ইফা মহাপরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের

ইফা মহাপরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের

নিজস্ব প্রতিবেদক: ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) নবনিযুক্ত মহাপরিচালক মুফতি মুহিবুল্লাহিল বাকী নদভীর বিরুদ্ধে গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (মউশিক) শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এই সংবাদকে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত একপাক্ষিক ও মানহানিকর বলে দাবি করেছেন।

গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এই প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি একটি সংবাদমাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনের নবনিযুক্ত মহাপরিচালক মুফতি মুহিবুল্লাহিল বাকী নদভীর বিরুদ্ধে ভয়াবহ প্রতারণা-জালিয়াতি শিরোনামে যে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও কাল্পনিক। এ ধরনের বানোয়াট অভিযোগ মুফতি মুহিবুল্লাহিল বাকী নদভীর দীর্ঘদিনের সততা, সুখ্যাতি ও পেশাগত মর্যাদাকে ক্ষুণ্ণ করার একটি অপচেষ্টা মাত্র।

নেতৃবৃন্দ আরও বলেন, বস্তুনিষ্ঠতা পরিহার করে কেবল ব্যক্তি চরিত্রহনন ও জনমনে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে এই সংবাদ পরিবেশন করা হয়েছে, যা স্পষ্টতই অপসাংবাদিকতা ও হলুদ সাংবাদিকতার শামিল। এ ধরনের নেতিবাচক প্রবণতা সমাজ ও রাষ্ট্রের জন্য অত্যন্ত ক্ষতিকর। স্বাধীন সাংবাদিকতার নীতিমালার কথা স্মরণ করিয়ে দিয়ে তাঁরা বলেন, সংবাদ প্রকাশের নামে কারও ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক মর্যাদা বিনষ্ট করার অধিকার কারও নেই।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বিতর্কিত নিউজটি প্রকাশের পর এর সত্যতা ও বস্তুনিষ্ঠতা না থাকায় পরের দিনই দৈনিক কালবেলা’র পক্ষ থেকে দুঃখ প্রকাশ ও প্রতিবাদ লিপি ছাপা হয়। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, মূল পত্রিকাটি নিজেদের ভুল বুঝতে পেরে সংশোধনী দেওয়ার পরেও একটি স্বার্থান্বেষী ও সুসংগঠিত চক্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে একই মিথ্যা ও বানোয়াট নিউজটি অন্যান্য কিছু অনলাইন ও নামসর্বস্ব পত্রিকায় ছড়াচ্ছে এবং প্রকাশ করে যাচ্ছে।

বিবৃতিতে নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা এই চক্রের এমন মিথ্যা ও মানহানিকর অপচেষ্টার বিরুদ্ধে তীব্র নিন্দা ও ক্ষোভ জানাচ্ছি। যারা এই ঘৃণ্য অপপ্রচারের সাথে যারা জড়িত তাদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে গ্রেফতারের জোর দাবি জানাচ্ছি।

মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি মুফতি আব্দুল্লাহ আল মামুন বিতর্কিত ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদটি অনতিবিলম্বে প্রত্যাহার করে সংশ্লিষ্টদের প্রকাশ্যে দুঃখ প্রকাশের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে দেশের ওলামা সমাজ, শিক্ষক সমাজ ও সাধারণ জনগণকে এ ধরনের বিভ্রান্তিকর ও ভিত্তিহীন প্রচারণার বিরুদ্ধে সতর্ক ও সজাগ থাকার অনুরোধ জানিয়েছেন তিনি।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

ভোলা-ঢাকা সরাসরি ফেরি চালু, ৪-৫ বছরের মধ্যে সেতু ও সড়ক নির্মাণের ঘোষণা নৌপরিবহন মন্ত্রীর

ভোলা-ঢাকা সরাসরি ফেরি চালু, ৪-৫ বছরের মধ্যে সেতু ও সড়ক নির্মাণের ঘোষণা নৌপরিবহন মন্ত্রীর

০৯ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৮:১৫ মি.
রূপপুর প্রকল্পে গভীর রাতে ভয়াবহ আগুন, ৪৩ ঘণ্টার স্থবিরতায় বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ

রূপপুর প্রকল্পে গভীর রাতে ভয়াবহ আগুন, ৪৩ ঘণ্টার স্থবিরতায় বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ

