রূপগঞ্জ প্রেসক্লাবে দুই দিনে ঘোষিত পৃথক দুই কমিটি নিয়ে ধোঁয়াশা

রূপগঞ্জ প্রেসক্লাবে দুই দিনে ঘোষিত পৃথক দুই কমিটি নিয়ে ধোঁয়াশা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে কর্মরত সাংবাদিকদের পেশাজীবী সংগঠন রূপগঞ্জ প্রেসক্লাবের নেতৃত্ব নির্বাচনকে কেন্দ্র করে চরম বিভ্রান্তি ও বিভক্তি দেখা দিয়েছে। মাত্র এক দিনের ব্যবধানে প্রেসক্লাবের নাম ব্যবহার করে আলাদা দুটি স্থানে আয়োজিত সভায় ২৫ সদস্যবিশিষ্ট পৃথক দুই কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে দুটি ভিন্ন পক্ষ।

সোহেল-হানিফ পরিষদ
একটি বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, দীর্ঘ ১৮ বছর পর গত ২১ আগস্ট (বৃহস্পতিবার) রাতে পূর্বাচলে অবস্থিত প্রেসক্লাব কার্যালয়ে সাধারণ সদস্যদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয়। সর্বসম্মতিক্রমে মোহনা টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি ছাত্তার আলী সোহেলকে সভাপতি, আমাদের রূপগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হানিফ মোল্লা-কে সাধারণ সম্পাদক এবং জাগো নিউজের  নাজমুল হুদাকে অর্থ সম্পাদক করে ২৫ সদস্যের কমিটি গঠন করা হয়।

এই কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদের দায়িত্বে রয়েছেন,সিনিয়র সহ-সভাপতি, মাসুদ করিম (দৈনিক জনতা),সহ-সভাপতি,মকবুল হোসেন (যায়যায়দিন/মাই টিভি) ও আবুল কালাম শাকিল (এনটিভি), যুগ্ম সাধারণ সম্পাদক, এস এম রুবেল মাহমুদ (আরটিভি) ও মাহবুব আলম প্রিয় (নাগরিক টিভি/খোলা কাগজ) সাংগঠনিক সম্পাদক, রাসেল মাহমুদ (দেশ টিভি) দপ্তর সম্পাদক, শরীফ ভূঁইয়া (দৈনিক কালবেলা)।

খলিল-আলম পরিষদ
অপরদিকে, অন্য একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর আগের দিন দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে দ্বিতীয় কমিটিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক ইনকিলাব ও বাংলাভিশনের খলিল শিকদারকে সভাপতি এবং নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের মো. আলম হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়।

এই কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদের দায়িত্বে রয়েছেন, সিনিয়র সহ-সভাপতি, শহীদুল্লাহ গাজী (এশিয়ান টিভি) ও এ হাই মিলন (আগামীর সময়) সহ-সভাপতি, মো. শাহজাদা শাহাদাত (স্টার নিউজ) ও আশিকুর রহমান হান্নান (জিটিভি) যুগ্ম সাধারণ সম্পাদক, শরীফ আহমেদ লিটন (বিজয় টিভি), জিয়াউর রাশেদ (সমকাল) ও রাশেদুল ইসলাম (সময়ের আলো) সাংগঠনিক সম্পাদক, জাহাঙ্গীর আলম হানিফ (বাংলাদেশ প্রতিদিন) অর্থ সম্পাদক, সাইফুল ইসলাম (গ্রীন টিভি/প্রতিদিনের বাংলাদেশ)

উপদেষ্টা মণ্ডলী: ৮ সদস্য বিশিষ্ট উপদেষ্টা মণ্ডলী যুক্ত করা হয়েছে।

দুই পক্ষের বক্তব্য ও অঙ্গীকার
ছাত্তার আলী সোহেলের নেতৃত্বাধীন অংশের দাবি, তারা সাংবাদিকদের পেশাগত স্বার্থরক্ষা, পারস্পরিক সহযোগিতা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মানোন্নয়নে কাজ করবেন।

অন্যদিকে খলিল শিকদারের নেতৃত্বাধীন অংশের নেতারা জানিয়েছেন, প্রেসক্লাবের নিজস্ব ভবন নির্মাণসহ রূপগঞ্জ প্রেস ক্লাবকে জাতীয় প্রেসক্লাবের আদলে একটি আধুনিক ও সুসংগঠিত প্রতিষ্ঠানে রূপ দিতে তারা পরিকল্পনা বাস্তবায়ন করবেন।

একই প্রেস ক্লাবের ব্যানারে পরপর দুই দিনে ঘোষিত পৃথক দুটি কমিটি ঘিরে স্থানীয় সংবাদকর্মীদের পাশাপাশি সচেতন মহলেও চরম ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

