মাইকিং করে টুঙ্গিপাড়া থানায় হামলা-আগুন, ছিনিয়ে নেওয়া হল গ্রেপ্তারদের

মাইকিং করে টুঙ্গিপাড়া থানায় হামলা-আগুন, ছিনিয়ে নেওয়া হল গ্রেপ্তারদের

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা মাইকিং করে লোকজন জড়ো করে মঙ্গলবার সন্ধ্যার পর থানাটি ঘেরাও করেন। একপর্যায়ে পুলিশের বাধা উপেক্ষা করে তাঁরা থানার ভেতরে ঢুকে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালান। এ সময় থানায় আটক কয়েকজন নেতা-কর্মীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে।

হামলাকারীরা থানা চত্বরে থাকা একাধিক গাড়ি এবং পাশের পুলিশ মেসেও আগুন দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা পরিষদের পাশে একটি চায়ের দোকানে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী অবস্থান করছিলেন। এ সময় পুলিশ অভিযান চালিয়ে তাঁদের কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যায়। এ খবর ছড়িয়ে পড়লে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে মসজিদের মাইকে ঘোষণা ও মাইকিং করে লোকজন জড়ো করা হয়। একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে শত শত মানুষ টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিক্ষুব্ধ ব্যক্তিরা পুলিশের বাধা উপেক্ষা করে থানার ভেতরে প্রবেশ করেন। এ সময় থানায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। হামলাকারীরা আটক নেতা-কর্মীদের থানা থেকে বের করে নিয়ে যান বলেও অভিযোগ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ সদস্যরা আত্মরক্ষার্থে থানা থেকে কিছুটা দূরে অবস্থান নেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে থানা চত্বরে একাধিক গাড়িতে আগুন জ্বলতে দেখা যায়। ভিডিওতে হামলাকারীদের লাঠিসোঁটা হাতে বিভিন্ন স্লোগান দিতে এবং ভাঙচুর করতে দেখা গেছে। একটি ফেসবুক লাইভে এইচ এম রুবেল ফরাজী নামের এক ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘আমরা কিছু সময়ের মধ্যে থানা জ্বালিয়ে দেব।’ লাইভে তিনি পুলিশের কাঁদানে গ্যাস নিক্ষেপের কথাও উল্লেখ করেন।

পুলিশ সদর দপ্তরের উপমহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ আবু সুফিয়ান মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জানান, টুঙ্গিপাড়া থানা ঘেরাওয়ের খবর তাঁরা পেয়েছেন। পরবর্তী পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে।

পরে রাত ৯টা ১০ মিনিটের দিকে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র কামারুম মুনিরা জানান, টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। থানা চত্বরে যানবাহনে আগুন দেওয়ার খবরও তাঁরা পেয়েছেন।

টুঙ্গিপাড়া উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা এসকেন্দার শেখ বলেন, টুঙ্গিপাড়া থানা, চৌরঙ্গীর মোড় এবং বাঁশবাড়িয়া এলাকার কয়েকটি বাড়িতে আগুন দেওয়ার খবর তাঁরা পেয়েছেন। তবে নিরাপত্তার অভাবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যেতে পারছেন না। পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের উপস্থিতি ও নিরাপত্তা নিশ্চিত করা হলে তাঁরা আগুন নেভানোর কাজ শুরু করতে পারবেন।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম বলেন, থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে আটক ব্যক্তিদের নিয়ে যাওয়ার কথা তিনি শুনেছেন। তবে থানা থেকে কোনো অস্ত্র লুট হয়েছে কি না, সে বিষয়ে তাঁর কাছে তথ্য নেই।

এদিকে মঙ্গলবার রাত ৯টার দিকে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর পাটগাতীর বাড়িতেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিল নিয়ে পাটগাতীতে এস এম জিলানীর বাড়িতে যান। এ সময় আতঙ্কে বাড়ির লোকজন অন্যত্র চলে যান। পরে হামলাকারীরা বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন।

এর আগে গত ১৫ নভেম্বর গোপালগঞ্জ শহরেও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিক্ষোভ, মহড়া, ভাঙচুর ও অগ্নিসংযোগের একাধিক ঘটনা ঘটে। সব মিলিয়ে টুঙ্গিপাড়ার সাম্প্রতিক ঘটনায় গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

মঙ্গলবার রাত পর্যন্ত এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিল।

Comments (0...)

No comments yet

Be the first to share your thoughts!

Leave a Comment

Your comment will be reviewed before being published.

Have an account? Sign in

Loading...

