ফার্মের মুরগির ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী, হাসনাত আব্দুল্লাহ

ফার্মের মুরগির ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী, হাসনাত আব্দুল্লাহ

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: এইচএসসি পরীক্ষার্থী শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ আখ্যা দেওয়ায় শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের তীব্র সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করেছেন এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেছেন, “গত ৫ আগস্ট এই ফার্মের মুরগির মতো ছাত্ররা রাজপথে নেমেছিল বলেই এহছানুল হক মিলন আজ শিক্ষামন্ত্রী হতে পেরেছেন, সালাহউদ্দিন আহমদ শিলং থেকে ফিরে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন এবং তারেক রহমান সরকার গঠন করতে পেরেছেন। এই ছাত্ররা মাঠে না নামলে বিএনপি নেতাকর্মীদের রাজপথে রিকশা চালাতে হতো, তারেক রহমানও লন্ডন থেকে এসে সরকার গঠন করতে পারতেন না।

সোমবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় এনসিপির পদযাত্রা শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। এর আগে সোনারগাঁ ফজলুল হক উইমেন্স কলেজের সামনে থেকে হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে এনসিপির একটি পদযাত্রা বের হয়। পদযাত্রাটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌরাস্তা প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়।

দেশের সার্বিক পরিস্থিতি ও চট্টগ্রাম অঞ্চলের বন্যা মোকাবিলায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে হাসনাত আব্দুল্লাহ বলেন, “বন্যার কারণে চট্টগ্রামের সাতকানিয়া, আনোয়ারা ও পার্বত্য অঞ্চলসহ বিভিন্ন এলাকা পানির নিচে তলিয়ে গেছে। সাত দিন ধরে মানুষ পানিবন্দি থাকলেও সরকারি কোনো খাদ্যসামগ্রী পৌঁছায়নি। যে সাহায্য বরাদ্দ করা হয়েছে, তা মাথাপিছু ৩০ টাকারও কম। অথচ পার্বত্য অঞ্চল থেকেই সরকার ৯০ হাজার কোটি টাকার রাজস্ব পেয়ে থাকে।

দুর্গতদের সংকটময় মুহূর্তে সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, “যখন মানুষ বন্যায় ক্লিষ্ট, তখন পার্বত্য অঞ্চলের একজন মন্ত্রী সৌদি আরবে হজ করতে গেছেন। এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বিভিন্ন জেলা সফর করলেও চট্টগ্রামের দুর্গত মানুষের কাছে যাননি।

সংবিধান ও নির্বাচন বিতর্ক টেনে তিনি বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছেন-সংবিধান সংস্কার কমিটি বলে কিছু নেই। সংবিধানে যদি সংস্কারের সুযোগ না থাকে, তবে ২০২৬ সালের যে নির্বাচন হয়েছে, তাও হওয়ার কথা নয়। সংবিধান অনুযায়ী তো নির্বাচন হওয়ার কথা ছিল ২০২৯ সালে। সেই হিসেবে এই সরকার অবৈধ।” তিনি অভিযোগ করেন, সরকার নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করছে না এবং দেশের ৭৫ শতাংশ মানুষের গণভোটের রায়কে অবহেলা করছে।

কেন্দ্রীয় যুব শক্তির সহ-সভাপতি মোহাম্মদ তুহিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আলামিন, কেন্দ্রীয় যুব শক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আলী হাসান জোনায়েদ এবং নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক জুবায়ের আহমেদসহ স্থানীয় ও জেলার শীর্ষ নেতারা।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

ভোলা-ঢাকা সরাসরি ফেরি চালু, ৪-৫ বছরের মধ্যে সেতু ও সড়ক নির্মাণের ঘোষণা নৌপরিবহন মন্ত্রীর

ভোলা-ঢাকা সরাসরি ফেরি চালু, ৪-৫ বছরের মধ্যে সেতু ও সড়ক নির্মাণের ঘোষণা নৌপরিবহন মন্ত্রীর

০৯ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৮:১৫ মি.
রূপপুর প্রকল্পে গভীর রাতে ভয়াবহ আগুন, ৪৩ ঘণ্টার স্থবিরতায় বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ

রূপপুর প্রকল্পে গভীর রাতে ভয়াবহ আগুন, ৪৩ ঘণ্টার স্থবিরতায় বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ

