সিলেটে ত্রিপল মার্ডার, প্রেমিক আটক, অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় হত্যাকাণ্ড

সিলেটে ত্রিপল মার্ডার, প্রেমিক আটক, অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় হত্যাকাণ্ড

সিলেট প্রতিনিধি: সিলেট নগরীর রায়নগর মিতালী এলাকার একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর গলাকাটা লাশ উদ্ধারের পর ঘাতক বাবুল মিয়াকে (৪০) আটক করেছে পুলিশ। গৃহকর্মীর সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা এবং সেখান থেকে সৃষ্ট বাগবিতণ্ডার জেরে এ নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

আটক বাবুল মিয়া রায়নগরের রাজবাড়ী এলাকার আক্তার মিয়া কলোনির মৃত নূর মিয়ার ছেলে। তিনি পেশায় রংমিস্ত্রি এবং পাশাপাশি কসাইয়ের কাজও করতেন।

বুধবার (১২ আগস্ট) বিকেলে অভিযানের পর সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম।

নিহত ব্যক্তিরা হলেন-বাড়ির মালিক আব্দুস সাত্তার (৯০), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭৬) এবং তাদের গৃহকর্মী তাহমিনা (১৮)। আব্দুস সাত্তার সিলেট চেম্বার অব কমার্সের সদস্য এবং স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের উপদেষ্টা ছিলেন। তার চার সন্তানের মধ্যে দুজন লন্ডনে ও দুজন আমেরিকায় থাকেন।

পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম জানান, বাবুল ওই বাসায় আগে থেকে পরিচিত ছিলেন এবং গৃহকর্মী তাহমিনার সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। সকাল ৯টার দিকে বাবুল ওই বাসায় গেলে তাহমিনা তাকে ভেতরে ঢোকায়। পরবর্তীতে একটি কক্ষে নিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দিলে দুজনের মধ্যে কাটাকাটি হয়। একপর্যায়ে বাবুল সঙ্গে থাকা ধারালো ছুরি দিয়ে তাহমিনাকে আঘাত করে।

চিৎকার শুনে প্রথমে আব্দুস সাত্তারের স্ত্রী সুরাইয়া বেগম এগিয়ে এলে তাকেও কুপিয়ে হত্যা করে বাবুল। পরে আব্দুস সাত্তার এগিয়ে এলে তাকেও একইভাবে হত্যা করা হয়। তিনটি হত্যাকাণ্ডের পর বাবুল বারান্দা দিয়ে পালিয়ে যায়।

এর আগে সকালে মিতালী এলাকার ১১১ নম্বর বাসা থেকে তিনজনের রক্তাক্ত লাশ উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ। ঘটনার সময় এলাকায় বিদ্যুৎ না থাকায় এবং প্রধান দরজা বন্ধ থাকায় প্রতিবেশীরা প্রথমে বিষয়টি টের পাননি। পরে বারান্দায় রক্তের দাগ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পুলিশ জানায়, ঘরের আলমারি ও ওয়ারড্রোব খোলা অবস্থায় পাওয়া গেছে। ঘটনাটির সঙ্গে ডাকাতি, স্বর্ণালঙ্কার চুরি বা জমি সংক্রান্ত কোনো বিরোধ জড়িত কি না, তাও সিআইডি ও পিবিআই তদন্ত করে দেখছে। আটক বাবুলের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

মেঘনায় ট্রলারডুবিতে নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার

মেঘনায় ট্রলারডুবিতে নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার

২৬ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ১১:২১ মি.
মেঘনায় ফের মৃত্যুর মিছিল, কয়েক দিনে ঝরল ৪ প্রাণ, নিখোঁজ আরও ৪

মেঘনায় ফের মৃত্যুর মিছিল, কয়েক দিনে ঝরল ৪ প্রাণ, নিখোঁজ আরও ৪

২৫ সেপ্টেম্বর, ২০২৬ - সন্ধ্যা ৬:০৪ মি.
ট্রলারডুবিতে ১ জনের মৃত্যু, নিখোঁজ একই পরিবারের ৪