সর্বশেষ খবর

সোনারগাঁয়ে দুদিনে নাশকতার দুই মামলা, আসামি ১৬৭

সোনারগাঁয়ে দুদিনে নাশকতার দুই মামলা, আসামি ১৬৭

২২ নভেম্বর, ২০২৬ - সকাল ১০:২৫ মি.
রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক ঘেঁষে বর্জ্যের বিশাল স্তূপ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক ঘেঁষে বর্জ্যের বিশাল স্তূপ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

২২ নভেম্বর, ২০২৬ - সকাল ১০:১৯ মি.
রূপগঞ্জে বালু ভরাটে জলাবদ্ধতা, পানিবন্দি পাঁচ গ্রামের হাজারো মানুষ

রূপগঞ্জে বালু ভরাটে জলাবদ্ধতা, পানিবন্দি পাঁচ গ্রামের হাজারো মানুষ

২২ নভেম্বর, ২০২৬ - সকাল ১০:১৫ মি.
সাত দিন সাগরে জিম্মি রেখে নির্যাতন, কক্সবাজার সৈকতে ট্রলার থেকে উদ্ধার ২৮

সাত দিন সাগরে জিম্মি রেখে নির্যাতন, কক্সবাজার সৈকতে ট্রলার থেকে উদ্ধার ২৮

২১ নভেম্বর, ২০২৬ - বিকেল ৩:৩৮ মি.
লালমনিরহাটে গাড়ি থামিয়ে মউশিক শিক্ষকদের স্মারকলিপি নিলেন প্রধানমন্ত্রী

লালমনিরহাটে গাড়ি থামিয়ে মউশিক শিক্ষকদের স্মারকলিপি নিলেন প্রধানমন্ত্রী

২০ নভেম্বর, ২০২৬ - রাত ১১:০৪ মি.
সোনারগাঁয়ে যাত্রীবাহি বাসে আগুন

সোনারগাঁয়ে যাত্রীবাহি বাসে আগুন

১৯ নভেম্বর, ২০২৬ - সকাল ১১:০৩ মি.
সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়েতে মালবাহী ট্রাকে আগুন

সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়েতে মালবাহী ট্রাকে আগুন

১৯ নভেম্বর, ২০২৬ - সকাল ৯:৩৬ মি.
সোনারগাঁয়ে যুবদলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

সোনারগাঁয়ে যুবদলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

১৮ নভেম্বর, ২০২৬ - রাত ১০:৫৪ মি.
বহিষ্কৃত পনির ভূঁইয়ার ‘সভাপতি’ পরিচয় ব্যবহার নিয়ে সোনারগাঁও উপজেলা প্রেসক্লাবের সতর্কবার্তা

বহিষ্কৃত পনির ভূঁইয়ার ‘সভাপতি’ পরিচয় ব্যবহার নিয়ে সোনারগাঁও উপজেলা প্রেসক্লাবের সতর্কবার্তা

১৮ নভেম্বর, ২০২৬ - বিকেল ৪:০২ মি.
নারায়ণগঞ্জে হামলা-ভাঙচুরের ভিডিও ধারণ করায় পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জে হামলা-ভাঙচুরের ভিডিও ধারণ করায় পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যা

১৮ নভেম্বর, ২০২৬ - বিকেল ৩:৩৭ মি.

সর্বাধিক পঠিত

১

সোনারগাঁয়ে ওয়াজ মাহফিল চলাকালে অতর্কিত হামলা, চাপাতির কোপে আহত -২

১,২৩৮ বার পড়া হয়েছে
২

সোনারগাঁয়ে জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে অপপ্রচার, ছবি বিকৃতির অভিযোগে ডা. মামুনের তীব্র প্রতিবাদ

৮১৮ বার পড়া হয়েছে
৩

সোনারগাঁয়ে গৃহবধূ আনিকা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, জড়িতরা এখনো অধরা

৭৬৯ বার পড়া হয়েছে
৪

জাল সনদে ১৮ বছর চাকরি, কেয়ারটেকার সেলিমের বিদায়, এখন গ্রেপ্তারের দাবি

৭৪০ বার পড়া হয়েছে
৫

সংসদে প্রথমবার দাঁড়িয়েই সোনারগাঁয়ের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরলেন এমপি মান্নান

৬১৭ বার পড়া হয়েছে
৬

কেরানীগঞ্জে মসজিদের ডাটাবেজ তৈরির তথ্য সংগ্রহ সম্পন্ন; প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্যদের জন্য দোয়া

৫৮৫ বার পড়া হয়েছে
৭

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

৫৫৬ বার পড়া হয়েছে
৮

৪০০ বছরের ঐতিহ্য বহন করছে সোনারগাঁয়ের কাইকারটেক হাট

৫৩৭ বার পড়া হয়েছে
৯

সন্তান বাঁচাতে গ্রাম ছাড়লেন প্রবাসী বাবা, সোনারগাঁয়ে মাদককারবারি পরিবারের শাস্তির দাবিতে ৫ গ্রামের বিক্ষোভ

৫১৮ বার পড়া হয়েছে
১০

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

৪৮৮ বার পড়া হয়েছে