ইফার মহাপরিচালককে ফুলেল শুভেচ্ছা মউশিক কর্মকর্তাদের, রাজস্বভুক্তকরণের আশ্বাস

ইফার মহাপরিচালককে ফুলেল শুভেচ্ছা মউশিক কর্মকর্তাদের, রাজস্বভুক্তকরণের আশ্বাস

নিজস্ব প্রতিবেদক: ইসলামিক ফাউন্ডেশনের ঢাকা বিভাগীয় কার্যালয়ে মহাপরিচালক (গ্রেড-১) মুফতী মুহাম্মদ মহিববুল্লাহিল বাকী নদভীকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করেছেন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (মউশিক) প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা।

সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়কালে কর্মকর্তা-কর্মচারীরা তাঁদের দীর্ঘদিনের বঞ্চনা নিরসন এবং প্রকল্পটিকে রাজস্বখাতে স্থানান্তরের জোরালো দাবি উপস্থাপন করেন।

কথোপকথনের একপর্যায়ে মহাপরিচালক মুফতী মুহাম্মদ মহিববুল্লাহিল বাকী নদভী জানতে চান, এই যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়নের জন্য কোন কোন পর্যায়ে যোগাযোগ ও সুপারিশ করা প্রয়োজন। জবাবে প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়, বিষয়টি সুরাহার জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, মাননীয় ধর্মমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর নিকট রূপরেখা তুলে ধরা জরুরি।

উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন মহাপরিচালক। তিনি বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে সংশ্লিষ্ট উর্ধ্বতন নীতি-নির্ধারক ও কর্তৃপক্ষের কাছে দাবির যৌক্তিকতা বুঝিয়ে বলার এবং প্রয়োজনীয় ইতিবাচক উদ্যোগ নেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

উল্লেখ্য, ইসলামিক ফাউন্ডেশনের অধীনে পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন ধরে তাঁদের পদসমূহ রাজস্বখাতে অন্তর্ভুক্তির জন্য ধারাবাহিক দাবি জানিয়ে আসছেন

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

স্বপ্নে প্রিয় নবীজির (সা.) জিয়ারত ও আধ্যাত্মিক ইঙ্গিতে গড়ে উঠেছে জামেআ হাকীমুল উম্মত

স্বপ্নে প্রিয় নবীজির (সা.) জিয়ারত ও আধ্যাত্মিক ইঙ্গিতে গড়ে উঠেছে জামেআ হাকীমুল উম্মত

২০ নভেম্বর, ২০২৬ - রাত ৯:৩১ মি.
সহিংসতা ও নৈরাজ্য প্রতিরোধে জুমার বয়ানে ইমাম-খতিবদের প্রতি আহ্বান

সহিংসতা ও নৈরাজ্য প্রতিরোধে জুমার বয়ানে ইমাম-খতিবদের প্রতি আহ্বান

১৯ নভেম্বর, ২০২৬ - রাত ১০:০৬ মি.
চট্রগ্রামে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগ

চট্রগ্রামে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগ

১৯ নভেম্বর, ২০২৬ - সকাল ৯:১৩ মি.
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভিসিসহ কর্মকর্তারা অবরুদ্ধ, ৩ দিনের ছুটি ঘোষণা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভিসিসহ কর্মকর্তারা অবরুদ্ধ, ৩ দিনের ছুটি ঘোষণা

১৭ নভেম্বর, ২০২৬ - ভোর ৫:২০ মি.
কালের সাক্ষী গিয়াসউদ্দিন আজম শাহের সমাধি

কালের সাক্ষী গিয়াসউদ্দিন আজম শাহের সমাধি

১৬ নভেম্বর, ২০২৬ - সকাল ৯:১০ মি.
উমরাহ পালন শেষে আগামীকাল দেশে ফিরছেন ইফার গভর্নর মুফতি শরীফ উল্লাহ

উমরাহ পালন শেষে আগামীকাল দেশে ফিরছেন ইফার গভর্নর মুফতি শরীফ উল্লাহ

১৬ নভেম্বর, ২০২৬ - সকাল ৮:৪৬ মি.
আজকের (১৬ নভেম্বর) নামাজের সময়সূচি

আজকের (১৬ নভেম্বর) নামাজের সময়সূচি

১৬ নভেম্বর, ২০২৬ - সকাল ৮:৩০ মি.
বিশ্বের শীর্ষ ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বের শীর্ষ ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫ নভেম্বর, ২০২৬ - রাত ১২:০৬ মি.
সাত দিনের সফরে বাংলাদেশে আসছেন মুফতি তাকী উসমানী

সাত দিনের সফরে বাংলাদেশে আসছেন মুফতি তাকী উসমানী

১৩ নভেম্বর, ২০২৬ - রাত ৮:৫১ মি.
বোমাবাজি-অগ্নিসন্ত্রাসে আবারও আতঙ্কিত জনজীবন, ফিরছে কি সহিংসতার পুরোনো দিন?

বোমাবাজি-অগ্নিসন্ত্রাসে আবারও আতঙ্কিত জনজীবন, ফিরছে কি সহিংসতার পুরোনো দিন?

১২ নভেম্বর, ২০২৬ - সকাল ৭:৫৩ মি.

সর্বাধিক পঠিত

১

মেঘনার তীরে ভোরের হাঁকডাক, দেশি মাছের টানে ছুটে আসেন দূরদূরান্তের ক্রেতারা

১,০৬৩ বার পড়া হয়েছে
২

গোপালগঞ্জে ইমাম প্রশিক্ষণে শেখ হাসিনার প্রশংসা, জুলাই আন্দোলনকারীদের ফাঁসির হুমকির অভিযোগ

৮৮২ বার পড়া হয়েছে
৩

ইমাম-খতিব-মুয়াজ্জিনদের সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন

৭৪৪ বার পড়া হয়েছে
৪

সৎ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্র, নারী সহকর্মীর নাম ব্যবহার করে ভুয়া অভিযোগ

৬৭২ বার পড়া হয়েছে
৫

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মহিবুল্লাহিল বাকী

৬৪৩ বার পড়া হয়েছে
৬

দুনিয়া হাতে থাকবে, অন্তরে নয়

৫৫৬ বার পড়া হয়েছে
৭

আল্লাহ তাআলা আসমান ও পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেছেন

৫৩৯ বার পড়া হয়েছে
৮

দৌলতদিয়ায় যাত্রীবাহী বাস পদ্মায়, ২ মরদেহ উদ্ধার, নিখোঁজদের সন্ধানে উত্তাল নদীতে তল্লাশি

৫৩২ বার পড়া হয়েছে
৯

গাড়ি বিক্রির আড়ালে বিশ্বাস ইম্পোর্টসের প্রতারণা, মালিকানা নিয়ে জালিয়াতি

৫০২ বার পড়া হয়েছে
১০

১৯৯৩ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উদ্যোগে শুরু হওয়া ইফার মউশিক প্রকল্প রাজস্বকরণের দাবি

৪৮৮ বার পড়া হয়েছে