ে পড়ে।

সোনারগাঁয়ের স্থানীয় পথচারী ও চালকেরা ক্ষোভ প্রকাশ করে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আশু হস্তক্ষেপ দাবি করেছেন। চালকদের মতে, কোনো সাময়িক জোড়াতালি না দিয়ে রড বের হয়ে যাওয়া এই সেতুটি দ্রুত স্থায়ীভাবে মেরামত করা প্রয়োজন। তা না হলে যেকোনো সময় বড় দুর্ঘটনার পাশাপাশি মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়ে চরম জনদুর্ভোগ দেখা দেবে।

এ বিষয়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী জানান, সেতুটির ওই ক্ষতিগ্রস্ত অংশের কথা তারা অবগত আছেন। দ্রুততম সময়ের মধ্যে ঝুঁকিপূর্ণ অংশটি পরিদর্শন করে স্থায়ী সংস্কার কাজ শুরু করা হবে, যাতে যান চলাচল স্বাভাবিক ও নিরাপদ রাখা যায়।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

হজের যেকোনো একটি ফরজ বাদ পড়লে হজ বাতিল বলে গণ্য হবে, ক্ষতিপূরণে তা শুদ্ধ হবে না

হজের যেকোনো একটি ফরজ বাদ পড়লে হজ বাতিল বলে গণ্য হবে, ক্ষতিপূরণে তা শুদ্ধ হবে না

০৭ অক্টোবর, ২০২৬ - সকাল ৬:৪২ মি.
সোমবার ফজরে জীবনের সর্বশেষ দিয়ে মারা গেলেন মক্কার গ্রান্ড মসজিদের মুয়াজ্জিন |

সোমবার ফজরে জীবনের সর্বশেষ দিয়ে মারা গেলেন মক্কার গ্রান্ড মসজিদের মুয়াজ্জিন |

০৩ অক্টোবর, ২০২৬ - রাত ১১:৪৯ মি.
ডিএমপির ১১ পরিদর্শককে ঢাকার বাইরে বদলি

ডিএমপির ১১ পরিদর্শককে ঢাকার বাইরে বদলি

০৩ অক্টোবর, ২০২৬ - রাত ১১:৩২ মি.
সোনারগাঁয়ে রিসোর্ট থেকে সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই গ্রেপ্তার

সোনারগাঁয়ে রিসোর্ট থেকে সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই গ্রেপ্তার

০৩ অক্টোবর, ২০২৬ - রাত ১১:২৫ মি.
মধ্যপ্রাচ্যে মোতায়েন হচ্ছে নতুন মার্কিন রণতরি, পাঠানো হচ্ছে ১০ হাজার সেনা

মধ্যপ্রাচ্যে মোতায়েন হচ্ছে নতুন মার্কিন রণতরি, পাঠানো হচ্ছে ১০ হাজার সেনা

০৩ অক্টোবর, ২০২৬ - সকাল ৯:২৩ মি.
জামায়াত মুখে সহযোগিতা দেখালেও সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে, রাশেদ খাঁন

জামায়াত মুখে সহযোগিতা দেখালেও সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে, রাশেদ খাঁন

০৩ অক্টোবর, ২০২৬ - সকাল ৯:১১ মি.
ময়মনসিংহে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নারী-শিশুসহ, প্রাণ গেল ৭ জনের

ময়মনসিংহে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নারী-শিশুসহ, প্রাণ গেল ৭ জনের

০২ অক্টোবর, ২০২৬ - বিকেল ৩:২১ মি.
মডেল মসজিদে যুক্ত হলো খতিবের পদ, বাড়ল ইমাম-মুয়াজ্জিনের সম্মানী

মডেল মসজিদে যুক্ত হলো খতিবের পদ, বাড়ল ইমাম-মুয়াজ্জিনের সম্মানী

২৯ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:৩৬ মি.
দেওবন্দি ভাবধারাই উম্মাহর ভারসাম্য, আলেমদের হাত ধরে সুদৃঢ় হচ্ছে বাংলাদেশ-ভারত দ্বীনি সম্পর্ক

দেওবন্দি ভাবধারাই উম্মাহর ভারসাম্য, আলেমদের হাত ধরে সুদৃঢ় হচ্ছে বাংলাদেশ-ভারত দ্বীনি সম্পর্ক

২৯ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:০৪ মি.
সোনারগাঁয়ে ট্রলারডুবি: ৪ দিন পর নদী থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

সোনারগাঁয়ে ট্রলারডুবি: ৪ দিন পর নদী থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

২৮ সেপ্টেম্বর, ২০২৬ - বিকেল ৪:৫১ মি.

সর্বাধিক পঠিত

১

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে ২৬ জনের মৃত্যু

১,৩১১ বার পড়া হয়েছে
২

সোনারগাঁয়ে ওয়াজ মাহফিল চলাকালে অতর্কিত হামলা, চাপাতির কোপে আহত -২

১,১২৪ বার পড়া হয়েছে
৩

মেঘনার তীরে ভোরের হাঁকডাক, দেশি মাছের টানে ছুটে আসেন দূরদূরান্তের ক্রেতারা

৯৪৬ বার পড়া হয়েছে
৪

গোপালগঞ্জে ইমাম প্রশিক্ষণে শেখ হাসিনার প্রশংসা, জুলাই আন্দোলনকারীদের ফাঁসির হুমকির অভিযোগ

৭৭১ বার পড়া হয়েছে
৫

সোনারগাঁয়ে গৃহবধূ আনিকা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, জড়িতরা এখনো অধরা

৬৭৭ বার পড়া হয়েছে
৬

জাল সনদে ১৮ বছর চাকরি, কেয়ারটেকার সেলিমের বিদায়, এখন গ্রেপ্তারের দাবি

৬৫০ বার পড়া হয়েছে
৭

ইমাম-খতিব-মুয়াজ্জিনদের সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন

৬৪৪ বার পড়া হয়েছে
৮

সৎ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্র, নারী সহকর্মীর নাম ব্যবহার করে ভুয়া অভিযোগ

৫৯৭ বার পড়া হয়েছে
৯

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মহিবুল্লাহিল বাকী

৫৪৭ বার পড়া হয়েছে
১০

সংসদে প্রথমবার দাঁড়িয়েই সোনারগাঁয়ের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরলেন এমপি মান্নান

৫৪৩ বার পড়া হয়েছে