ট্রলারডুবিতে ১ জনের মৃত্যু, নিখোঁজ একই পরিবারের ৪

২৫ সেপ্টেম্বর, ২০২৬ - বিকেল ৫:৫৫ মি.
সোনারগাঁয়ে মেঘনা নদীতে ডুবে জমজ দুই ভাইসহ ৩ স্কুলশিক্ষার্থীর মৃত্যু

সোনারগাঁয়ে মেঘনা নদীতে ডুবে জমজ দুই ভাইসহ ৩ স্কুলশিক্ষার্থীর মৃত্যু

২০ সেপ্টেম্বর, ২০২৬ - বিকেল ৫:২৬ মি.
সোনারগাঁয়ে আইয়ুব হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ২, আদালতে স্বীকারোক্তি

সোনারগাঁয়ে আইয়ুব হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ২, আদালতে স্বীকারোক্তি

১৮ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১১:২৩ মি.
গণতন্ত্রের জন্য এ দেশে জিয়া পরিবারই সবচেয়ে বেশি নির্যাতন সহ্য করেছে: আমান উল্লাহ আমান

গণতন্ত্রের জন্য এ দেশে জিয়া পরিবারই সবচেয়ে বেশি নির্যাতন সহ্য করেছে: আমান উল্লাহ আমান

১৮ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১১:১৫ মি.
লালমাইয়ে রেললাইনের পাশে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩

লালমাইয়ে রেললাইনের পাশে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩

১৮ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১১:০৪ মি.
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, জীবিত উদ্ধার ২

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, জীবিত উদ্ধার ২

১৮ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১০:৫০ মি.
সাতক্ষীরা ও বান্দরবানে পুকুরে ডুবে প্রাণ গেল তিন শিশুর

সাতক্ষীরা ও বান্দরবানে পুকুরে ডুবে প্রাণ গেল তিন শিশুর

১৮ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১০:৪৫ মি.
প্লাস্টিক বর্জ্যের অভিশাপ মুক্ত করতে চান শিক্ষার্থীরা, সোনারগাঁয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্লাস্টিক বর্জ্যের অভিশাপ মুক্ত করতে চান শিক্ষার্থীরা, সোনারগাঁয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৭ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ৮:০৭ মি.

সর্বাধিক পঠিত

১

সোনারগাঁয়ে ওয়াজ মাহফিল চলাকালে অতর্কিত হামলা, চাপাতির কোপে আহত -২

১,১০৮ বার পড়া হয়েছে
২

সোনারগাঁয়ে গৃহবধূ আনিকা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, জড়িতরা এখনো অধরা

৬৬১ বার পড়া হয়েছে
৩

জাল সনদে ১৮ বছর চাকরি, কেয়ারটেকার সেলিমের বিদায়, এখন গ্রেপ্তারের দাবি

৬৩২ বার পড়া হয়েছে
৪

সংসদে প্রথমবার দাঁড়িয়েই সোনারগাঁয়ের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরলেন এমপি মান্নান

৫৪০ বার পড়া হয়েছে
৫

কেরানীগঞ্জে মসজিদের ডাটাবেজ তৈরির তথ্য সংগ্রহ সম্পন্ন; প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্যদের জন্য দোয়া

৪৯২ বার পড়া হয়েছে
৬

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

৪৬৮ বার পড়া হয়েছে
৭

৪০০ বছরের ঐতিহ্য বহন করছে সোনারগাঁয়ের কাইকারটেক হাট

৪৪০ বার পড়া হয়েছে
৮

ঈদের আনন্দ কেড়ে নিল ‘অজ্ঞান পার্টি, ইমামের সারা মাসের হাদিয়াসহ ৩ লাখ টাকার সম্পদ লুট

৪২০ বার পড়া হয়েছে
৯

সন্তান বাঁচাতে গ্রাম ছাড়লেন প্রবাসী বাবা, সোনারগাঁয়ে মাদককারবারি পরিবারের শাস্তির দাবিতে ৫ গ্রামের বিক্ষোভ

৪১৯ বার পড়া হয়েছে
১০

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

৪০৩ বার পড়া হয়েছে