৫০ লাখের মিশনে শ্যামপুরের ওসি, নারী-শিশু নির্যাতন আইনের অপব্যবহার ও সাংবাদিক লাঞ্ছনায় তোলপাড়

৫০ লাখের মিশনে শ্যামপুরের ওসি, নারী-শিশু নির্যাতন আইনের অপব্যবহার ও সাংবাদিক লাঞ্ছনায় তোলপাড়

নিজস্ব প্রতিবেদক:  নারী ও শিশু নির্যাতন দমন আইনের অপব্যবহার করে ব্ল্যাকমেইলিং এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির মারাত্মক অভিযোগ উঠেছে রাজধানীর শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনার তথ্য সংগ্রহ করতে গিয়ে থানায় এক জ্যেষ্ঠ সাংবাদিক শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন। ঘটনার প্রতিবাদে ফুসে উঠেছেন সংবাদকর্মীরা; অভিযুক্ত ওসির অবিলম্বে প্রত্যাহার ও বিভাগীয় শাস্তির দাবি জানানো হয়েছে।

ভুক্তভোগী সূত্রে জানা গেছে, রাজধানীর গেন্ডারিয়ার বাসিন্দা মাওলানা সুলতান আহমেদ ও তাঁর পরিবারকে জিম্মি করতে একটি সংঘবদ্ধ চক্র অপপ্রচারে নামে। চিহ্নিত এক সন্ত্রাসী চক্রের দুই নারী ও তাদের মা আত্মগোপনে গিয়ে মোহাম্মদপুরের একটি অপরাধী গ্যাংয়ের সঙ্গে যোগসাজশ করে। অভিযোগ রয়েছে, শ্যামপুর থানার ওসি নজরুল ইসলাম এই চক্রের সঙ্গে যুক্ত হয়ে মাওলানা সুলতান আহমেদের পরিবারের কাছে ৫০ লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে নারী-শিশু নির্যাতন ও ধর্ষণ মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয়।

পরবর্তীতে কিছু অনলাইনে মিথ্যা ও সাজানো খবর প্রকাশ করে পরিবারটিকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা চালানো হয়। ঘটনার নেপথ্য জানতে শ্যামপুর থানায় গেলে  জ্যেষ্ঠ সাংবাদিক বাংলাভিশন টিভি ও দৈনিক বর্তমান সিনিয়র রির্পোটার মো: আল আমিন (এমএ)-এর ওপর চড়াও হন ওসি নজরুল। তাঁকে প্রাণনাশের হুমকি ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এর আগে আরও কয়েকটি গণমাধ্যমের কর্মীদের সঙ্গেও তিনি অসদাচরণ করেছেন বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ বিষয়ে ওসি মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। থানায় কোনো সাংবাদিক লাঞ্ছিত হননি। তবে সাংবাদিক আল আমিন তথ্য সংগ্রহ ও অনুমিত ছাড়া ছবি তোলার কারণে আমি তাঁর মোবাইল ফোনটি নিয়ে নিয়েছিলাম।

বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ বলেন, অন্যায় সুবিধা ও ঘুষের লোভে অন্ধ হয়ে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই সহ্য করা হবে না। অভিযুক্ত ওসিকে অবিলম্বে পদ থেকে সরিয়ে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে।

ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেন, অপরাধে জড়িত কোনো পুলিশ কর্মকর্তাকে ছাড় দেওয়া হবে না। ওসির বিরুদ্ধে অভিযোগ তদন্ত করা হচ্ছে, প্রমাণ মিললে জিরো টলারেন্স নীতিতে বরখাস্তসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আইন বিশেষজ্ঞরা মনে করছেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৭ ধারা অনুযায়ী মিথ্যা মামলা দায়েরকারী ও ভুয়া তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে শাস্তির স্পষ্ট বিধান রয়েছে। সরকারি ক্ষমতার অপব্যবহার করে চাঁদাবাজি ও সাংবাদিকদের ওপর হামলা গুরুতর ফৌজদারি অপরাধ। সুশীল সমাজ ও সাংবাদিক সংগঠনগুলো অবিলম্বে অভিযুক্ত ওসিকে প্রত্যাহার করে নিরপেক্ষ তদন্তের জোর দাবি জানিয়েছে।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

জামায়াত মুখে সহযোগিতা দেখালেও সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে, রাশেদ খাঁন

জামায়াত মুখে সহযোগিতা দেখালেও সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে, রাশেদ খাঁন

০৩ অক্টোবর, ২০২৬ - সকাল ৯:১১ মি.
মডেল মসজিদে যুক্ত হলো খতিবের পদ, বাড়ল ইমাম-মুয়াজ্জিনের সম্মানী