০৯ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৮:০৯ মি.
দাওরায়ে হাদিস উত্তীর্ণদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগের আশ্বাস ধর্মপ্রতিমন্ত্রীর

দাওরায়ে হাদিস উত্তীর্ণদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগের আশ্বাস ধর্মপ্রতিমন্ত্রীর

০৬ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ১০:১২ মি.
আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি, ০৪ সেপ্টেম্বর ২০২৬

আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি, ০৪ সেপ্টেম্বর ২০২৬

০৪ সেপ্টেম্বর, ২০২৬ - ভোর ৪:৫৩ মি.
ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর বোর্ডে স্থান পেলেন প্রখ্যাত পাঁচ বিশিষ্ট আলেম

ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর বোর্ডে স্থান পেলেন প্রখ্যাত পাঁচ বিশিষ্ট আলেম

০১ সেপ্টেম্বর, ২০২৬ - সন্ধ্যা ৭:১২ মি.
ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর বোর্ডে স্থান পেলেন প্রখ্যাত আলেম মুফতি শরীফ উল্লাহ

ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর বোর্ডে স্থান পেলেন প্রখ্যাত আলেম মুফতি শরীফ উল্লাহ

০১ সেপ্টেম্বর, ২০২৬ - সন্ধ্যা ৬:৩১ মি.
হাতে লেখা কোরআন শরিফের পাতায় ফুটে উঠেছে হামিদুজ্জামানের ৯ বছরের সাধনা

হাতে লেখা কোরআন শরিফের পাতায় ফুটে উঠেছে হামিদুজ্জামানের ৯ বছরের সাধনা

০১ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৯:১২ মি.
ইসলামিক ফাউন্ডেশনের সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা, আন্তর্জাতিক ক্বারীদের অংশগ্রহণে ক্বিরাআত মাহফিল অনুষ্ঠিত

ইসলামিক ফাউন্ডেশনের সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা, আন্তর্জাতিক ক্বারীদের অংশগ্রহণে ক্বিরাআত মাহফিল অনুষ্ঠিত

০১ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৮:১১ মি.
শাহজালালে থার্ড টার্মিনালের ফ্লাইওভার থেকে পিকআপ নিচে পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

শাহজালালে থার্ড টার্মিনালের ফ্লাইওভার থেকে পিকআপ নিচে পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

০১ সেপ্টেম্বর, ২০২৬ - সকাল ৭:১৬ মি.
রাজধানীর গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ আহত ৩

রাজধানীর গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ আহত ৩

৩১ আগস্ট, ২০২৬ - রাত ১১:৫৩ মি.

সর্বাধিক পঠিত

মেঘনার তীরে ভোরের হাঁকডাক, দেশি মাছের টানে ছুটে আসেন দূরদূরান্তের ক্রেতারা

৮৮৪ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে ইমাম প্রশিক্ষণে শেখ হাসিনার প্রশংসা, জুলাই আন্দোলনকারীদের ফাঁসির হুমকির অভিযোগ

৬৯৬ বার পড়া হয়েছে

ইমাম-খতিব-মুয়াজ্জিনদের সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন

৫৯৬ বার পড়া হয়েছে

সৎ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্র, নারী সহকর্মীর নাম ব্যবহার করে ভুয়া অভিযোগ

৫৫৩ বার পড়া হয়েছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মহিবুল্লাহিল বাকী

৫০২ বার পড়া হয়েছে

গাড়ি বিক্রির আড়ালে বিশ্বাস ইম্পোর্টসের প্রতারণা, মালিকানা নিয়ে জালিয়াতি

৪১১ বার পড়া হয়েছে

দুনিয়া হাতে থাকবে, অন্তরে নয়

৩৯৯ বার পড়া হয়েছে

আল্লাহ তাআলা আসমান ও পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেছেন

৩৮৭ বার পড়া হয়েছে

১৯৯৩ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উদ্যোগে শুরু হওয়া ইফার মউশিক প্রকল্প রাজস্বকরণের দাবি

৩৮১ বার পড়া হয়েছে
১০

দৌলতদিয়ায় যাত্রীবাহী বাস পদ্মায়, ২ মরদেহ উদ্ধার, নিখোঁজদের সন্ধানে উত্তাল নদীতে তল্লাশি

৩৭২ বার পড়া হয়েছে