০৯ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৮:০৯ মি.
দাওরায়ে হাদিস উত্তীর্ণদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগের আশ্বাস ধর্মপ্রতিমন্ত্রীর

দাওরায়ে হাদিস উত্তীর্ণদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগের আশ্বাস ধর্মপ্রতিমন্ত্রীর

০৬ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ১০:১২ মি.
আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি, ০৪ সেপ্টেম্বর ২০২৬

আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি, ০৪ সেপ্টেম্বর ২০২৬

০৪ সেপ্টেম্বর, ২০২৬ - ভোর ৪:৫৩ মি.
ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর বোর্ডে স্থান পেলেন প্রখ্যাত পাঁচ বিশিষ্ট আলেম

ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর বোর্ডে স্থান পেলেন প্রখ্যাত পাঁচ বিশিষ্ট আলেম

০১ সেপ্টেম্বর, ২০২৬ - সন্ধ্যা ৭:১২ মি.
ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর বোর্ডে স্থান পেলেন প্রখ্যাত আলেম মুফতি শরীফ উল্লাহ

ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর বোর্ডে স্থান পেলেন প্রখ্যাত আলেম মুফতি শরীফ উল্লাহ

০১ সেপ্টেম্বর, ২০২৬ - সন্ধ্যা ৬:৩১ মি.
হাতে লেখা কোরআন শরিফের পাতায় ফুটে উঠেছে হামিদুজ্জামানের ৯ বছরের সাধনা

হাতে লেখা কোরআন শরিফের পাতায় ফুটে উঠেছে হামিদুজ্জামানের ৯ বছরের সাধনা

০১ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:১২ মি.
ইসলামিক ফাউন্ডেশনের সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা, আন্তর্জাতিক ক্বারীদের অংশগ্রহণে ক্বিরাআত মাহফিল অনুষ্ঠিত

ইসলামিক ফাউন্ডেশনের সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা, আন্তর্জাতিক ক্বারীদের অংশগ্রহণে ক্বিরাআত মাহফিল অনুষ্ঠিত

০১ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৮:১১ মি.
শাহজালালে থার্ড টার্মিনালের ফ্লাইওভার থেকে পিকআপ নিচে পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

শাহজালালে থার্ড টার্মিনালের ফ্লাইওভার থেকে পিকআপ নিচে পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

০১ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৭:১৬ মি.
রাজধানীর গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ আহত ৩

রাজধানীর গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ আহত ৩

৩১ আগস্ট, ২০২৬ - রাত ১১:৫৩ মি.

সর্বাধিক পঠিত

মেঘনার তীরে ভোরের হাঁকডাক, দেশি মাছের টানে ছুটে আসেন দূরদূরান্তের ক্রেতারা

৮৮৪ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে ইমাম প্রশিক্ষণে শেখ হাসিনার প্রশংসা, জুলাই আন্দোলনকারীদের ফাঁসির হুমকির অভিযোগ

৬৯৬ বার পড়া হয়েছে

ইমাম-খতিব-মুয়াজ্জিনদের সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন

৫৯৬ বার পড়া হয়েছে

সৎ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্র, নারী সহকর্মীর নাম ব্যবহার করে ভুয়া অভিযোগ

৫৫৩ বার পড়া হয়েছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মহিবুল্লাহিল বাকী

৫০২ বার পড়া হয়েছে

গাড়ি বিক্রির আড়ালে বিশ্বাস ইম্পোর্টসের প্রতারণা, মালিকানা নিয়ে জালিয়াতি

৪১১ বার পড়া হয়েছে

দুনিয়া হাতে থাকবে, অন্তরে নয়

৩৯৯ বার পড়া হয়েছে

আল্লাহ তাআলা আসমান ও পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেছেন

৩৮৭ বার পড়া হয়েছে

১৯৯৩ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উদ্যোগে শুরু হওয়া ইফার মউশিক প্রকল্প রাজস্বকরণের দাবি

৩৮১ বার পড়া হয়েছে
১০

দৌলতদিয়ায় যাত্রীবাহী বাস পদ্মায়, ২ মরদেহ উদ্ধার, নিখোঁজদের সন্ধানে উত্তাল নদীতে তল্লাশি

৩৭২ বার পড়া হয়েছে