মডেল মসজিদে যুক্ত হলো খতিবের পদ, বাড়ল ইমাম-মুয়াজ্জিনের সম্মানী

২৯ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:৩৬ মি.
দেওবন্দি ভাবধারাই উম্মাহর ভারসাম্য, আলেমদের হাত ধরে সুদৃঢ় হচ্ছে বাংলাদেশ-ভারত দ্বীনি সম্পর্ক

দেওবন্দি ভাবধারাই উম্মাহর ভারসাম্য, আলেমদের হাত ধরে সুদৃঢ় হচ্ছে বাংলাদেশ-ভারত দ্বীনি সম্পর্ক

২৯ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:০৪ মি.
রাজস্ব খাতের অর্থ ছাড়াই ইসলামিক ফাউন্ডেশনকে স্বাবলম্বী করা সম্ভব, মুফতি আজহারুল ইসলাম

রাজস্ব খাতের অর্থ ছাড়াই ইসলামিক ফাউন্ডেশনকে স্বাবলম্বী করা সম্ভব, মুফতি আজহারুল ইসলাম

২৮ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৮:৫৬ মি.
জান্নাতের প্রতিটি ভবন এক ইট স্বর্ণের, এক ইট রুপার, গাঁথুনি খাঁটি কস্তুরীর

জান্নাতের প্রতিটি ভবন এক ইট স্বর্ণের, এক ইট রুপার, গাঁথুনি খাঁটি কস্তুরীর

২০ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ২:০৬ মি.
ইফা মহাপরিচালক ও পাঁচ নবনিযুক্ত গভর্নরকে ইমাম খতিব পরিষদের সংবর্ধনা

ইফা মহাপরিচালক ও পাঁচ নবনিযুক্ত গভর্নরকে ইমাম খতিব পরিষদের সংবর্ধনা

১৭ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:০৭ মি.
বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামী বইমেলা শুরু, সরকারকে সময় দিতে বললেন ধর্মমন্ত্রী

বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামী বইমেলা শুরু, সরকারকে সময় দিতে বললেন ধর্মমন্ত্রী

১৩ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১২:৪০ মি.
অবৈধ সম্পদ, বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

অবৈধ সম্পদ, বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

১০ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:৪১ মি.
ভোলা-ঢাকা সরাসরি ফেরি চালু, ৪-৫ বছরের মধ্যে সেতু ও সড়ক নির্মাণের ঘোষণা নৌপরিবহন মন্ত্রীর

ভোলা-ঢাকা সরাসরি ফেরি চালু, ৪-৫ বছরের মধ্যে সেতু ও সড়ক নির্মাণের ঘোষণা নৌপরিবহন মন্ত্রীর

০৯ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৮:১৫ মি.
রূপপুর প্রকল্পে গভীর রাতে ভয়াবহ আগুন, ৪৩ ঘণ্টার স্থবিরতায় বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ

রূপপুর প্রকল্পে গভীর রাতে ভয়াবহ আগুন, ৪৩ ঘণ্টার স্থবিরতায় বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ

০৯ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৮:০৯ মি.

সর্বাধিক পঠিত

১

মেঘনার তীরে ভোরের হাঁকডাক, দেশি মাছের টানে ছুটে আসেন দূরদূরান্তের ক্রেতারা

৯৩৬ বার পড়া হয়েছে
২

গোপালগঞ্জে ইমাম প্রশিক্ষণে শেখ হাসিনার প্রশংসা, জুলাই আন্দোলনকারীদের ফাঁসির হুমকির অভিযোগ

৭৬১ বার পড়া হয়েছে
৩

ইমাম-খতিব-মুয়াজ্জিনদের সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন

৬৪০ বার পড়া হয়েছে
৪

সৎ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্র, নারী সহকর্মীর নাম ব্যবহার করে ভুয়া অভিযোগ

৫৯২ বার পড়া হয়েছে
৫

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মহিবুল্লাহিল বাকী

৫৩৯ বার পড়া হয়েছে
৬

গাড়ি বিক্রির আড়ালে বিশ্বাস ইম্পোর্টসের প্রতারণা, মালিকানা নিয়ে জালিয়াতি

৪৪২ বার পড়া হয়েছে
৭

দুনিয়া হাতে থাকবে, অন্তরে নয়

৪৩৭ বার পড়া হয়েছে
৮

আল্লাহ তাআলা আসমান ও পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেছেন

৪২৭ বার পড়া হয়েছে
৯

দৌলতদিয়ায় যাত্রীবাহী বাস পদ্মায়, ২ মরদেহ উদ্ধার, নিখোঁজদের সন্ধানে উত্তাল নদীতে তল্লাশি

৪১৮ বার পড়া হয়েছে
১০

১৯৯৩ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উদ্যোগে শুরু হওয়া ইফার মউশিক প্রকল্প রাজস্বকরণের দাবি

৪১১ বার পড়া হয়েছে