মাদকের প্রতিবাদ করায় পুলিশ কনস্টেবলের ওপর হামলা, হাত-পায়ের রগ কর্তন

মাদকের প্রতিবাদ করায় পুলিশ কনস্টেবলের ওপর হামলা, হাত-পায়ের রগ কর্তন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক কারবারের বিরুদ্ধে প্রতিবাদ করায় আবুল কালাম নামে এক পুলিশ কনস্টেবলের ওপর বর্বরোচিত হামলার অভিযোগ উঠেছে স্থানীয় মাদক কারবারিদের বিরুদ্ধে। হামলায় তাঁর হাত-পা ভেঙে দেওয়ার পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে পায়ের রগ কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার তারাবো পৌরসভার উত্তর মাসাবো এলাকার একটি নির্জন বিলে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও আহত পুলিশ সদস্যের স্বজনদের সূত্রে জানা যায়, কনস্টেবল আবুল কালাম দীর্ঘদিন ধরে মাসাবো এলাকায় মাদক কারবারের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছিলেন। সম্প্রতি তিনি শাহাদাত ও এমদাদুল নামে স্থানীয় দুই ব্যক্তিকে মাদক কারবারের অভিযোগে পুলিশে ধরিয়ে দেন। এ ঘটনার পর থেকেই শাহাদাতের ছোট ভাই শাহজালাল তাঁকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

স্বজনদের অভিযোগ, ঘটনার রাতে শাহজালাল ফোন করে আবুল কালামকে বাসা থেকে ডেকে নিয়ে যান। পরে তাঁকে উত্তর মাসাবো এলাকার একটি নির্জন বিলে নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকেই ওত পেতে থাকা শাহজালালসহ ১০ থেকে ১৫ জনের একটি দল তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাঁকে এলোপাতাড়ি মারধর করে হাত-পা ভেঙে দেয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাঁর পায়ের রগ কেটে দেওয়া হয় বলেও অভিযোগ করেন স্বজনরা।

আবুল কালামের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) ভর্তি করা হয়।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে মাদক কারবার ও এর প্রতিবাদকারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, লিখিত অভিযোগ পেলে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

সোনারগাঁয়ে দুদিনে নাশকতার দুই মামলা, আসামি ১৬৭

সোনারগাঁয়ে দুদিনে নাশকতার দুই মামলা, আসামি ১৬৭

২২ নভেম্বর, ২০২৬ - সকাল ১০:২৫ মি.
রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক ঘেঁষে বর্জ্যের বিশাল স্তূপ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক ঘেঁষে বর্জ্যের বিশাল স্তূপ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

২২ নভেম্বর, ২০২৬ - সকাল ১০:১৯ মি.
রূপগঞ্জে বালু ভরাটে জলাবদ্ধতা, পানিবন্দি পাঁচ গ্রামের হাজারো মানুষ

রূপগঞ্জে বালু ভরাটে জলাবদ্ধতা, পানিবন্দি পাঁচ গ্রামের হাজারো মানুষ

২২ নভেম্বর, ২০২৬ - সকাল ১০:১৫ মি.
সাত দিন সাগরে জিম্মি রেখে নির্যাতন, কক্সবাজার সৈকতে ট্রলার থেকে উদ্ধার ২৮

সাত দিন সাগরে জিম্মি রেখে নির্যাতন, কক্সবাজার সৈকতে ট্রলার থেকে উদ্ধার ২৮

২১ নভেম্বর, ২০২৬ - বিকেল ৩:৩৮ মি.
লালমনিরহাটে গাড়ি থামিয়ে মউশিক শিক্ষকদের স্মারকলিপি নিলেন প্রধানমন্ত্রী

লালমনিরহাটে গাড়ি থামিয়ে মউশিক শিক্ষকদের স্মারকলিপি নিলেন প্রধানমন্ত্রী

২০ নভেম্বর, ২০২৬ - রাত ১১:০৪ মি.
সোনারগাঁয়ে যাত্রীবাহি বাসে আগুন

সোনারগাঁয়ে যাত্রীবাহি বাসে আগুন

১৯ নভেম্বর, ২০২৬ - সকাল ১১:০৩ মি.
সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়েতে মালবাহী ট্রাকে আগুন

সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়েতে মালবাহী ট্রাকে আগুন

১৯ নভেম্বর, ২০২৬ - সকাল ৯:৩৬ মি.
সোনারগাঁয়ে যুবদলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

সোনারগাঁয়ে যুবদলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

১৮ নভেম্বর, ২০২৬ - রাত ১০:৫৪ মি.
বহিষ্কৃত পনির ভূঁইয়ার ‘সভাপতি’ পরিচয় ব্যবহার নিয়ে সোনারগাঁও উপজেলা প্রেসক্লাবের সতর্কবার্তা

বহিষ্কৃত পনির ভূঁইয়ার ‘সভাপতি’ পরিচয় ব্যবহার নিয়ে সোনারগাঁও উপজেলা প্রেসক্লাবের সতর্কবার্তা

১৮ নভেম্বর, ২০২৬ - বিকেল ৪:০২ মি.
নারায়ণগঞ্জে হামলা-ভাঙচুরের ভিডিও ধারণ করায় পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জে হামলা-ভাঙচুরের ভিডিও ধারণ করায় পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যা

১৮ নভেম্বর, ২০২৬ - বিকেল ৩:৩৭ মি.

সর্বাধিক পঠিত

১

সোনারগাঁয়ে ওয়াজ মাহফিল চলাকালে অতর্কিত হামলা, চাপাতির কোপে আহত -২

১,২৩৮ বার পড়া হয়েছে
২

সোনারগাঁয়ে জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে অপপ্রচার, ছবি বিকৃতির অভিযোগে ডা. মামুনের তীব্র প্রতিবাদ

৮১৮ বার পড়া হয়েছে
৩

সোনারগাঁয়ে গৃহবধূ আনিকা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, জড়িতরা এখনো অধরা

৭৬৯ বার পড়া হয়েছে
৪

জাল সনদে ১৮ বছর চাকরি, কেয়ারটেকার সেলিমের বিদায়, এখন গ্রেপ্তারের দাবি

৭৪০ বার পড়া হয়েছে
৫

সংসদে প্রথমবার দাঁড়িয়েই সোনারগাঁয়ের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরলেন এমপি মান্নান

৬১৮ বার পড়া হয়েছে
৬

কেরানীগঞ্জে মসজিদের ডাটাবেজ তৈরির তথ্য সংগ্রহ সম্পন্ন; প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্যদের জন্য দোয়া

৫৮৫ বার পড়া হয়েছে
৭

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

৫৫৬ বার পড়া হয়েছে
৮

৪০০ বছরের ঐতিহ্য বহন করছে সোনারগাঁয়ের কাইকারটেক হাট

৫৩৭ বার পড়া হয়েছে
৯

সন্তান বাঁচাতে গ্রাম ছাড়লেন প্রবাসী বাবা, সোনারগাঁয়ে মাদককারবারি পরিবারের শাস্তির দাবিতে ৫ গ্রামের বিক্ষোভ

৫১৮ বার পড়া হয়েছে
১০

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

৪৮৮ বার পড়া হয়েছে