সোনারগাঁয়ে রিসোর্ট থেকে সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই গ্রেপ্তার

সোনারগাঁয়ে রিসোর্ট থেকে সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই গ্রেপ্তার

০৩ অক্টোবর, ২০২৬ - রাত ১১:২৫ মি.
ময়মনসিংহে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নারী-শিশুসহ, প্রাণ গেল ৭ জনের

ময়মনসিংহে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নারী-শিশুসহ, প্রাণ গেল ৭ জনের

০২ অক্টোবর, ২০২৬ - বিকেল ৩:২১ মি.
মেঘনায় ট্রলারডুবিতে নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার

মেঘনায় ট্রলারডুবিতে নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার

২৬ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ১১:২১ মি.
মেঘনায় ফের মৃত্যুর মিছিল, কয়েক দিনে ঝরল ৪ প্রাণ, নিখোঁজ আরও ৪

মেঘনায় ফের মৃত্যুর মিছিল, কয়েক দিনে ঝরল ৪ প্রাণ, নিখোঁজ আরও ৪

২৫ সেপ্টেম্বর, ২০২৬ - সন্ধ্যা ৬:০৪ মি.
ট্রলারডুবিতে ১ জনের মৃত্যু, নিখোঁজ একই পরিবারের ৪

ট্রলারডুবিতে ১ জনের মৃত্যু, নিখোঁজ একই পরিবারের ৪

২৫ সেপ্টেম্বর, ২০২৬ - বিকেল ৫:৫৫ মি.
সোনারগাঁয়ে মেঘনা নদীতে ডুবে জমজ দুই ভাইসহ ৩ স্কুলশিক্ষার্থীর মৃত্যু

সোনারগাঁয়ে মেঘনা নদীতে ডুবে জমজ দুই ভাইসহ ৩ স্কুলশিক্ষার্থীর মৃত্যু

২০ সেপ্টেম্বর, ২০২৬ - বিকেল ৫:২৬ মি.
সোনারগাঁয়ে আইয়ুব হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ২, আদালতে স্বীকারোক্তি

সোনারগাঁয়ে আইয়ুব হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ২, আদালতে স্বীকারোক্তি

১৮ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১১:২৩ মি.
গণতন্ত্রের জন্য এ দেশে জিয়া পরিবারই সবচেয়ে বেশি নির্যাতন সহ্য করেছে: আমান উল্লাহ আমান

গণতন্ত্রের জন্য এ দেশে জিয়া পরিবারই সবচেয়ে বেশি নির্যাতন সহ্য করেছে: আমান উল্লাহ আমান

১৮ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১১:১৫ মি.
লালমাইয়ে রেললাইনের পাশে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩

লালমাইয়ে রেললাইনের পাশে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩

১৮ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১১:০৪ মি.
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, জীবিত উদ্ধার ২

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, জীবিত উদ্ধার ২

১৮ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১০:৫০ মি.

সর্বাধিক পঠিত

১

সোনারগাঁয়ে ওয়াজ মাহফিল চলাকালে অতর্কিত হামলা, চাপাতির কোপে আহত -২

১,১২৪ বার পড়া হয়েছে
২

সোনারগাঁয়ে গৃহবধূ আনিকা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, জড়িতরা এখনো অধরা

৬৭৭ বার পড়া হয়েছে
৩

জাল সনদে ১৮ বছর চাকরি, কেয়ারটেকার সেলিমের বিদায়, এখন গ্রেপ্তারের দাবি

৬৫০ বার পড়া হয়েছে
৪

সংসদে প্রথমবার দাঁড়িয়েই সোনারগাঁয়ের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরলেন এমপি মান্নান

৫৪৩ বার পড়া হয়েছে
৫

কেরানীগঞ্জে মসজিদের ডাটাবেজ তৈরির তথ্য সংগ্রহ সম্পন্ন; প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্যদের জন্য দোয়া

৫০৫ বার পড়া হয়েছে
৬

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

৪৮৭ বার পড়া হয়েছে
৭

৪০০ বছরের ঐতিহ্য বহন করছে সোনারগাঁয়ের কাইকারটেক হাট

৪৫৪ বার পড়া হয়েছে
৮

ঈদের আনন্দ কেড়ে নিল ‘অজ্ঞান পার্টি, ইমামের সারা মাসের হাদিয়াসহ ৩ লাখ টাকার সম্পদ লুট

৪২৯ বার পড়া হয়েছে
৯

সন্তান বাঁচাতে গ্রাম ছাড়লেন প্রবাসী বাবা, সোনারগাঁয়ে মাদককারবারি পরিবারের শাস্তির দাবিতে ৫ গ্রামের বিক্ষোভ

৪২৬ বার পড়া হয়েছে
১০

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

৪১২ বার পড়া হয়েছে